All posts by jitu

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করবে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। দিল্লি সফর শেষে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ-ভারত কীভাবে একসঙ্গে কাজ করবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা তাদের সঙ্গে বর্ডার শেয়ার করি। সুতরাং মিয়ানমারে যদি কোনো পরিস্থিতির উদ্বেগ ঘটে তাহলে সেটি আমাদের দেশকে যেভাবে ক্ষতিগ্রস্ত বা উদ্বিগ্ন করে তাদেরও উদ্বিগ্ন করে। সুতরাং দুই দেশেরই যেহেতু উদ্বেগ প্রতিবেশীকে নিয়ে, তাই আমরা একসঙ্গে কাজ করার অনেক বিষয় রয়েছে। সেজন্য আমরা একসঙ্গে কাজ করবো বলে আলোচনা করেছি। বিশেষ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে আমরা ভারতের সহযোগিতা সবসময় চেয়েছি এবারও চেয়েছি।

মিয়ানমার ইস্যুতে ভারত সফরে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে এখন যে সংঘাত চলছে সেই সংঘাতের কারণে আমাদের অঞ্চলে যে সংকট তৈরি হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গাকে বিতাড়িত করা হয়েছে তাদের নাগরিক অধিকার দিয়ে সেখানে ফেরত নেওয়ার বিষয়ে ভারতের সহায়তা কামনা করেছি।

বিএনপির তরফ থেকে মিয়ানমার ইস্যুতে সরকার তথ্য গোপন করছে বলে যে অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রতিদিন বক্তব্য দিয়ে বিএনপি যে আছে সেটি জানান দিতে চায়। এখানে মিয়ানমারের যত সদস্য আমাদের দেশে প্রবেশ করেছে তাদের বিষয়ে আমরা সময়ে সময়ে গণমাধ্যমকে অবহিত করেছি। এখানে লুকোচুরি করার প্রশ্নই আসে না। তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি খুব সহসা তাদের ফেরত পাঠাতে পারবো।

তিনি বলেন, বিএনপি এখন পুরোনো গাড়ি। স্টার্ট দিয়ে একটু চালু রাখার চেষ্টা করছে। তাদের কর্মীদের মধ্যে যে হতাশা তেরি হয়েছে কর্মসূচি দিয়ে এসব হতাশা কাটানোর চেষ্টা করছে। আমরা চাই তারা গণতান্ত্রিক কর্মসূচির মধ্যে থাকবে। সরকারের প্রতিবাদ তারা করতেই পারে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে তাদের অগ্নিসন্ত্রাস আর করতে দেওয়া হবে না।

ব্রাহ্মণপাড়ায় ওশান হাই স্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত ওশান হাই স্কুলে ২০২৪ সালের এস এস সি পরিক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে পরিক্ষার্থীদের মঙ্গলকামনার্থে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

ওশান হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সমাজ সেবক মোঃ নাজমুল হাসান শরীফের সভাপতিত্বে ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির এর সার্বিক পরিচালনায় সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক, ব্রাহ্মণপাড়া – বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, আঃ মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ আঃ কুদ্দুস৷

এ বছর অত্র বিদ্যালয় থেকে ১৭৯ জন পরিক্ষার্থী এস এস সি পরিক্ষায় অংশ নিবে৷ এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে এস এস সি পরিক্ষার্থীদের মঙ্গলকামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক সালাউদ্দিন মাহমুদ৷

অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রার ৮৭.৭০ শতাংশ অর্জন হয়েছে: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

চলতি ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ৮৭.৭০ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ঘাটতি রয়েছে ২৩ হাজার ২২৭.১৯ কোটি টাকা।

সোমবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের এক প্রশ্নের লিখিত উত্তরে এ সব কথা জানান অর্থমন্ত্রী। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, চলতি অর্থবছরে (২০২৩-২৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হতে (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,৩০,০০০ (চার লাখ ত্রিশ হাজার) কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক বাবদ (অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিজস্ব লক্ষ্যমাত্রা) ১৩,৬১৭.৫৭ (তের হাজার ছয়শত সতের দশমিক পাঁচ সাত) কোটি টাকা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,৪৩,৬১৭,৫৭ (চার লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শত সতের দশমিক পাঁচ সাত) কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ মাস পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮৭.৭০% শতাংশ অর্জিত হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরে (২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ মাস পর্যন্ত) কর রাজস্ব আদায়ের পরিমাণ (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) ১,৬৫,৬২৯.৭৫ (এক লাখ পয়ষট্টি হাজার ছয়শত উনত্রিশ দশমিক সাত পাঁচ) কোটি টাকা এবং স্ট্যাম্প ডিউটি খাতে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ১৬২৬ (এক হাজার ছয়শত ছাব্বিশ) কোটি টাকা রাজস্ব আহরণ করা হয়েছে। এ সময়ে (২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ মাস পর্যন্ত) কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ঘাটতি রয়েছে, যার পরিমাণ ২৩,২২৭.১৯ (তেইশ হাজার দুইশত সাতাশ দশমিক এক নয়) কোটি টাকা।

