All posts by jitu

ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে আল-কাশেম ব্রিগেডস

ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে আল-কাশেম ব্রিগেডস

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীগোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডস। গাজা উপত্যকায় বেসামরিকদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রতিশোধে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে তেল আবিবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

টেলিগ্রামে নিজেদের চ্যানেলে দেওয়া এক বার্তায় আল-কাশেম ব্রিগেডস বলছে, গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিশোধে তেল আবিবে বোমা হামলা করা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তেল আবিবে রকেট হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার তেল আবিবে রকেট হামলা হয়েছে। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে শূন্যেই সেই রকেট ধ্বংস করা হয়েছে। তেল আবিব ছাড়াও ইসরায়েলের রামাত গ্যান, কিরিয়ান ওনো, অর ইয়েহুদা, বিনেই ব্রাক ও গিভাট এশমুয়েল শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের রকেট হামলার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা দ্য মেগান ডেভিড অ্যাডম বলছে, তাৎক্ষণিকভাবে রকেটের সরাসরি আঘাত হানার তথ্য পাওয়া যায়নি। এমনকি এতে কোনও হতাহত হয়েছে কি না তাও জানা যায়নি। এর আগে, একই দিন সকালের দিকে গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বসতি আশকেলোনে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায় হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডস।

এদিকে, হামাস-ইসরায়েল যুদ্ধের ১৩তম দিনেও ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেটের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ট্যাংক-বিধ্বংসী দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের হুলা এবং মায়েজ আল-জাবাল এলাকায় গোলাবর্ষণ করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে হিজবুল্লাহর মাঝে প্রত্যকদিনই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। মঙ্গলবার সীমান্ত এলাকায় হিজবুল্লাহর পাঁচ সদস্য নিহত হওয়ার পর ইসরায়েলে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী। মঙ্গলবার দিনভর লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গত ১৩ দিনের হামাস-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বোমা হামলায় ৩ হাজার ৭৮৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও ১২ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধে ইসরায়েল থেকে প্রায় ২০০ জনকে ধরে নিয়ে জিম্মি করেছে হামাস।

সূত্র: টাইমস অব ইসরায়েল, হারেৎজ, মেহের নিউজ।

কুমিল্লায় বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা-২০২৩ তে সরাইল রিজিয়ন চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সকল স্তরের সৈনিকদের ফায়ারিং এর মানোন্নয়ন তথা পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি’র সেক্টর সদর দপ্তর, কুমিল্লার ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে ‘বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিজিবি’র উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর সার্বিক তত্ত্বাবধানে এবং কুমিল্লা সেক্টরের ব্যবস্থাপনায় গত ১৭-১৯ অক্টোবর  বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিজিবি’র ৫টি রিজিয়ন ও ০১টি স্বতন্ত্র সেক্টর থেকে আগত মোট ০৬ টি দলের সর্বমোট ৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

৩ দিনব্যাপী অনুষ্ঠিত এ ফায়ারিং প্রতিযোগিতায় সরাইল রিজিয়ন চ্যাম্পিয়ন এবং কক্সবাজার রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ফায়ারিং এ ব্যক্তিগত নৈপূণ্য প্রদর্শন করে কক্সবাজার রিজিয়ন এর বলিপাড়া ব্যাটালিয়নের নম্বর- ১০২৪৬ মুন্নাফ হাসান জীবন ১ম শ্রেষ্ঠ ফায়ারার এবং সরাইল রিজিয়নের সরাইল ব্যাটালিয়নের নম্বর- ৮৫৭০৫ ল্যান্স নায়েক নীর স্বাধীন কুমার সুজন ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হয়।

