All posts by jitu

বাংলাদেশে সুইস বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেডএস) বিনিয়োগের জন্য সুইস উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে তিনি বলেছেন, তার সরকার বড় পরিসরে অংশীদারত্ব গড়ে তুলতে চায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগলি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা একথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা জমি দেবো। তারা (সুইস উদ্যোক্তারা) বাংলাদেশে একটি মিনি সুইজারল্যান্ড তৈরি করতে পারে।’

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানান।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বৃহৎ পরিসরে অংশীদারত্বে রূপ দেওয়ার অপেক্ষায় আছি।’

তিনি জানান, সুইস কোম্পানিগুলোও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত উল্লেখ করেছেন।

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াতে হবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেছেন, তিনি দ্বি-পাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে কাজ করে যাবেন।

তিনি গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। এছাড়া রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে বলেও জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগণের উন্নয়নই তার সরকারের মূল লক্ষ্য।

উন্নয়নের মেরুদণ্ড মধ্যবিত্ত শ্রেণির মানুষ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা চরম দারিদ্র্যের হার শূন্য, অন্তত এক শতাংশে নামিয়ে আনতে অনেক কর্মসূচি নিচ্ছি।’

তিনি উল্লেখ করেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে প্রধানমন্ত্রী স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর লন্ডনে অস্ত্রোপচারের পর সুইস সরকারের আমন্ত্রণে সুইজারল্যান্ড সফরকালে তার সঙ্গে তিনিও ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিমানবন্দরের উন্নয়ন করছে যাতে বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের মধ্যে সেতুবন্ধন করতে পারে।

প্রধানমন্ত্রী ঢাকায় দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সুইস রাষ্ট্রদূত শেখ হাসিনার কাছে একটি চিঠি হস্তান্তর করেন, যা বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে সুইস স্বীকৃতির জবাবে সুইজারল্যান্ড সরকারকে পাঠিয়েছিলেন।

চিঠি পেয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি (চিঠি) জাদুঘরে রাখা হবে।

এ সময়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া এবং ঢাকায় সুইস মিশনের উপ-প্রধান করিন হেনচোজ পিগনানি উপস্থিত ছিলেন।

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ট্রাক্টরচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যার পর চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের রানীচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার বুড়িমুড়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী শাহিনুর আক্তার (২৮), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার হাতুরাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আল আমিন (৩২)।

স্থানীয়রা জানায়, মাধাইয়া থেকে ছেড়ে আসা নবাবপুরগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীতমুখী ট্রলিবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই আলামিন ও শাহিনুর আক্তার নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দিন খান জানায়, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ট্রাক্টরচালককে শনাক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন : ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন : ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জ শাহরাস্তির সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ২১ এবং ২২ অক্টোবর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চাঁদপুর-৫ আসেন মনোনয়ন প্রত্যাশিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা সেন্টার এর চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।

রবিবার (২২ অক্টোবর) হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন আমি হাজীগঞ্জ-শাহরাস্তির সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি জানাই। জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন, যার দলিল হচ্ছে সংবিধান। সংবিধানের ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়, সব ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে এ অধিকার সংরক্ষিত আছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশীয় রাজাকার, আলবদর, আলশামস মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমার মা বোনদের পাশবিক নির্যাতন অত্যাচার করেছে। তারা এখনও সনাতনী হিন্দুধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিভিন্ন পূজা-পার্বণে আঘাত হানার চেষ্টা করে। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আমাদের এই লড়াই অব্যাহত আছে।

