All posts by jitu

প্রতারণা মামলায় ডোনাল্ড ট্রাম্পের সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর মাধ্যমে ঋণদাতাদের সঙ্গে প্রতারণা করার দায়ে ৩৫ কোটি ৪৯ লাখ ডলার জরিমানা করেছে নিউ ইয়র্কের একটি আদালত।

শুক্রবার বিচারক আর্থার এনগোরন এ রায় দেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌঁড়ে এগিয়ে থাকা প্রার্থী ট্রাম্প আরেকটি মামলায় আইনি বিপর্যয়ের মুখোমুখি হলেন। এই রায়ে তার বিশাল আবাসন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।

ম্যানহ্যাটনে তিন মাস ধরে চলা এ দেওয়ানি মামলার বিচারের রায়ে ট্রাম্পকে তিন বছরের জন্য নিউ ইয়র্কে কোনো কর্পোরেশনের পরিচালক বা কর্মকর্তা হওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী আলিনা হাবা।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস এ মামলাটি দায়ের করেছিলেন। অভিযোগ ছিল, ট্রাম্প ও তার পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন ঋণের শর্তে সুবিধা পাওয়ার জন্য এক দশকেরও বেশি সময় ধরে ব্যাংকারদের ধোঁকা দিয়ে বছরে তার মোট সম্পদের মূল্য প্রায় ৩৬০ কোটি ডলার বেশি দেখিয়েছেন।

ডেমোক্র্যাট লেটিশা জেমস রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব অভিযোগ এনেছেন বলে দাবি ট্রাম্পের। তিনি আরও চারটি ফৌজদারি মামলার মোকাবিলা করছেন।

রায়ের পর নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে করা এক পোস্টে ট্রাম্প বিচারক এনগোরনকে ‘কুটিল’ ও জেমসকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করেন। তার বিরুদ্ধে করা মামলাকে ‘নির্বাচনি হস্তক্ষেপ’ ও ‘ডাইনি খোঁজা’ বলে অভিহিত করেন।

রায়ে ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকে ৪০ লাখ ডলার করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের কোম্পানির সাবেক সিওও অ্যালান ওয়াইসেলবার্গকে জরিমানা করা হয় ১০ লাখ ডলার।

ট্রাম্প তিন বছর নিউ ইয়র্কে কোনো ব্যবসা করতে পারবেন না, আর তার দুই ছেলে দুই বছরের জন্য এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। ট্রাম্প, তার কোম্পানি বা এই কোম্পানির অধিভুক্ত কোনো প্রতিষ্ঠান তিন বছরের জন্য কোনো ঋণের আবেদন করতে পারবেন না।

বারবারা জোন্স ট্রাম্প কর্পোরেশনের স্বাধীন পর্যবেক্ষক হিসেবে আরও তিন বছর দায়িত্বপালন করবেন। তবে কোম্পানিটি সবচেয়ে বিপর্যয়কর শাস্তি এড়াতে পেরেছে, আদালত এর ব্যবসার লাইসেন্স বাতিল করেনি।

আইনের বাইরে সরকারের কোন হস্তক্ষেপ নেই: আসাদুজ্জামান খান

ডেস্ক রিপোর্ট:

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস তার গ্রামীণ টেলিকমের ভবন দখলের অভিযোগের বিষয়ে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা আইনের বাইরে কিছু করছি না। ড. ইউনূসের বিষয়টি সম্পূর্ণ আইনের ব্যাপার। আইনের বাইরে সরকারের কোন হস্তক্ষেপ নেই।’

শুক্রবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপিকে এদেশের মানুষ প্রত্যাখান করেছে। ২০০৮ সালের নির্বাচনে তারা ৩০টি আসনে জয় পেয়েছে। ১৪ সালের নির্বাচন বয়কট করেছে এবং ১৮ সালের নির্বাচনে মাত্র ৬টি আসন পেয়েছে। বিএনপি সুনিশ্চিত ছিলো সুষ্ঠ নির্বাচনে কোন ষড়যন্ত্র না করলে বা তাদের বিদেশি প্রভুরা হস্তক্ষেপ করতে না পারলে তারা কখনো ক্ষমতায় আসবে না। যার কারণে তারা নির্বাচনে আসেনি।’

বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে কারাগার থেকে বের হয়ে বিএনপি নেতাদের এমন বক্তব্যে তিনি বলেন, ‘তারা আগেও দিন তারিখ ঠিক করে দিয়েছিল সরকার পতনের। কিন্তু তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি, বরং তাদের দেখে মানুষ হেসেছে। এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, সারা মিয়ানমারে অনেকগুলো গ্রুপ যুদ্ধে লিপ্ত রয়েছে। আরাকান আর্মি বেশ কিছুদিন ধরে এ অঞ্চলে যুদ্ধ করছে। সেটার কারণে এখানে কিছু গোলাগুলির শব্দ যেমন আসছে, সেখানকার সরকারি বাহিনী বিজিপি ও অন্যান্য সরকারি লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে আসছে। সীমান্তে আমাদের বিজিবি বাড়ানো হয়েছে। এছাড়াও আমরা তাদের ডুকতে দিচ্ছি না। সীমান্তে বিজিবি, কোস্টগার্ড, নেভি ও পুলিশ সজাগ রয়েছে।

এমবাপ্পেকে রিয়ালে নিতে চেষ্টা করছেন নাদাল

স্পোর্টস ডেস্ক:

ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন টেনিস তারকা রাফায়েল নাদাল।

২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা নাদাল ফুটবলকেও ভালবাসেন। তিনি আবার রিয়াল মাদ্রিদের অন্ধ ভক্ত। সেই কারণে প্রিয় তারকা এমবাপেকে স্পেনের ক্লাবে নেওয়ার চেষ্টা করছেন টেনিস তারকা।

নাদাল মায়োরকার বাসিন্দা হলেও রিয়ালের প্রতি তার আলাদা ভালবাসা রয়েছে। অতীতে বহু ম্যাচে হাজির থেকেছেন স্টেডিয়ামে। তিনি ক্লাবের সাম্মানিক সদস্যও। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে।

একটি ওয়েবসাইটে নাদাল বলেন, ‘আমি চাই এমবাপ্পে রিয়াল মাদ্রিদে সই করুক। রিয়াল মাদ্রিদের দলটা দুর্দান্ত। এবার এত চোট পাওয়ার পরেও ওরা ভালো খেলছে। এমবাপে সঙ্গে থাকলে ওরা আরও ভালো দল হয়ে উঠবে। যদি কোনও ভাবে সম্ভব তা হলে এমবাপেকে আনার জন্য অবদান রাখার চেষ্টা করব।’

বৃহস্পতিবার ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার ক্লাব পিএসজিকে জানিয়ে দিয়েছেন, তিনি পরের মৌসুমে ক্লাবে থাকতে চান না।

শিক্ষিত তরুণরা রাজনীতিতে না এলে অযোগ্য লোক নেতৃত্ব দেবে: মন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

শিক্ষিত তরুণ সমাজের রাজনীতিতে আসার প্রয়োজন রয়েছে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন- তা না হলে অযোগ্য লোক সমাজকে নেতৃত্ব দেবে।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব’ শীর্ষক এক পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্মার্ট বাংলাদেশের জন্য শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশের যে পথনাথ তৈরি করেছেন সে লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শক্তিশালী স্থানীয় সরকার অপরিহার্য।

তিনি বলেন, শক্তিশালী স্থানীয় সরকার বলতে শুধুমাত্র বাজেট বা টাকা পয়সা দিয়ে সহায়তা বুঝায় না, রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে স্থানীয় নানা ধরনের সমস্যার সমাধান করাকে-ও বুঝায়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করে সে ধরনের অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।

মো. তাজুল ইসলাম এ সময় স্থানীয় সরকার শক্তিশালীকরণের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের জবাবদিহিতা এবং তাদের কাজের মূল্যায়নের ওপরও জোর দেন। তিনি বলেন, ঢালাওভাবে জনপ্রতিনিধিদের খারাপ বলা উচিত নয়, তেমনি অনেক জনপ্রতিনিধি নানা ধরনের ভালো কাজ করছেন তাদের সে ভালো কাজের মূল্যায়নও সমাজে প্রয়োজন।

আমাদের সমাজ ব্যবস্থায় নানা ধরনের দুর্নীতি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাধারণত দুর্নীতি বলতে আমরা আর্থিক দুর্নীতিটাকেই বেশি বুঝে থাকি কিন্তু নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করাও অনেক বড় দুর্নীতি। স্মার্ট বাংলাদেশ তৈরি করতে গেলে স্মার্ট জনপ্রতিনিধি এবং স্মার্ট জনগণ দুটোই লাগবে।

জনপ্রতিনিধি ও জনগণ তাদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করলেই দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ তৈরি করা সম্ভব।