সমাপনী বক্তব্যের শুরুতেই বিজিবি মহাপরিচালক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এ বাহিনী কালের পরিক্রমায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ এবং পৃষ্ঠপোষকতায় ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে আজ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। বিজিবি মহাপরিচালক বলেন, একজন প্রশিক্ষিত সৈনিকের বন্ধু হচ্ছে তার ব্যক্তিগত অস্ত্র। কাজেই এই অস্ত্রের উপর তার পারদর্শিতা থাকতে হবে। দেশপ্রেম এবং মনোবল নিয়ে প্রতিটি বিজিবি সদস্য দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকে। আর এই প্রস্তুতির একটি বড় অংশ হচ্ছে পেশাগতভাবে নিজেকে গড়ে তোলা। পেশাগত উৎকর্ষতার একটি অন্যতম উপাদান হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ এবং ফায়ারিং এ দক্ষতা অর্জন। বিজিবি মহাপরিচালক ফায়ারিং এ অংশগ্রহণকারী সকল সদস্যকে অভিনন্দন জানান। বিশেষ করে অংশগ্রহণকারী অপেক্ষাকৃত বয়োজ্যেষ্ঠ সৈনিক এবং মহিলা সৈনিকদের তিনি বিশেষ সাধুবাদ জানান।

তিনি প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করার জন্য বিজিবি মহাপরিচালক নিজেই ফায়ারিং এর মাধ্যমে নিপুণ লক্ষ্যভেদ করে অস্ত্র চালনার ব্যাপারে তার পারদর্শিতা প্রদর্শন করেন।

অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর ও ব্যাটালিয়নের সকল কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কর্মকর্তা ও সকল পদবীর সৈনিকবৃন্দ এবং বিভিন্ন রিজিয়ন ও সেক্টর থেকে আগত ফায়ারিং প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত/-
মো: শরিফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা

দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩জন নিহত

দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩জন নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি প্রতিনিধি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় মহাসড়কের জিংলাতুলি এলাকায় এদূর্ঘটনায় আরো ২৫ বাস যাত্রীসহ ৩০ জন আহত হয়েছেন। দূর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে যায়।

নিহতরা হলেন উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই হাজারী বাড়ীর মৃত রশিদ হাজারীর স্ত্রী রোসিয়া বেগম(৬২), বারপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা(৬৫) ও তার পুত্রবধু সুমাইয়া আক্তার(২৫) । নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নেয়া হলে ৪জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে নোয়াখালীগামী কে কে পরিবহনের যাত্রীবাহী একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে আসা একটি অটোকে চাপা দিয়ে পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফজিলাতুন্নেছা এবং রোসিয়া বেগম মারা যায়। তারা দু’জন আপন বোন। তাৎক্ষনিক দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা দূর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশার আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পাঠায়।
পরে ঢাকা মেডিকেল নেয়ার পথে সুমাইয়া আক্তার নামে আরো একজন মারা যায়। সেও অটোরিকশা যাত্রী ছিল বলে স্বজনরা জানান।

দূর্ঘটনা কবলিত বাসের যাত্রী আহত পলাশ ভৌমিক জানান, ঢাকা থেকে কে কে ট্রাভেলসের এসি বাসে নোয়াখালী যাইতে ছিলাম। গৌরীপুর পার হওয়ার পর জিংলাতুলি এলাকায় ওল্টো পথে আসা একটি অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে আমাদের বাসটি খাদে পড়ে যায়।

নিহতদের স্বজন রুহুল আমিন ও লোকমান হাজারী বলেন, ফজিলাতুন্নেছার ছেলে আব্দুল মান্নানের শশুর বাড়ী ছান্দ্রা বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দূর্ঘটনা আমাদের একই পরিবারের তিনজন মারা যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মোঃ মহসিন জানান, দূর্ঘটনায় নিহত তিনজন একই পরিবারের। তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। বাসটির চালক ও হেলপার পলাতক।

কুমিল্লা সীমান্তে ১ বছরে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

সালাহ উদ্দিন সোহেল:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযান চালিয়ে এক বছরে আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিএএম এনডিসি পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা পূর্বের যেকোনো সময়ের তুলনায় বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি প্রতিনিয়ত সারাদেশে সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হচ্ছে। কুমিল্লা ব্যাটালিয়ানো এক্ষেত্রে পিছিয়ে নেই। বিজিবি মহাপরিচালক মাদক চোরাচালান প্রতিরোধে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য কুমিল্লা ব্যাটালিয়নের ভূয়সী প্রশংসা করেন এবং অত্র ব্যাটালিয়নের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান।