এই দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নয়, ধর্ম-বর্ণ ভূলে আমরা বাঙ্গালী, মুক্তিযুদ্ধের সময়ে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে হানাদার বাহিনীকে পরাস্ত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, ওরা আত্মসমর্পণে বাধ্য হয়েছে, ঠিক তেমনই ষড়যন্ত্রকারি দেশ বিরোধী শক্তিকে আত্মসমর্পণ করতে বাধ্য করবো, এসব ষড়যন্ত্রকারিরাই এই দেশে সংখ্যালঘু, নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে আমরা সকল ধর্মের মানুষ ধর্ম পালন করতে পারবো এমন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রাণের ঝুঁকি নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। ষড়যন্ত্রকারী, রাষ্ট্রবিরোধী,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, মোহাম্মদ হোসাইনের সহধর্মিণী ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সুরাইয়া তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন ভদ্র, ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নূরুর রহমান বেলাল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, দিলিপ কুমার, জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি ইঞ্জি. মোখলেছুর রহমান, জমিদার বাড়ি পূজামণ্ডপের সভাপতি, শ্রী প্রিয়লাল দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী লিঠন পাল, সাবেক ছাত্রনেতা ইঞ্জি. নেছার পাটওয়ারী, পৌর আওয়ামী লীগ নেতা শাহজালাল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, উপ সম্পাদক সুমন, পৌর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ পূজা উজ্জাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়াও হাজীগঞ্জ-শাহরাস্তি উদ্দেশ্যে তিন দিনের সফরে শুক্রবার, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজির অফিস উদ্বোধন, চাঁদপুর বর্ণচোরা নাট্যগোষ্ঠী এর ৫০ বছর উপলক্ষে আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ, হাজীগঞ্জ উপজেলা ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নে এতিমদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দুপুরের খাবার গ্রহণ করেন।

শনিবার জেলা আওয়ামী লীগের সাধারণ,জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ শাহরাস্তি উপজেলা কালিবাড়ি মন্দির সহ অন্যান্য পূজামণ্ডপ পরিদর্শন করেন, শাহরাস্তি উপজেলার গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং দুই উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।

কাঁচা তরকারির চড়া দাম নিয়ে হতাশ চাঁদপুরের সাধারণ মানুষ

কাঁচা তরকারির চড়া দাম নিয়ে হতাশ চাঁদপুরের সাধারণ মানুষ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সবজির দাম বৃদ্ধি হওয়ায় হতাশ ক্রেতা সাধারণ। গত ১৫ দিনে সব ধরনের সবজির দামও কেজিতে বেড়েছে ২০ থেকে ৩৫ টাকা। সাধ্যের মধ্যে সবজি কিনতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন নিম্নআয়ের মানুষজন। ব্যবসায়ীরা বলছেন, বাজারে শীতের সবজি না আসায় দাম তুলনামূলক ভাবে একটু বেশি। তবে শীতকালীন সবজি বাজারে উঠলে দাম কমে যাবে। এদিকে, চড়া দামে কাঁচা তরিতরকারি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ ক্রেতাদের।

রবিবার (২২ অক্টোবর) চাঁদপুরের বিভিন্ন সবজির বাজারে ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ৯০ টাকা, পেঁপে ৩০, শসা ৬০, আলু ৫০, সিম ১৬০, পটল ৮০, করলা ৮০, কাকরোল ৮০, ঝিঙ্গা ৫০, বরবটি ১২০, মিষ্টি কুমড়া ৬০, ছড়া ৮০, মুলা ৭০, কই ৮০, গাজর ১২০, টমেটো ১০০, ঢেরস ৭০, জলপাই ৮০, ধনিয়া পাতা ২০০ ও কাঁচা মরিচ মানভেদে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এসময় কয়েকজন সবজি ক্রেতা বলেন, আজ অনেকদিন ধরে একই রকম ভাবে বাজারে বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে। দাম কমার লক্ষণ দেখছি না। যেখানে এক কেজি সবজি কিনব, সেখানে প্রকারভেদে আধা কেজি ও ২৫০ গ্রাম কিনতে হচ্ছে। সাধ্যের মধ্যে না থাকায় অনেক ক্রেতা একই ভাবে সবজি কিনে বাড়ি ফিরছেন।

স্থানীয় আরও বেশ কয়েকজন ক্রেতা বলেন, সিন্ডিকেট আড়তদারদের কারণেই বাজারে দাম বেশি। বাজার সহনীয় অবস্থায় নেই। এতো দাম দিয়ে সবজি কিনতে হবে বুঝে উঠতে পারছি না। আগের তুলনায় প্রতি কেজি সবজি প্রায় ২০ থেকে ৩৫ টাকা বেশিতে কিনতে হয়েছে। সবমিলিয়ে বলতে গেলে বাজারে সবজির দাম বাড়তিই যাচ্ছে।