সুবর্ণচরে ভূমিহীনদের বাড়ীঘর হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধিঃ

রামগতি উপজেলার ভূমিদস্যু ও কথিত বাদশা ডাকাতের বিরুদ্ধে সুবর্ণচরের বসবাসরত ভূমিহীনদের বাড়ীঘর ভাংচুর, লুটপাট ও নারীদের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে চরজব্বর থানা পুলিশ। এ ঘটনায় ঐ এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করতে দেখা গেছে। যে কোন সময় বড় ধরনের হামলার শিকার হতে পারেন সুবর্ণচরের অসহায় ভূমিহীন মানুষজন।

১২ ফেব্রুয়ারী (সোমবার) ঘটনাটি ঘটে সুবর্ণচর ৫নং চর জুবিলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড চর জিয়া উদ্দিন গ্রামের নতুন বাজার এলাকায়।

ভূমিহীন চর জিয়া উদ্দিনের সুলতান আহমদের পুত্র জাকের হোসেন দুলাল (৫০) সুজা মিয়ার পুত্র মোঃ আব্দুল(৫২), ইউনুছ মিয়ার স্ত্রী মর্জিনা আক্তার (৩৩) বাহার এর স্ত্রী পারভিন আক্তার (৩৫),, কালামের স্ত্রী রুমা আক্তার (৩১) হাসানের স্ত্রী নাজমা আক্তার (৩২), বাহার মাঝির স্ত্রী সুমি আক্তার সহ একাধিক ভুক্তভোগী বলেন, লক্ষীপুর জেলার রামগতি উপজেলা সংলগ্ন সুবর্নচরের ৫০ একর সরকারী খাসজমি কাগজ পত্র করে ভূমিহীনগন নথি সৃজন পূর্বক ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করিয়া আসিতেছে ভূমিহীনদের দাবী দীর্ঘদিন তাদের দখলে থাকা, জায়গা জমি প্বার্শবতী লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বাদশা ওরপে বাসু ডাকাত, ফরিদ মেম্বার, বাবর শিকদারসহ, ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী গতকাল ১২ ফেব্রুয়ারী সোমবার গভীর রাতে সুবর্ণচরে প্রবেশ করে দেশীয় অস্র সস্রে সজ্জিত হয়ে নিরিহ ভূমিহীনদের বাড়ীঘর দখল করার চেষ্টা করে, ৭/৮ টি বাড়ী ভাংচুর করে, একটি বসত বাড়ী নিয়ে যায় এবং একাধিক ঘরবাড়ী লন্ডভন্ড করে রেখে যায়। বিগত ২ মাস ধরে এসব অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে কথিত বাদশা ডাকাত ও তার লোকজন।

সরজমিনে গিয়ে দেখা যায় একাধিক বাড়ীঘর কুপিয়ে ক্ষতিগ্রস্থ করেছে ভূমিদস্যুরা।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন রাত দেড়টায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চরজব্বর থানা পুলিশ, দীর্ঘদিন ধরে দুই পাড়ের জায়গা নিয়ে দুপক্ষের বিরোধ চলে আসছে। জায়গা জমির বিষয় গুলো দেখবে এসিল্যান্ড। ফোজধারী কোন অপরাধ সংগঠিত হলে সে বিষয়ে আমি ব্যবস্থা নিবো। যেহেতু জায়গা জমি সংক্রান্ত বিষয় সেখানে আমার কিছু করার নেই।

ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা ও উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ভূক্তিভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপার, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, ভুমি কর্মকর্তা এবং চরজব্বার থানাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছেন।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: এনায়েত হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে ফেনীর দাগনভূঁঞা থানার নন্দিরগাঁও গ্রামের ওয়াহিদুর রহমানের ছেলে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ছয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার জগমোহনপুর এলাকায় হোটেল টাইম’স স্কয়ার এর সামনে ঢাকামুখী লেনে শ্যামলী এনআর পরিবহনের একটি বাস (নং-ঢাকা মেট্রো-ব-১৫-২২৯৩) দাঁড়িয়ে ছিলো। এ সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি একটি দ্রুতগতির বাস (নং-ঢাকা মেট্রো-ব-১৫-২৫৩৩) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা শ্যামলী পরিবহনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত হয়ে এনায়েত হোসেন নামে এক বাসযাত্রী নিহত হয়। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: তোফাজ্জল হোসেনের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় দুর্ঘটনা কবলিত বাস দু’টি জব্দ করা হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর স্টাল লাইন পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস দু’টি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।’