বিজিবি মহাপরিচালক বলেন- মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে পড়েছে। মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মাদকসেবীরা মাদকের টাকা জোগাড় করতে গিয়ে চুরি-ডাকাতি ও খুন-খারাবীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। তাই মাদক নির্মূল এখন সময়ের দাবি। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, জাতীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক জনসচেতনতা এবং সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থাই মাদকের বিরুদ্ধে একমাত্র হাতিয়ার। মাদকপাচার প্রতিরোধে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদকপ্রবণ এলাকার সকল শ্রেণি-পেশার নাগরিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আঞ্চলিক ভিত্তিতে সামাজিক সংগঠন তৈরী করতঃ সকলকে কার্যকরী ভূমিকার আহ্বান জানান। তাছাড়া মাদক পাচার ও ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা যাতে স্থানীয়দের কোন আনুকূল্য না পায় সেদিকেও সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন। একইসাথে সীমান্তে মাদক পাচাররোধে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। পরিশেষে মাদকমুক্ত সমাজ নির্ভর উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক।

অনুষ্ঠানে বিগত গত জুলাই-২০২২ হতে সেপ্টেম্বর-২০২৩ পর্যন্ত বিজিবি’র কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে জব্দকৃত ৩৬,২৩৬ বোতল ফেন্সিডিল, ৬,৯৩৮ কেজি গাঁজা, ৬৬,৭৭০ বোতল বিদেশী মদ, ৪,৭০২ ক্যান বিয়ার, ৭৩,১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫,০১৩ বোতল ইস্কাফ সিরাপ, ৩২,৩৫৮ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট এবং ১,০১,৮৯২ পিস টার্গেট/সেনেগ্রা ট্যাবলেট ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন স্তরের উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সবাইকে নিষেধাজ্ঞা মেনে চলতে বললেন প্রধান বিচারপতি

সবাইকে নিষেধাজ্ঞা মেনে চলতে বললেন প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট:

আদালত প্রাঙ্গণে সমাবেশ, মিছিল, র্যালি, মানববন্ধন ও ধর্মঘট না করতে হাইকোর্টের ২০০৫ সালের ২৩ মে দেওয়া আদেশ সবাইকে মেনে চলতে বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে বিএনপিপন্থি সাত আইনজীবীর বিরুদ্ধে করা আবেদনের শুনানি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

আপিল বিভাগের দুজন বিচারপতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সূত্র ধরে আদালত অবমাননার অভিযোগে বিএনপিপন্থি সাত আইনজীবীর বিরুদ্ধে করা আবেদনের বিষয়ে শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ কথা বলেন।

আদালতে আজ আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী।

এসময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, সেদিন আমরা চারজন বিচারপতি ছিলাম। আজ চারজন নেই। এটি (আবেদন শুনানি) মুলতবি করছি। সেদিন যে আদেশ দেওয়া হয়েছিল, তা এখনো কার্যকর আছে ও চলমান থাকবে। আপনারা সবাই এটি মেনে চলবেন। আমরা এখনো নোটিশ (আদালত অবমাননার জন্য) ইস্যু করিনি। এ বিষয়ে ১৫ নভেম্বর সিদ্ধান্ত নেবো। এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করা হলো।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা গত ২৯ আগস্ট বিএনপিপন্থি সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করেন। গত ৩০ আগস্ট আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য উঠেছিল। সেদিন আপিল বিভাগ আদালত প্রাঙ্গণে সমাবেশ, মিছিল, র্যালি, মানববন্ধন ও ধর্মঘট না করতে হাইকোর্টের ২০০৫ সালের ২৩ মে দেওয়া আদেশ কঠোরভাবে মেনে চলতে সবাইকে নির্দেশ দেন।

একই সঙ্গে আদালত অবমাননার আবেদনটি শুনানির জন্য ১৯ অক্টোবর (আজ) তারিখ ধার্য করেছিলেন আপিল বিভাগ।তারই ধারাবাহিকতায় আপিল বিভাগের আজকের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য ছিল।

