,

নাঙ্গলকোট প্রবাসীর স্ত্রীকে গণ ধর্ষণ, গ্রেফতার ১

আজকের কুমিল্লা ডট কম :
July 2, 2018
news-image

মোঃ কামাল হোসেন জনিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মক্রবপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রী গণ ধর্ষণের শিকার হয়েছে।

শনিবার (৩০ জুন) নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে এই ঘটনার শিকার হয়।

এই ব্যাপারে ধর্ষিতা নিজে বাদি হয়ে নাঙ্গলকোট থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামি উপজেলার মক্রবপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে নুরুল হক লিটনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এই ব্যাপারে নাঙ্গলকোট থানার ইন্সপেক্টর (তদন্ত) আশ্রাফ জানান, অভিযোগের আলোকে একজন আসামিকে গ্রেফতার করেছি ও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।