আত্মগোপনে গিয়ে অপহরণ নাটক, অতঃপর

নোয়াখালী প্রতিনিধি:

আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত কথিত ভিকটিমের নাম শেরআলী (৩২)। সে জেলার কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের সামছুদ্দিনের ছেলে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল রোববার রাত ৯টার দিকে কক্সবাজার পৌর বাস টার্মিনালের মারছা বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, অপহরণের নাটক সাজিয়ে ভিকটিম নিজেই আতœগোপন থেকে। এরপর ভিকটিম তার চাচাকে দিয়ে অপহরণ মামলা দায়ের করান।

পুলিশ জানায়, জেলার হাতিয়া বাজার এলাকার মোবারকের (৩২) সাথে চট্টগ্রাম হালিশহর এলাকায় একই সাথে সিএনজি চালিত অটোরিকশা চালানোর সুবাদে শেরআলীর সাথে ওস্তাদ সাগরিদ সম্পর্ক গড়ে উঠে। ২০২২ সালের ২২ জুলাই মোবারক মোটরসাইকেল ক্রয় করতে শের আলীকে নিয়ে চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথাধীন মৌলভী বাজার মোটর সাইকেল শো-রুমে যায়। মোবারক লুঙ্গি পরে যায় এবং কথিত ভিকটিম শেরআলী প্যান্ট পরে যাওয়ায় সে মোবারককে মোটরসাইকেল কেনার টাকা তার নিকট রাখার জন্য বললে মোবারক মোটরসাইকেল কেনার এক লক্ষ ২০ হাজার টাকা ও ১টি এন্ড্রয়েট মোবাইল সেট শেরআলীর কাছে রাখতে দেয়।

পুলিশ আরও জানায়, মোবারক মোটরসাইকেল শো-রুমে ঢুকে মোটরসাইকেল দরদাম করে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য ছবি ও ভোটার আইডি কার্ড প্রিন্ট করার জন্য অন্য দোকানে গেলে এ সুযোগে শেরআলী মোবারকের টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে নিজ এলাকায় চলে আসে। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর মোবারক ও তার বন্ধু ইউসুফ নলুয়া জনতা বাজারে এসে উক্ত বিষয়ে স্থানীয় লোকজনকে জানালে সেখানে সালিশ বৈঠক হয়। সালিশে বিষয়টি অমীমাংসিত থাকায় স্থানীয় লোকজন বিষয়টি সমাধানের জন্য হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেনের শরণাপন্ন হয়। একই দিন মোবারক ও শেরআলী হরণী ইউনিয়নের বয়ারচর বাজারে যায়। সেখানে মোবারক শেরআলীকে দোতলা বিল্ডিংঘরে রেখে চেয়ারম্যানকে আনার গেলে ভিকটিম কৌশলে পালিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, পরবর্তীতে তার চাচা দেলোয়ার হোসেন বিটু শেরআলী ও তার ছেলে মারুফ অপহরণ হয়েছে দাবী করে তার সাথে জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধ থাকা শামছুল হক মাঝিসহ ওই এলাকার আরো ৯জন সহ মোবারক ও তার বন্ধু ইউসুফের বিরুদ্ধে ২০২২ সালের ১২ জুলাই আদালতে অপহরণ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে কবিরহাট থানায় উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর কবিরহাট থানা পুলিশ তদন্ত করে। পরবর্তীতে মামলার তদন্তভার ডিবি নোয়াখালীতে ন্যস্ত হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, কথিত ভিকটিম শের আলী পেশায় একজন ড্রাইভার। সে খুবই চুতর ও ধূর্ত প্রকৃতির। সে ঘনঘন মোবাইল সীম পরিবর্তন করায় তাহার সঠিক অবস্থান নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। তার মোবাইল নাম্বারের কললিস্ট পর্যালোচনায় দেখা যায় সে ক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা, নারায়নগঞ্জ, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জসহ একেক সময় একেক স্থানে অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। কথিত ভিকটিম শের আলীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে।

অ্যাম্বুলেন্সের চাকায় ব্যানার পেঁচিয়ে প্রাণ গেল চিকিৎসকের

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে অ্যাম্বুলেন্স ও ক্যাভার্ড ভ্যানের সংঘর্ষে এক আযুবের্দিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