ক্রম অনুসারে আবেদনটি উঠলে অবমাননার আবেদনকারীর আইনজীবী নাহিদ সুলতানা যুথী বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা হয়। এরপর ২৭ আগস্ট সমিতিতে একটি সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে শপথবদ্ধ রাজনীতিবিদ প্রচার করে বিচারপতিদের বিচারকাজ থেকে বিরত রাখতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার এই আবেদন। এর পর থেকে তারা (বিএনপিপন্থিরা) গেটের বাইরে সভা সমাবেশ করেন। তারাও আইনজীবী। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা এ অঙ্গনে একসঙ্গে প্র্যাকটিস (আইন পেশা চর্চা) করেন। এ অঙ্গনের ধারাবাহিতা ও শ্রদ্ধাবোধ বজায় রাখতে আদালত অবমাননার আবেদনটি আনা হয়েছে।

পরে আদালত শুনানি মুলতবি করে আদেশ দেন। আইনজীবী নাজমুল হুদার করা আবেদনে যাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে, তাদের সঙ্গে বিবাদী হিসেবে পক্ষভুক্ত হতে বিএনপিপন্থি ও সমমনা ১৯৫ জন আইনজীবী বুধবার (১৮ অক্টোবর) আপিল বিভাগে পৃথক দুটি আবেদন করেন।

যে সাত আইনজীবীর বিরুদ্ধে আবেদনটি করা হয়, তারা হলেন কায়সার কামাল, এ জে মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন, মো. আবদুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী মো. কামরুল ইসলাম সজল।

ইসরায়েলের পাশে বন্ধু হিসেবে দাঁড়াতে পেরে গর্বিত: ঋষি সুনাক

ইসরায়েলের পাশে বন্ধু হিসেবে দাঁড়াতে পেরে গর্বিত: ঋষি সুনাক

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার তাদের এই সাক্ষাৎ হয়।

আগের দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গেও সাক্ষাৎ করেছেন সুনাক। ডাউনিং স্ট্রিট মুখপাত্র জানায়, সুনাক ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইসরায়েলের প্রধানমন্ত্রী তাদের মধ্যকার বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছেন। নেতানিয়াহু ঋষি সুনাককে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সফর সমর্থনের দৃঢ় বিবৃতি- আমরা এটি গভীরভাবে উপলব্ধি করি।

নেতানিয়াহু সুনাককে জানান, ৮০ বছর আগে ব্রিটিশরা নাৎসিদের সঙ্গে লড়াই করেছিল। হামাস হলো নব্য নাৎসি। সেই অন্ধকার সময়ে বিশ্ব আপনাদের পাশে দাঁড়িয়ে ছিল। এখন আমাদের অন্ধকার সময়, বিশ্বের অন্ধকার সময়। এই কারণে আপনার সমর্থনকে আমি মূল্য দিই… আমরা একসঙ্গে জিতব।

তিনি বলেন, এটি একটি দীর্ঘ যুদ্ধ এবং আপনার অব্যাহত সমর্থন আমাদের প্রয়োজন। উত্থান-পতন ও নানা জটিলতা থাকবে। আমাদের জনগণ ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, এই যুদ্ধ শুধু ইসরায়েলের যুদ্ধই নয়, এটি সভ্য ও মুক্ত বিশ্ব ও আধুনিক আরব দেশগুলোর যুদ্ধ। এই যুদ্ধের মন্দ বিপক্ষ শক্তির মধ্যে রয়েছে, হামাস, হিজবুল্লাহ ও ইরান।

ঋষি সুনাক বলেন, এই সপ্তাহে হাসপাতালের বিস্ফোরণের দৃশ্যে আমরা সবাই হতবাক হয়েছি এবং নিরীহ নাগরিকের জীবন হারানোর ঘটনায় শোক প্রকাশ করছি।

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি বেসামরিকরাও হামাসের শিকার। গাজা উপত্যকায় সাহায্য প্রবেশের অনুমতির সিদ্ধান্তকে স্বাগত জানান সুনাক। তিনি বলেন, যুক্তরাজ্য এই অঞ্চলে সহায়তা বাড়াবে এবং যত দ্রুত সম্ভব সেখানকার মানুষের জন্য আরও সমর্থন পাওয়ার চেষ্টা করবে

সুনাক বলেন, ইসরায়েল তার অস্তিত্বের প্রতিটি দিন ধরে সহিংসতা ও সন্ত্রাসবাদের মধ্য দিয়েই যাচ্ছে। যুক্তরাজ্য আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সম্পূর্ণভাবে সমর্থন করে।

