All posts by jitu

চৌদ্দগ্রাম উপজেলা ও থানা প্রশাসনের সাথে জামায়াতের মতবিনিময়

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও থানা প্রশাসনের সাথে মতবিনিময় করেছে উপজেলা জামায়াত। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পৃথক মতবিনিময়কালে জামায়াত নেতৃবৃন্দ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: জাহিদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মো: মাহফুজুর রহমান, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি কাজী মো: ইয়াছিন, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, পৌর সমাজকল্যাণ বিভাগের টিম সদস্য রফিউদ্দিন সিদ্দিকী, পৌর যুব বিভাগের সভাপতি রবিউল করিম শামীম, চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন প্রমুখ।

চৌদ্দগ্রামে আলকরা ইউপি কার্যালয় ভাংচুর, মালামাল সহ গুরুত্বপূর্ণ নথি লুট

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পরিষদের বিভিন্ন স্থাপনা, প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর সহ পরিষদের ভেতরে থাকা সরকারি মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ আগস্ট) গভীর রাতে।

আলকরা ইউপি সূত্রে জানা গেছে, দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে আলকরা ইউনিয়ন পরিষদে ভাংচুর চালায়। এ সময় তারা পরিষদের আসবাবপত্র, স্থাপনা ভাংচুর, ২টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি এসি, ভিজিডি এর চাউল সহ বিভিন্ন সরকারি মালামাল এবং আলমিরা ভেঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্র পিকআপ ভ্যানে করে লুট করে নিয়ে যায়। এ সময় আশেপাশের কেউ কেউ বিষয়টি দেখলেও ভয়ে সামনে এসে বাধা দেয়নি। ঘটনার পরদিন বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এখনো দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এ বিষয়ে কোনো আইনী সহায়তা গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই এ বিষয়ে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আলকরা ইউপি সচিব শামসুল আলকরা জানান, ‘শনিবার (১০ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা আলকরা ইউপি কার্যালয় ভাংচুর সহ লুটপাট করে। এ সময় তারা পরিষদের ২টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি এসি, ভিজিডি এর চাউল সহ বিভিন্ন সরকারি মালামাল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। বর্তমানে পুলিশি কার্যক্রম স্থগিত থাকায় এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা সম্ভব হয়নি। পুলিশি সেবা শুরু হলেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।’

সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দেন। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়।

বর্তমান পরিস্থিতিতে বহির্বিশ্বের কোনো চাপ নেই : সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট:

দেশের বর্তমান পরিস্থিতিতে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজশাহী সেনানিবাসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, রাষ্ট্রের সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। দেশের পরিস্থিতি বর্তমানে শান্ত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে। এ জন্য আমরা সবাই কাজ করেছি। আপনারা আমাদের সহযোগিতা করেছেন- এ জন্য সবার প্রতি কৃতজ্ঞ।

এর আগে সেনাপ্রধান রাজশাহী বিভাগে কর্মরত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে সেনাবাহিনীপ্রধান রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, আরএমপি কমিশনার, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সেনাপ্রধান বলেন, পুলিশের ওপর যে ধরনের হামলা হয়েছে তারা একটু ট্রমার মধ্যে আছে। ট্রমাটা কাটিয়ে উঠতে পারলে পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এটি একটি ভালো জিনিস। আমরা পুলিশকে প্রটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজ করা শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব ইনশাআল্লাহ।

তিনি বলেন, মাইনর যে ইস্যুটি রয়েছে- এখানে দেখলাম যে, এখানে সেরকম কোনো ঘটনাই ঘটেনি। রাজশাহী বিভাগের জন্য এটি অত্যন্ত ভালো দিক। এই যে সুন্দর পরিবেশ- এটি বজায় রাখতে হবে। আমরা সবাই দেশের জন্য কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাব।

তিনি আরও বলেন, দেশে মাইনোরিটি ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হচ্ছে। কিন্তু ২০টি জেলার ৩২টিতে এ রকম মাইনোরিটি রিলেটেড অরাজকতা হয়েছে। এগুলো অবশ্যই কাম্য না। আমরা এ বিষয়টি দেখছি এবং যারা অপরাধী তাদের অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আসব।