নিহত আবু নুর মোহাম্মদ মাসুম (৩৮) লক্ষীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় নিহতের ভাই মাসুদ রানা (৫০) গুরুত্বর আহত হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুমের অনেক জায়গায় আয়ুবের্দিক চিকিৎসার চেম্বার ছিল। সোমবার সকালে তারার দু’ভাই অ্যাম্বুলেন্স যোগে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে অ্যাম্বুলেন্সটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সের সামনে থাকা ব্যানারটি তাদের গাড়ির চাকায় পেঁচিয়ে পুরো রাস্তা জুড়ে মাঝামাঝি ভাবে দাঁড়িয়ে যায়। ওই সময় পিছনে থাকা ক্যাভার্ড ভ্যানটি তাদের অ্যাম্বুলেন্সে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার তীব্রতা এত বেশি ছিল যে অ্যাম্বুলেন্সটি উড়ে গিয়ে রাস্তার উল্টো পাশে পড়ে নোয়াখালী মুখি হয়ে যায়। এতে ঘটনাস্থলে চিকিৎসকের মৃত্যু হয়।

চন্দ্র হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পরপরই ঘাতক কাভ্যার্ড ভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

বুড়িচংয়ে বসত ঘরে আগুনে পুরে গৃহবধূর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার লোয়ারচর গ্রামে বসত ঘরে আগুন লেগে ওই আগুনে পুরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়াও আগুনে একটি ঘর সম্পূর্ণ ভষ্মিভুত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সাহিদা আক্তার (৩০)। সে লোয়ারচর গ্রামের তোফায়েল আহমেদের স্ত্রী। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন চৌধুরী জানান, রবিবার রাত ৯ টায় নিমসার বাজারের সবজি ব্যবসায়ী তোফায়েল আহমেদ চা খাওয়ার জন্য বাড়ির পাশে একটি দোকানে যায়। এর কিছুক্ষণ পরই লোক মাধ্যমে তার ঘরে আগুনের খবর শুনতে পায়।

মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরটিকে গ্রাস করে ফেলে। স্থানীয় লোকজন আগুন নিভাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। পড়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে চান্দিনা থেকে একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

চান্দিনা ফায়ার স্টেশনের মাস্টার অনয় কুমার ঘোষ জানান, আগুন নিভে যাওয়ার পর ঘরে তল্লাশি করে খাটের উপর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়রা নিহত ব্যক্তির (৩৮) নাম ঠিকানা জানাতে পারেনি।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাবীবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মাহবুবুল আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাত পৌনে ১০টার দিকে উপজেলার হাবীবপুর গ্রামের সড়কের পাশে থাকা পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে উঠে অজ্ঞাত এ চোর। ওই সময় সে খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লীবিদ্যুতের খুঁটির নিচে পড়ে থাকে। ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পায় ঘটনাস্থলেই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে, সে একজন পেশাদার ট্রান্সফরমার চোর। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত টেস্টার, প্লাস ও রেঞ্জ উদ্ধার করা হয়েছে। অন্য কোনো এলাকা থেকে এখানে চুরি করতে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গেলে এমন ঘটনা ঘটে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

দীঘির খোয়া যাওয়া টাকা উদ্ধার করল ডিবি

ডেস্ক রিপোর্ট:

কথিত বিকাশ কর্মকর্তার প্রতারণার ফাঁদে নিজের বিকাশ একাউন্ট থেকে দেড় লাখ টাকা হারিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে তার খোয়া যাওয়া উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (গোয়েন্দা) বিভাগ।

সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের হাত থেকে উদ্ধার হওয়া টাকা বুঝে নিয়েছেন এই অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন তার বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া এবং মামা ভিক্টর।

অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘গত শনিবার দীঘির মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। ওই ব্যক্তি নিজেকে বিকাশ অফিসের কর্মী দাবি করেন। এরপর বিকাশ অ্যাকাউন্ট ব্লক হওয়ার তথ্য জানিয়ে ঠিক করে দেওয়ার নামে দীঘির কাছে একটি ওটিপি নম্বর চাইলে সরল মনে সেটা দিয়ে দেন অভিনেত্রী। এর কিছুক্ষণ পরই বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করলে দীঘি দেখতে পান, তার অ্যাকাউন্ট থেকে এক লাখ ৬২ হাজার টাকা উধাও।’

এ ঘটনায় দীঘি শেরে-বাংলা নগর থানা ও ডিবিতে অভিযোগ করেন। মামলার প্রেক্ষিতে রাজà¦