All posts by jitu

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে গণজোয়ার

শাহ ইমরান:

আজ ১৬নং ওয়ার্ডের সংরাইশ এবং বাদ মাগরীব ৭নং ওয়ার্ডের গোবিন্দপুর উঠান বৈঠকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কুমিল্লা সিটি উপনির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু দিনরাত প্রচার চালিয়ে যাচ্ছেন।

মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন,তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তাকে টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিতে অনুরোধ করছেন ভোটারদের। এখন সিটি কপোরেশনে কেউ ডুকতে পারবে না, আপনারা যাকে ভোট দেন আমার তাতে সমস্য নেই। আপনারা দয়া করে ৯ মার্চ ভোট কেন্দ্র যাবেন, বিগত নির্বাচনের মতো আর হবে না, আমি সাককু বেঁচে থাকলে এটা আর হতে দিমু না।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন নগরীর ২৭টি ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি। বিরামহীন প্রচারে নগরের উন্নয়নের স্বার্থে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। শুধু প্রার্থী নয়, তাদের কর্মী-স্বজনরা ও সমর্থকদের প্রচারও এখন তুঙ্গে। সব মিলিয়ে কুমিল্লা সিটি নির্বাচন জমজমাট হয়ে উঠেছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনকে আধুনিক সিটি করতে চাই : নিজাম উদ্দিন কায়সার

শাহ ইমরান:

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনের বিএনপির সাবেক নেতা ও মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের আমি বিজয়ী হলে কুমিল্লা সিটি কর্পোরেশনকে আধুনিক সিটিতে পরিণত করবো।

এদিন সকালে চকবাজার থেকে প্রচারণা শুরু করেন এই প্রার্থী পরে পাশের, শুভপুর, চাঁদপুর, জামতলা, গর্জন খোলা, চকবাজার দীঘির পাড়সহ ৬ নম্বর ওয়ার্ডের অনেক এলাকায় গণসংযোগ করেন।

এ সময় ঘোড়া প্রতীকের প্রার্থী বলেন, সরকার যে ডামি নির্বাচন করেছে জনগণ তা বর্জন করেছে। কিন্তু এখন বিএনপি আবার টেস্ট কেস হিসেবে আমাকে পর্যবেক্ষণ করছে। তাই এই নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আমার সঙ্গে মাঠে নামে। তারা আবার ভোটের মাঠে আসতে শুরু করেছে। তাই জনগণের অংশগ্রহণে নির্বাচন আরও উৎসবমূখর হয়ে উঠেছে।

এ সময় এই প্রার্থীর প্রচারণায় ছিলেন বিএনপির সদস্য সচিব শাহ আলম, মো. মিজান, মো. কাউসার, মো. জাহাঙ্গীর, মো. শাহ আলম, ওয়াব মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এমপি বাহার ও মেয়র প্রার্থী সূচির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছে তানিম

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে সদর এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও মেয়র প্রার্থী তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন মেয়র প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম।

আজ বুধবার মেয়র প্রার্থী তানিম এই অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভার নামে নির্বাচনী সভা করেছেন এমপি বাহার ও মেয়র প্রার্থী সূচনা, যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষার সুবিধার্থে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছেন মেয়র প্রার্থী তানিম।

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাদের মাঝে ট্রাই সাইকেল বিতরণ

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুমিল্লা সদর এর কর্তৃক আয়োজিত প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ২৩ জনকে বিনামূল্যে মোবাইল থেরাপির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান এবং দুইজন পঙ্গু মুক্তিযোদ্ধার মাঝে ২টি ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার বগৈড় বালিকা বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।

সাবেক চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কুমিল্লা’র কর্মকর্তা হাসান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর সাবেক পরিচালক অধ্যাপক তাহমিনা আখতার, বিশিষ্ট সমাজসেবক ডা. মো. মামুন হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্রিটিশ কাউন্সিলের গ্রেট স্কলারশিপ ২০২৪ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট:

ব্রিটিশ কাউন্সিলের গ্রেট স্কলারশিপ বৃত্তি পেতে এখন আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন–দ্য গ্রেট স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা অটাম ২০২৪ সেশন থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পাবেন।

এ স্কলারশিপ প্রোগ্রামের অংশ হিসেবে ফাইন্যান্স, মার্কেটিং, বিজনেস, সাইকোলজি ডিজাইন, হিউম্যানিটিজ ও ডান্সসহ অন্যান্য বিষয়ে এ বছর যুক্তরাজ্যের ৭১টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর করার ক্ষেত্রে ১৫টি গ্রেট স্কলারশিপের সুযোগ দিচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি হিসাবে প্রতিটি গ্রেট স্কলারশিপের জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হয়।