সবশেষে তিনি নেতানিয়াহুকে বলেন, ইসরায়েলের অন্ধকার সময়ে বন্ধু হিসেবে এখানে আপনার পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। সংহতি জানিয়ে আমরা আপনার পাশে থাকব, আপনার জনগণের সঙ্গে থাকব। আমরা আপনার জয় চাই।

নির্বাচন নিয়ে বিজিবি সর্তক: কুমিল্লায় বিজিবির মহাপরিচালক

নির্বাচন নিয়ে বিজিবি সর্তক: কুমিল্লায় বিজিবির মহাপরিচালক

স্টাফ রিপোর্টার:

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। সীমান্ত দিয়ে দেশে কোনো অবৈধ অস্ত্র বা সন্ত্রাসী যেন প্রবেশ করতে না পারে সেদিকে আমাদের কঠোর দৃষ্টি রয়েছে। আমরা সব সময় সতর্ক আছি। এরই মধ্যে আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছি। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার কোটবাড়িতে বিজিবি-১০ সেক্টরের মাদকদ্রব্য ধ্বংসকরণ ও গণসচেতনতা বৃদ্ধিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিবিপ্রধান বলেন, বিজিবি সব সময় দেশ ও জাতির কল্যাণে যেকোনো পরিস্থিতিতে কাজ করতে প্রস্তুত আছে। আগামী নির্বাচনেও সততার সাথে দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন- কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. শরিফুল ইসলাম মেরাজ, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মুহাম্মদ মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নানসহ অন্যরা।

এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন, কুমিল্লা সেক্টর ও ব্যাটালিয়নের কর্মকর্তা, ফায়ারিং প্রতিযোগীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

কুবিসাস সদস্যদের অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দিলো টিআইবি

কুবিসাস সদস্যদের অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দিলো টিআইবি

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)-এর সদস্যদের ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কর্মশালাটি কুমিল্লার একটি হোটেলে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম, সহসমন্বয়ক জাফর সাদিক, ইকরামুল হক ইভান ও রিফাত রহমান।

দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন অনুসন্ধানী সাংবাদিক ও অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষক মোহাঃ বদরুদ্দোজা (বদরুদ্দোজা বাবু) ও টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। কর্মশালায় অনুসন্ধানী সাংবাদিকতার কলা-কৌশল, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য গল্প বলার কৌশল এবং অনুসন্ধানী সাংবাদিকতায় ডেটা ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উদ্বোধনী আয়োজনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অনুসন্ধানী সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকরা টিআইবির গুরুত্বপূর্ণ অংশীজন। অনুসন্ধানী সাংবাদিকতাকে প্রণোদনা দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আমরা অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার, অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ প্রদান, অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা বিষয়ে কর্মশালার আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জন্য অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আপনাদের মতো তরুণ সাংবাদিকদের জন্য বলতে চাই, সাংবাদিকতা পেশায় সব সময়ই নানা ধরনের প্রতিকূলতা ছিলো এবং সবসময়ই থাকবে। এগুলোকে পেশাগত বিড়ম্বনার একটা অংশ হিসেবে নিতে হবে। তাই বলে আমরা এটাকে মেনে নেব না। বরং এটিকে জয় করে সর্বোচ্চ পেশাদারিত্ব ধরে রেখে কাজ করে যেতে হবে আমাদের। পাশাপাশি মনে রাখতে হবে, সাংবাদিকতার সঠিক ব্যবহার ও অপব্যবহার দুটোই করার ক্ষমতা রয়েছে সাংবাদিকদের হাতে। যে কোনো প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি।’

উল্লেখ্য, কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং একইসঙ্গে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের প্রতিনিধি হিসেবে কর্মরত তেত্রিশজন তরুণ সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল সাংবাদিককে সনদ প্রদান করা হয়।

নোয়াখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হাসান পিয়াস (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত আমিন উল্লার ছেলে। তার মা সাজেদা কানন একই ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের ব্যাংক রোডের শফি উল্যাহ মার্কেটের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,নিহত পিয়াস হতাশাগ্রস্ত ছিলেন। বিদেশ থেকে ফেরার পর বিয়ে করেন। এরপর পুনরায় বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন। এর মধ্যে সে নানা রকমের মাদকের সাথে জড়িয়ে পড়েন । মাদক সেবন নিয়ে সর্বশেষ স্ত্রীর সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। ঘটনার সময় নিহতের স্ত্রী তার শশুর বাড়িতে ছিলেন। নিহতের স্ত্রী বাপের বাড়ি থাকায়। উভয় পক্ষ মনে করেছে একে অপরের বাড়িতে আছে।