মন্ত্রী উন্নত বিশ্বের উদাহরণ দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। আইন দ্বারা এই দুই ব্যবস্থার কাজের পরিধি সুনির্দিষ্টভাবে ভাগ করা রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকার তাদের নিজেদের কাজ সঠিকভাবে করছে কি না, তাদের রাজস্ব আয়ের নানা ধরনের উপায় সৃষ্টি করতে পারছে কি না এবং স্থানীয় মানুষকে তাদের সমস্যার অন্তর্ভুক্তিমূলক সমাধানের দিকে নিয়ে যেতে পারছে কি না। স্থানীয় সরকার কিংবা কেন্দ্রীয় সরকার সবাই মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করবে।

যুক্তরাজ্যে লোহিত সাগরে ব্রিটিশ জাহাজে হুতির ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

লোহিত সাগরে যুক্তরাজ্যের এক জাহাজে আঘাত এনেছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র। গোষ্ঠীটির দাবি, এডেন উপসাগর পার হওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয় এবং তাদের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। আরব নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৩৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক। এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরাও। এরপর থেকে নিয়মিত লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত এই গোষ্ঠী।

শুক্রবারের হামলা নিয়ে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে।

এর আগে পশ্চিমা দুটি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছিল যে, ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া, ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাত্রা করে।

এসএসসি পরীক্ষার কারনে হচ্ছে না সাড়ে ৩০০বছরের তিতাসের গাজীপুরের মেলা

তিতাস প্রতিনিধি:

এসএসসি পরীক্ষার কারনে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞায় এবছর হচ্ছেনা কুমিল্লার তিতাস উপজেলার প্রায় সাড়ে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী হযরত পীর শাহাবাজ (রাঃ) বার্ষিক ওরশ মাহফিল উপলক্ষে ৩ দিন ব্যাপী গাজীপুরের মেলা। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান।

বুধবার ১৪ ফেব্রুয়ারী জেলা ম্যাজিস্ট্রেট জুডিসিয়াল মুন্সি খানার সহকারী কমিশনার সৌম্য চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও ১৮ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত তিতাস উপজেলাধীন বড় গাজীপুর পীর শাহবাজ (রা.) এর বার্ষিক ওরশ উপলক্ষে ৩দিন ব্যাপী মেলার নির্ধারিত স্থান গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ মাঠ সংলগ্ন স্থানে উদযাপনের জন্য অনুমতি ও আইন শৃঙ্খলা সহায়তা চেয়ে গত ৭ ফেব্রুয়ারী জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন হযরত পীর শাহাবাজ (রাঃ) এর মাজারের মোতাওয়ালী মো.আব্দুল আউয়াল।

পরবর্তীতে ১৩ ফেব্রুয়ারী তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার নির্ধারিত স্থান সংলগ্ন গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাইস্কুল এন্ড কলেজটি এসএসসি ২০২৪ পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এসএসসি পরীক্ষার সময়সূচি অনুযায়ী মেলার দিনও পরীক্ষা চলমান থাকবে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে অবস্থিত আছে পীর শাহাবাজ (রাঃ) এর মাজারটি। যা আইন-শৃঙ্খলা ও জনসমাগম রোধের জন্য পরীক্ষা চলাকালীন সময়ে এই ২০০ গজের ব্যাসার্ধের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এবং ওরশ উপলক্ষে আয়োজিত মেলা নিয়ে কয়েকটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করে প্রতিবেদন দেন।

এসব সার্বিক বিবেচনা করে জেলা প্রশাসন মেলার অনুমতি না দিয়ে এসএসসি ২০২৪ পরীক্ষা শেষ হওয়ার পর মাজার কর্তৃপক্ষ এ এলাকাবাসীর সুবিধাজনক সময়ে এই মেলা আয়োজন করার অনুরোধ জানান।

এদিকে ঐতিহ্যবাহী এই মেলা সম্পর্কে এলাকাবাসীরা জানান, এই মেলা উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও মুরিদ- ভক্তদের মধ্য এক মিলনমেলায় পরিনত হয়। এক সাপ্তাহ আগ থেকে আসতে শুরু করে মিস্টির দোকান, খেলনা ও বিভিন্ন রকমের দোকানপাট।আয়োজন করা হয় ঐতিহ্যবাহী কুস্তি খেলা।

এখন যদি যথা সময়ে এই মেলা না হয় তাহলে মেলায় আগত অনেক ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে লক্ষ লক্ষ টাকা। দিশেহারা হয়ে পরবে অনেক ব্যবসায়ীরা।

নারায়ণগঞ্জ থেকে আরিফ ও মাদারীপুর থেকে আসা রাসেল বলেন, গত ১৪/১৫ বছর যাবৎ এই মেলায় খেলনার দোকান নিয়া ৩/৪ দিন আগে চলে আসি। এবছরও ৪দিন আগে চলে আসছি। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোন দোকানপাট বসতে দিচ্ছে না, শুনতেছি মেলার অনুমতি নাকি পায় নাই। এতো টাকা-পয়সা খরচ করে এসে এখন কি করবো বুঝতে পারছি।

চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে তাজুল ও হোমনা থেকে আসা হাসানসহ অনেক মিস্টির দোকানী বলেন, আমরা একেক জনে ১০ থেকে ১৫ লাখ টাকার মিস্টির বিভিন্ন প্রকার আইটেম বানাই ফেলছি, এখন যদি মেলা বন্ধ হয়ে যায় তাহলে আমরা ফকির হবে যাবো। এছাড়াও তারা আরো বলেন, গত ১৫/২০ বছর যাবৎ এই মেলা করছি কোনদিন মেলা বন্ধ হতে দেখি নাই। তবে শুধু মিস্টি ও খেলনা দোকানীরা না শত শত দোকানীরা মেলা বন্ধের খবর শুনে দিশেহারা হয়ে পরেছে।

এবিষয়ে মাজারের মোতাওয়ালী মো.আব্দুল আউয়ালের ছেলে মজিবুর বলেন, ওরশ ও মেলার জন্য অনুমতি চেয়ে প্রশাসনের নিকট আবেদন করেছি, কিন্তু এখন শুনতেছি মেলা নাকি বন্ধ। তবে আমরা এখনও মেলা বন্ধের চিঠি হাতে পাই নাই।

উল্লেখ্য, বঙ্গদেশে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহজালাল (র.) এর সফরসঙ্গী হিসেবে যে ৩৬০ আউলিয়া এসেছিলেন তাঁদের একজন হলেন হযরত পীর শাহবাজ (র.)। তিনি হযরত শাহজালাল (র.) এর একজন অনুসারী ও ভক্ত সহচর ছিলেন এবং ওনার নির্দেশক্রমেই তিনি ধর্ম প্রচারের উদ্দেশে এসেছিলেন।

ধর্মপ্রচারের পাশাপাশি আত্মশুদ্ধির জ্ঞানদানে হযরত পীর শাহবাজ (র.) অবস্থান নেন কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুরে। সেখানেই তিনি জিন্দা গায়েব হন। জিন্দা গায়েব হওয়ার পর সেখানে গড়ে ওঠে তার মাজার। এছাড়াও কথিত আছে তার মাজার শরীফে কয়েকবার বাঘের আবির্ভাব ঘটেছিলো। বাঘের সঙ্গে তার ছিলো পরম বন্ধুত্ব। এরপর থেকেই প্রতিবছর ১৮,১৯ ও ২০ ফেব্রুয়ারি হযরত পীর শাহবাজ (র.) মাজার প্রাঙ্গণে বাৎসরিক ওরশ উপলক্ষে ৩দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।

ক্যানসার আক্রান্ত অভিনেত্রী হৃদরোগে মারা গেছেন

বিনোদন ডেস্ক:

ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী কবিতা চৌধুরী মারা গেছেন। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন। তবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে মারা গেছেন।

১৫ ফেব্রুয়ারি কবিতা পাঞ্জাবের অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪। অভিনেত্রীর মৃত্যুর খবর তার ভাইয়ের ছেলে নিশ্চিত করেছেন।

প্রয়াত কবিতা চৌধুরী ‘উড়ান’ নামের একটি সিরিয়ালে অভিনয় করে তুমুল আলোচিত হয়। ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্রী ছিলেন কবিতা। অনুপম খের, সতীশ কৌশিক, অঙ্গদ দেশাইদের সহপাঠী।

কবিতা ১৯৮৯ সালে ‘উড়ান’ সিরিয়ালের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। প্রথম কাজে জনপ্রিয়তা পান অভিনেত্রী। আইপিএসের কল্যাণী সিংহের চরিত্রে দেখা যায় তাকে। তার কড়া অভিনয় মনকাড়ে দর্শকদের।

তারপর বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং করে জনপ্রিয় হন কবিতা। তবে একটা সময়ের পর থেকে বেশ কষ্টই পেতে হয় তাকে। এর মধ্যেই ক্যানসারে আক্রান্ত হন তিনি।

প্রয়াত অভিনেত্রী কবিতা চৌধুরী বন্ধু অঙ্গদ দেশাই বলেন, ‘আমি, কবিতা, অনুপম, সতীশ আমরা একসঙ্গে এনসডিতে পড়তাম। ও যেমন ভালো মানুষ ছিল, তেমনই ভালো অভিনেত্রী। এটা শুধুই বন্ধু হারানো নয়, এটা ইন্ডাস্ট্রির ক্ষতি।’