এছাড়াও, মিনিস্ট্রি অব জাস্টিসের অংশীদারিত্বে গ্রেট স্কলারশিপ ২০২৪ প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের আইন ও বিচার বিষয়ে অধ্যয়নের জন্য তিনটি বৃত্তি দেওয়া হবে, যার মাধ্যমে এ প্রোগ্রামে অংশগ্রহণকারী যুক্তরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ে উল্লিখিত বিষয়ে পড়ার সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী মানবাধিকার, সম্পত্তি আইন, ফৌজদারি বিচার ও বাণিজ্য আইনসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারেন।

পাশাপাশি, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যুক্তরাজ্যের দুইটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাওয়া যাবে এ স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে। এ বৃত্তির অধীনে এ প্রোগ্রামে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের যেকোনো একটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাসটেইনেবল ইঞ্জিনিয়ারিং এবং মনোবিজ্ঞানের মতো বিজ্ঞান ও প্রযুক্তি-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে আবেদন করার সুযোগ রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের।

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পছন্দমতো বিভিন্ন বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে সুযোগ দেয়।

প্রতিবছর সহস্রাধিক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জনে যুক্তরাজ্যে বেছে নেয়; এক্ষেত্রে, গ্রেট স্কলারশিপের লক্ষ্য হলো যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং সকল বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে ধারাবাহিক সহায়তা করা।

যেসব শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করে আগ্রহী তাদের অবশ্যই এ বৃত্তি প্রোগ্রামে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় থেকে অফার অব এন্ট্রি পেতে হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোর্সে অধ্যয়নের জন্য প্রয়োজনীয় সকল মানদণ্ড পূরণ করতে হবে। গ্রেট স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://study-uk.britishcouncil.org/scholarships-funding/great-scholarships

বিপিএলের মধ্যে দলবদল সাকিবের

স্পোর্টস ডেস্ক:

বুধবার সন্ধ্যায় বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানদের রংপুর রাইডার্স বনাম তামিম ইকবালদের ফরচুন বরিশাল।

বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে এদিন বিকেলে দল পাল্টে মোহামেডান ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেন সাকিব।

বিকেল সাড়ে ৩টায় অনলাইনে ঢাকা লিগের দল বদলের আনুষ্ঠানিকতা সারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সিসিডিএম সম্পাদক আলী হোসেন, সাকিব ছাড়া আর কোনো বড় তারকা আজ বুধবার দলবদলের প্রথম দিন অংশ নেননি।

ধারণা করা হচ্ছে, সশরীরে উপস্থিত হয়ে বা অনলাইনে আগামীকাল বৃহস্পতিবার শেষ দিনে ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলে অংশ নেবেন তারকারা।

ঘরের কাজে ব্যস্ত মা প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া (সর্দার পাড়া) গ্রামের পশ্চিমপাড়া কালাম বেপারীর পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু মো. আব্দুর রহিম ওই গ্রামের মুদি দোকান কর্মচারী মো. ইয়াছিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন। তিনি বলেন, শিশুটির মা শারমিন আক্তার ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মো. আব্দুর রহিমের মরদেহ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছায়া নামে এসেছে।

পুতিনকে তিনটি বিষয়ে অবশ্যই জবাবদিহি করতে হবে: নাভালনির স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

ইউলিয়া নাভালনায়া ইউরোপীয় ইউনিয়নের সংসদে এক বক্তব্যে বলেছেন, তাদের অবশ্যই রাশিয়ার ‘অপরাধী চক্রের’ বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি আরও বলেছেন, পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক পদ্ধতির পরিবর্তে আর্থিক তদন্ত হবে মূল বিষয়।

রাশিয়ার সবচেয়ে প্রসিদ্ধ পুতিন বিরোধী নেতা ৪৭ বছর বয়সী অ্যালেক্সি নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। তিন বছরের বেশি সময় কারাগারে আটক ছিলেন তিনি।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বক্তব্যে ইউলিয়া নাভালনায়া বলেন, ‘লাখ লাখ রুশ নাগরিক’ পুতিনের বিরুদ্ধে এবং তাদের নিপীড়িত হওয়া উচিত নয়।