এছাড়াও গত ২ দিন যাবত তাহার ফোন বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে গত মঙ্গলবার রাত ১টার পর যে কোন সময় সে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। বৃহস্পতিবার সকালের দিকে অতিরিক্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা দরজা খুলে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের উন্নয়ন, এ দেশের অর্জন, এ দেশের গণতন্ত্র, এ দেশের মুক্তিযুদ্ধ, এ দেশের স্বাধীনতা যদি রক্ষা করতে চান, দেশকে যদি ভালোবাসেন, তাহলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের জানান, পৃথিবীতে আন্দোলনে সরকারের পতন হয়, আমাদের এখানে ৬৯-এর আন্দোলনে হয়েছে, এরশাদ সাহেবেরও পতন হয়েছে। বিরোধী দলের পতন কি হয় না? বিএনপি কতবার চেষ্টা করল, সব আন্দোলন ফেল করল, বিরোধী দলেরও তো পতন হয়। আমাদের দেশের নেতিবাচক রাজনীতিতে বিরোধী দল বারে বারে পতনের দিকে গেছে। এখনও তারা বিপথে চলছে। সে পথ ভুল পথ।

ওবায়দুল কাদের জানায়, ১৫ বছর আগের বাংলাদেশের দিকে তাকান, আর পনের বছর পর রূপান্তরিত বাংলাদেশ, যার রূপকার এখানে বসে আছে। এই রূপান্তর বিশ্বের বিস্ময়। দেশের জন্য যে মানুষটি সবকিছু বিসর্জন দিয়েছে, নিজের সুখ-শান্তি, একটা কমিটমেন্ট নিয়ে তিনি কাজ করেন।

সেতুমন্ত্রী বলেন, একটা দল দিন-রাত বিষোদ্‌গার করে, যাকে বৃটেনের প্রধানমন্ত্রী কী বডি ল্যাঙ্গুয়েজে সম্মান করে! এরা কি দেখে নাই? বহু প্রধানমন্ত্রী জি-টুয়েন্টিতে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট তো নিজেই সেলফি তুলেছেন, জি-টোয়েন্টিতে তুলেছেন, নিউ ইয়র্কেও তোলেন। তিনি তো অন্য কারও সঙ্গে তোলেন নাই। আমাদের সমর্থন করছে… আমরা আনন্দিত সেই জন্য না.. শেখ হাসিনাকে গুরুত্ব দিয়েছে, গুরুত্বের মানেটা কী, এখানে সেটাই হচ্ছে বিবেচনার বিষয়। সমর্থনের কথা বলে লাভ নেই।

তিনি আরও বলেন, এখন কত ঘরে কত আগুন। চারদিকে অশান্তির আগুন। এসব ছেড়ে বাংলাদেশের ফখরুল সাহেবকে উৎসাহ দেবে কে? তিনি তো প্রতিদিন এসব মিথ্যাচার করেন। পশ্চিমা বিশ্বের উৎসাহ তিনি পাচ্ছেন, এজন্য ভালো লাগছে, মির্জা আব্বাস বলে চাঁদ রাতের মতো লাগছে।

ওবায়দুল কাদের জানান, তত্ত্বাবধায়ক সরকার আজিমপুর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত। ওই তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না। ওটা ঘুমিয়ে আছে। জাগবে না। প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবে? কী কারণে? বাংলাদেশ আপনি যাদের কথা বলেন, উৎসাহ পাচ্ছেন, তাদের দেশের গুরুত্বপূর্ণ সংস্থা আইআরআই বলেছে, বাংলাদেশে বর্তমানে ৭০% লোক শেখ হাসিনার পক্ষে। এবার আমাদের মানতে হবে, শত্রুরা ৪৭-এর লাইনে চলে গেছে। তারা দ্বিজাতি তত্ত্বের ওই লাইনে চলে গেছে। আমাদের লাইন ঠিক করতে হবে। কারণ আমি এই বাংলাদেশের লোক।