নিজের জীবনের বড় দুঃখের কথা খোলাসা করেছেন জয়া

ডেস্ক রিপোর্ট:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় করে চলেছেন কলকাতা ও ঢাকাই সিনেমায়। দেখতে খুব হাসিখুশি ও চঞ্চল স্বভাবের মেয়ে জয়ার মনে লুকানো বড় দুঃখের কথা খোলাসা করেছেন।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম শর্মিলা শো’তে তার জীবনে বড় দুঃখ কী জানতে চাইলে জয়া বলেন, বাবা মারা যাওয়াটাই হলো আমার জীবনের বড় দুঃখ। জানান, তার চেহারা হুবহু বাবার মতো। হাসিটাও অবিকল বাবার। বাবার মতোই রাগী তিনি।

সাক্ষাৎকারে এপার বাংলা-ওপার বাংলার পরিচালকদের প্রসংশা করে অভিনেত্রী জানান, দুই বাংলার পরিচালকদের জন্যই তিনি জয়া হয়ে উঠতে পেরেছেন। তাদের জন্যই নিজের অভিনীত চরিত্রগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণ করার সুযোগটাও পেয়েছেন।

‘কলকাতার অভিনেত্রীরা বাংলাদেশে এলে একটা চাপা অভিমান নিয়ে ফিরে যান’ উপস্থাপিকার এমন প্রশ্ন একদমই মানতে নারাজ জয়া। এ প্রশ্নের পাল্টা যুক্তিতে জয়া বলেন, এমনটা হওয়ার কথা নয়। সম্প্রতি স্বস্তিকা মুখার্জি বাংলাদেশে এসেছিলেন। তাকে বলতে শোনা গেছে, বাংলাদেশ থেকে তিনি লাগেজ লাগেজ ভালোবাসা নিয়ে ফিরেছেন। ভালোবাসা ছাড়া অন্তত বাংলাদেশ থেকে ফেরার কোনো সুযোগ নেই।

গত ৯ ফেব্রুয়ারি দুই বাংলায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুটি ছবি। পশ্চিমবঙ্গে ‘ভূতপরী’ আর বাংলাদেশে ‘পেয়ারার সুবাস’। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়া এ কথা বলেন। এ সময় তার ব্যক্তিগত কথাও বললেন মজার ছলে।

জয়ার জীবনে প্রেম তালিকা তৈরি হলে সেখানে কাকে কাকে রাখা হবে? জানতে চাইলে জয়া মুচকি হেসে বলেন, ‘এই তালিকা আমি মিডিয়ার সামনে কেন বলব? তবে তোমার (উপস্থাপিকার) কানে কানে আমি সব বলে দেব।’

গত বছর কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’ এবং সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’ করে দারুণ আলোচনায় ছিলেন জয়া। নতুন বছর নিয়ে এলেন ‘ভূতপরী’ আর ‘পেয়ারার সুবাস’ নামে দুটি চমক।

মানুষ মারা ও আগুন দেওয়া বিএনপির অভ্যাস: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আপনারা দেখেছেন তারা (বিএনপি) কতো ভাঙচুর করেছে। তারা রেলগাড়ির বগিতে মানুষ পুড়িয়ে মেরেছে। ২০১৩ সালে তারা বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। এই ভাঙচুর, মানুষ মারা, আগুন দেওয়া এটা তাদের অভ্যাস।’

আজ শুক্রবার দুপুরে ব্রা‏হ্মণবাড়িয়ার কুটি বাজার-কসবা পুরাতন বাজার ডিসি সড়কের বিজনা নদীতে অ্যাডভোকেট সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের সামনে বহুল কাঙ্ক্ষিত সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

কসবায় সড়কে অবৈধ ট্রাক্টরের দৌরাত্ম্যের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। তিনি ব্যবস্থা না নিলে, তখন আমাকে জানাবেন।’

এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভূইয়া, ব্রা‏হ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কসবা উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বিকেল ৪টায় মন্ত্রী কসবা প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এর আগে, সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়া জংশন স্টেশনে এসে পৌঁছান আইনমন্ত্রী আনিসুল হক। তখন মন্ত্রীকে শুভেচ্ছা জানান আখাউড়ার ইউএনও রাবেয়া আক্তার, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) মানুষের স্বতঃস্ফূর্তরা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয় মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজগুলো করবেন, সেদিকেই মনযোগ দিচ্ছে। তারা (বিএনপি) আন্দোলনের কথা বলবে। বাংলাদেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করতে চেষ্টা করুক।’

গতকাল জামিনে কারামুক্ত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকারের জন্য বিএনপির আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন সাংবাদিকদের। তার ওই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনমন্তà