পুতিন বিরোধী অ্যালেক্সি নাভালনির স্ত্রী আরও বলেন, রাশিয়া, ইউক্রেন ও তার স্বামীর সঙ্গে পুতিন যা করেছেন তার জন্য জবাবদিহি করতে হবে। পুতিন আমার দেশের সঙ্গে যা করেছেন তার জন্য তাকে জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, প্রতিবেশী, শান্তিপূর্ণ দেশের (ইউক্রেন) সঙ্গে পুতিন যা করেছেন, তার জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আর আলেক্সির সঙ্গে যা করেছেন তার জন্যও জবাবদিহি করতে হবে।

নাভালনির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমার স্বামী কখনোই দেখতে পারবে না ভবিষ্যতের সুন্দর রাশিয়া কেমন হবে। কিন্তু আমরা তা দেখব। আর আমি তার স্বপ্নকে সত্যি করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। অশুভ শক্তির পতন হবে এবং সুন্দর ভবিষ্যৎ আসবে।

বক্তব্য শেষ করার সাথে সাথে ইউরোপীয় সংসদের সদস্যরা তাকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

আবারও গ্রেপ্তার নির্যাতন শুরু করেছে সরকার: রিজভী

ডেস্ক রিপোর্ট:

অজানা আতঙ্কে আবারও ‘গ্রেপ্তার নির্যাতন’ শুরু করেছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘এই আওয়ামী দখলদার সরকার একটি ডামি নির্বাচন করার জন্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করে রেখেছে। আন্দোলনের ভয়ে তারা এ কর্মকাণ্ড ঘটাচ্ছে। তারা আবার নতুন করে গ্রেপ্তার শুরু করেছে, নির্যাতন শুরু করেছে।’

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশসহ কারামুক্ত নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে যান। নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, ‘নেতাকর্মীদের কারা সেলে ২৪ ঘণ্টা বন্দী করে, লকআপে রেখে নির্যাতন করা হয়েছে। জেলের মধ্যে তারা নির্যাতন করেছে এই কারণে যে, যারা বাইরে আছে তারা যেন ভয় পায়। কিন্তু এক ভাই নির্যাতনের শিকার হলে অন্য ভাইয়ের ভেতরে যে ক্ষোভ সৃষ্টি হয় প্রতিরোধ করার চেষ্টা করে। এটা সরকার বুঝতে পারেনি।’

বিএনপির এই মুখপাত্র বলেন, কৃষক দল নেতা পলাশ, ছাত্রদল নেতা রানা এবং আরও বেশ কয়েকজন মুক্ত হলেও তারা আরও বড় বন্দিশালায় আবদ্ধ হয়েছে। যেকোনো মুহূর্তে তাদেরকে আবার গ্রেপ্তার করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক মাসুদ রানা, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

ক্যাটরিনা স্ত্রী হিসেবে কত নম্বর পেলেন ভিকির কাছে

বিনোদন ডেস্ক:

২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের আগে থেকেই আড়ালে-আবডালে দুই বছর প্রেম করেছেন এই বলিউড যুগল।

নিজেদের সম্পর্ককে ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন এই পাওয়ার কাপল। বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ-ই। স্বামী হিসাবে ভিকির প্রশংসা করছেন ক্যাটরিনা। কিন্তু স্ত্রী হিসাবে ক্যাটরিনাকে কত নম্বর দেবেন ভিকি?

ভিকি বলেন, ‘বিয়ের পর জীবন সত্যিই বদলে যায়। বিয়ের আগে জীবনের সঙ্গে পরের জীবনের কোনো মিল থাকে না। বিয়ের পর ‘আমি’টা ‘আমরা’ হয়ে যায়। প্রতিটা সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া জরুরি। আমি সবচেয়ে বেশি পরিণত হয়েছি বিগত আড়াই বছরে। আমার ক্ষেত্রে এই বদলটা অত্যন্ত নেতিবাচক।’

কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। ভিকির সংসার কি ক্যাটরিনার গুণেই সমৃদ্ধ? ভিকির জবাব, ‘ক্যাটরিনা আমার চেয়ে অনেক বেশি পরিণত। দুজনের মধ্যে মতপার্থক্য রয়েছে। সেটা থাকবেই। কিন্তু খাবার অর্ডার করা কিংবা বেড়াতে যাওয়ার জায়গা ঠিক করার ক্ষেত্রে আমরা সব সময় আলোচনা করেই করি।’

শুটিং নেই। ব্যস্ততা কম। দুজনেই বাড়িতে থাকছেন। এমন দিনে একে-অপরের সঙ্গে সময় কাটানো সবচেয়ে পছন্দের ভিকির। ভিকি বলেন, ‘ক্যাটরিনা স্ত্রী হিসাবে সেরা। ওর সঙ্গে থাকলে কোনো চিন্তা থাকে না। মনে হয় যেন ভেসে যাচ্ছি।’