সেনাপ্রধান বলেন, তাদের সঙ্গে আমাদের একটি ভুল বোঝাবুঝি হয়েছে। তবে পরিস্থিতি এখন একদম স্বাভাবিক। তাদের নেতারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তবে যারা এরকম অপরাধ করেছে তাদের বিষয়ে তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, অরাজক পরিস্থিতির মাধ্যমে আমরা নিজেদেরই ক্ষতি করছি। কোনো প্রতিষ্ঠান বা সুযোগ-সুবিধা যেটি জনগণের পয়সায় তৈরি সেগুলোতে যদি আমরা অগ্নিসংযোগ-ভাঙচুর করি সে ক্ষতি তো আমাদেরই। যে দিকটি সবাই খেয়াল রাখব এবং ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত হব।

এ সময় উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, জেলা পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা প্রশাসন প্রমুখ।

সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলা হয়েছে। সীমান্তে আমাদের লোক মারে, আর বিজিবিকে ফ্ল্যাগ মিটিং (পতাকা বৈঠক) করতে বাধ্য করা হয়।

তিনি বলেন, আমাদের বর্ডারের ভেতরে ঢুকে মারে আর ফ্ল্যাগ মিটিং করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। আমি বিজিবিকে বলেছি, পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ। আর নয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

এর আগে তিনি সাম্প্রতিক ঘটনায় আহতদের খোঁজখবর নিতে বিজিবি হাসপাতাল পরিদর্শন করেন। বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন আহত বিজিবি সদস্যদের খোঁজখবর নেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, এ রকম ফোর্সকে (বিজিবি) দানব বানানো হয়েছে। শুধু বিজিবি নয়, পুলিশ, র‌্যাব, আনসারকেও দানব বানানো হয়েছে। অথচ এগুলো কারও ব্যক্তিগত ফোর্স না এগুলো জাতীয় ফোর্স। আমি যতদিন আছি, ততদিন জাস্টিস রক্ষা করে যাবো।

তিনি বলেন, আমরা এরই মধ্যে কিছু কিছু অ্যাকশনে গিয়েছি। যারা পুলিশকে দানব বানিয়েছে। ফ্যাসিস্ট পার্টির (আওয়ামী লীগ) ফ্যাসিস্ট প্রোপাগান্ডা এসব ফোর্সকে নষ্ট করেছে। তারাই বিজিবিকে সীমান্তে পিঠ দেখাতে বলেছে। অথচ বিজিবির সীমান্ত রক্ষা করার কথা। নো মোর নো মোর। ইনশাআল্লাহ আর এটি কখনো হতে দেওয়া হবে না।

তালিকাভুক্ত ফ্যাসিস্ট পুলিশ কর্মকর্তাদের চাকরিচ্যুতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সরকারি প্রসেস আছে। সে অনুযায়ী কাজ হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে এরই মধ্যে রিকমেন্ডসহ ফাইল চলে গেছে। তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না। সেটা নিয়ে আলোচনা হবে। আমি যে ক’দিন আছি, শাস্তির বিষয়টি নিশ্চিতের চেষ্টা করে যাবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিভিতে আগুন দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে, শোনা যাচ্ছে ভেতর থেকে নাকি লাগানো হয়েছে। এখন পর্যন্ত জানা গেলো না কারা আগুন লাগিয়েছে। টিভির সম্প্রচারে যারা আছেন তারা ইনকোয়ারি করেন। কারা লাগিয়েছে।

এনএসআই’র নতুন মহাপরিচালক মেজর জেনারেল সরোয়ার ফরিদ

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

একই সঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিজয়পুর বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান

সালাউদ্দিন সোহেল :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরেই সারা বাংলাদেশের উৎসব জনতা মেথি উঠেছিল ধ্বংসই। সে ধ্বংসস্তূপ কে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে নতুন রূপে প্রাণ ফিরিয়ে দিয়েছিল সারাদেশের ছাত্র-ছাত্রীরা। ময়লা পরিষ্কারের পাশাপাশি ট্রাফিক পরিচালনায় প্রশংসা কুড়িয়রছিলো সারা বিশ্বের।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার  বেলা  ১১ টায় শিক্ষার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সামাজিক সংগঠনের উদ্যোগে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে ময়লা পরিষ্কার অংশ নেয়। এ সময় ছাত্রছাত্রীরা ময়লা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লা পরিষ্কারের জন্য বলেন। তারা আরো বলেন প্রতিটা এলাকার বাজারে বা বিভিন্ন লোকের কাছে অতি উৎসাহী কিছু লোক চাঁদাবাজি করছেন। আপনারাও অতি দ্রুত চাঁদাবাজিবদ্ধ করে সামাজিকতায় আসুন না হয় ছাত্ররা সারা দেশের ন্যায় আপনাদের ও প্রতিহত করবে। আমাদের এলাকায় কোন চাঁদাবাজ লুটৎরাজ ও ইভটিজার এর স্থান হবে না।

পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করা প্রতিষ্ঠানগুলি হচ্ছে  বিজয়পুর মহিলা কলেজ,বিজয়পুর উচ্চ বিদ্যালয়, রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসা, লালমাই সরকারি কলেজ, লালমাই উচ্চ বিদ্যালয়, সোনারতরী রক্তদান ফাউন্ডেশন, প্রেরণা সামাজিক সংঘ।

কুমিল্লায় স্কুল প্রধান শিক্ষক ও সভাপতি এর পদত্যাগের দাবীতে মানববন্ধন

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লার আদর্শ সদরের দিদার মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র দে এবং সভাপতি মোশাররফ হোসেন এর বিরুদ্বে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এর অভিযোগ ও আত্মসাৎকৃত অর্থ ফিরিয়ে দিয়ে পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক শিক্ষার্থীর ও এলাকাবাসীরা।

সোমবার(১২ আগস্ট) দিদার মডেল হাই স্কুল এর সামনে উক্ত মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দিদার মডেল হাই স্কুল এর সহকারী প্রধান শিক্ষক অর্চনা দেবনাথ, সিনিয়র শিক্ষক ইয়াসিন আক্তার, শাহআলম, মেহেরুন্নেছা বেগম, শাহাজান সরকার, শামসুন্নাহার বেগম, অহিদুল ইসলাম, শামীমা নাছরিন। সহকারী জহিরুল কাইয়ুম, সহকারী শিক্ষক অসীম সরকার, মনির হোসেন, ইলিয়াস আহমেদ, সারওয়ার জাহান, আলমগীর হোসনে, বোরহান উদ্দিন, মানজুর আহমেদ, কামাল উদ্দিন, দিদার সমিতির সাংগঠিক সম্পাদক আবু নোমান , যুবদলের নেতা রিপন, ইঞ্জিনিয়ার তুহিন স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা, সুশীল সমাজ, এলাকাবাসী সহ আরো অনেকে।

এ সময় ছাত্ররা বলেন, আমরা দূর্নীতিবাজ প্রধান শিক্ষককে আমাদের স্কুলে আর চাই না। ওনাকে পদত্যাগ করতে হবে আর ওনি যদি পদত্যাগ না করেন তাহলে কাল থেকে আমরা ছাত্রছাত্রী আর ক্লাস রুমে ফিরে যাবো না।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের বর্তমান প্রধান শিক্ষক ও সভাপতি স্কুলের অনেক সম্পদ আত্মসাৎ করছে তিনি যেনো অনতিবিলম্বে স্কলের আত্মসাৎ কৃত সকল সম্পদ ফিরিয়ে দিয়ে পদত্যাগ করেন।

সদর দক্ষিণে ছাত্র সমাজের উদ্যোগে জনসচেতনতা ও ক্লিন আপ কর্মসূচির উদ্যোগ

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে জনসচেতনতা, স্কুলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এবং ক্লীন আপ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

১২ আগস্ট সোমবার সকাল দশটায় গ্রামের সাধারন শিক্ষার্থী সহ অন্যান্যদের সার্বিক সহায়তায় স্কুল ও মাদ্রাসায় ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আলোচনা সভা, রাস্তাঘাট পরিষ্কার, ট্রাফিক কন্ট্রোল, বাজার মনিটরিং, লালবাগ রাস্তার মাথায় (হাইওয়ে) যাত্রী ছাউনি বিষয়ে যাত্রীদের বিভিন্ন দিকনির্দেশনা সহ আরো বিভিন্ন সমাজিক কাজ করা হয়।

এসময় ছাত্র সমাজের পক্ষ থেকে এলাকার সাধারন জনগণকে পরিষ্কার পরিচ্ছন্ন সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এছাড়া ও লালবাগ রাস্তার মাথায় (হাইওয়ে) কোথায় বাস দাড়াবে কোথায় থেকে যাত্রীরা বাসে ওঠবে এসব স্থান নির্ধারণ করে দেওয়া হয় ও সকল যাত্রী ও বাস চালক হেল্পারদের এ নিয়ম মানতে অনুরোধ করা হয় এবং এলাকা ভিত্তিক ছোট যান পরিবহন চালকদের শৃঙ্খলা মেনে চলাচল করতে বলা হয়েছে। পরিশেষে কেউ যাতে নিয়ম ভেঙ্গে যানবাহন চলাচল না করে তাদেরকে বুঝিয়ে পথ চলা এবং শৃংখলা মানতে অনুরোধ করা হয়েছে।

দলমত নির্বিশেষে এই কাজে অংশগ্রহণ করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী আশিক শিপন, সৈয়দ আসাদ ইবন, বিল্লাল, তেজগাঁ কলেজ শিক্ষার্থী জাহিদ, মিয়াবাজার কলেজ শিক্ষার্থী রাকিব হোসেন, কালেক্টর কলেজ শিক্ষার্থী ফারহান, সাধারণ শিক্ষার্থীরা সহ আরো অনেকে।

সর্বোপরি ছাত্ররা বলেন, ছাত্রদের এই দেশ সংস্কারের আয়োজন যতদিন পর্যন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত আমাদের এই কাজ চলমান থাকবে। আজকে আমাদের মাঝে সমন্বয় করে আমাদের বেশ কয়েকটি ইউনিট মাঠে কাজ করছে এবং আমরা সকলের সহযোগিতা কামনা করছি যেনো আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে পারি।

নোয়াখালিতে স্ত্রীকে জোর করে নিয়ে যায় হিন্দু যুবক কিন্তু দোষ চাপানো হয় মুসলিম ছেলেদের উপর

 

সালাউদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাঙামুড়া গ্রামের প্রসেনজিৎ পাল তার স্ত্রীকে কিডন্যাপ করতে গিয়ে নোয়াখালীতে আটক হয়। এ ঘটনায় এলাকার চাঞ্চলের সৃষ্টি হয়।

জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাঙ্গা মুরা গ্রামের বিপদ পালের ছেলে প্রসেনজিৎ পাল। পারিবারিকভাবে নোয়াখালী জেলার সেনবাগ থানার মইশার গ্রামের দুলাল পালের মেয়েকে বিয়ে করেন। অজ্ঞাত কারণে প্রসেনজিতের সাথে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ৯ই আগষ্ট শুক্রবার দেশের চলমান পরিস্থিতি এবং আইন শৃংখলার অবনতি থাকায় সুযোগে প্রসেনজিৎ প্রতিশোধ নিতে তার সাবেক স্ত্রীকে তুলে আনার জন্য তার কয়েকজন বন্ধুদেরকে সাথে নিয়ে নোয়াখালী সেনবাগে যায় । এ সময় ওই এলাকার জনগণ তাদেরকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেয় । পরে যাচাই-বাছাই করে সেনাবাহিনী তাদের ছেড়ে দেয়।

এ ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হয় নোয়াখালী ও দক্ষিণ এলাকায়। প্রসেনজিতের স্ত্রীকে কিডন্যাপের প্রকৃত ঘটনাকে আড়াল করে হিন্দুদের বিভিন্ন অনলাইন প্লাটফর্মে প্রচার প্রচারণা চালাচ্ছে দিনে দুপুরে হিন্দু মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে মুসলিম ছেলেরা। এছাড়াও সদর দক্ষিণ এলাকার বিভিন্ন সংখ্যালঘু ছেলেরাও ফেসবুকে বিভিন্ন পুরনো  ভিডিও শেয়ারের মাধ্যমে গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ আছে।

একাধিক ব্যক্তি দুঃখ প