সবজি বিক্রেতারা বলেন, গত প্রায় ১৫ দিন ধরে সবজির বাজার একই রকম যাচ্ছে। বাজারভেদে কোনো কোনো সবজির দাম ১৫-২০ টাকা কম-বেশি হয়। পাইকারি বাজার থেকে মাল কেনার পর খাজনা ও পরিবহন খরচ হয়। সে কারণে লাভ রেখে ক্রেতাদের কাছে বিক্রি করি। তবে শীত মৌসুম না হওয়ায় কিছু কিছু সবজির বাড়তি দাম যাচ্ছে। এর কারণ হলো বাজারে সরবরাহ খুবই কম তাই দাম একটু বাড়তি। অন্যদিকে পূজার কারনে বর্ডার বন্ধ থাকায় কাঁচামালের কিছু সংকট দেখা দিয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, গত কিছুদিন আগের বৃষ্টিতে অনেক সবজির ক্ষতি হয়েছে। ঢাকা ও বিভিন্ন এলাকা থেকে চাঁদপুরে এসব সবজি আনা হয় বিধায় দাম কিছুটা বেশি হতে পারে। এ নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় রবিবার বাজার মনিটরিং সভা করেছেন। তারপরও খুব শীগ্রই চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জেলার বিভিন্ন পাইকারি আড়তে অভিযান পরিচালনা করা হবে। তাদের ক্রয়ের রশিদ দেখে ও বিক্রয়ের মূল্য তালিকা দেখে অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবার কার প্রেমে পড়লেন কার্তিক আরিয়ান?

এবার কার প্রেমে পড়লেন কার্তিক আরিয়ান?

ডেস্ক রিপোর্ট:

সারা আলি খানের সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। এর পর অনন্যা পান্ডের সঙ্গেও নাম জড়ায়। সেটিও বেশি দিন টেকেনি। এবার রেস্তোরাঁয় আরেক নায়িকার সঙ্গে সময় কাটাতে দেখা গেছে কার্তিককে।

নায়িকাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাওয়ার সময় পাপারাজ্জির কবলে পড়েন কার্তিক। অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা-অভিনেত্রী। দ্রুত ছুটে যান গাড়ির দিকে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, কয়েক দিন আগেই কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছিল হৃতিক রোশনের ফুফাতো বোন পশমিনা রোশনের সঙ্গে সময় কাটাতে। এবার অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে দেখা গেল কার্তিককে।

মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজের সময় কার্তিকের পরনে সাদা শার্ট ও প্যান্ট। অন্যদিকে বডিকন পোশাকে দেখা গেল তারাকে। একে অপরকে আলিঙ্গন করেন, কিন্তু ছবি শিকারিদের দেখা মাত্র ছুট দেন তারা।

এ ঘটনার পর একদিকে যেমন কার্তিক ও তারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তেমনি একাংশ দাবি করছেন, গোটা ব্যাপাটাই তাদের পরবর্তী ছবি ‘আশিকি ৩’-এর প্রচার কৌশল।

সন্ত্রাসীদের হামলায় আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল মারা গেছেন

সন্ত্রাসীদের হামলায় আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল মারা গেছেন

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার দুপুরে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ও তার স্ত্রীকে চেম্বারে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা।

ডাক্তার জহিরুল হককে প্রথমে কুমেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। পরে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত সাড়ে ৪ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত ডাক্তার জহিরুল হক কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার বাসিন্দা।

তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের সাবেক শিক্ষক ছিলেন। তিনি নগরীর রেইসকোর্স এলাকায় চেম্বার করে নিয়মিত রোগী দেখতেন।

কুমিল্লা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের পরিচালক ডা: আজিজুর রহমান সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে জেলা পুলিশ।

কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোর্টিং ক্লাবের মাদক বিরোধী আলোচনা সভা

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জনপ্রিয় ক্রিড়া সংগঠন “কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন উপলক্ষ্যে’ মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কাদিয়ারভাঙ্গা গ্রামের বেগম রহিমা রোশন গার্লস মাদরাসা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. নূরআলম ভূঁইয়া (আলম)। উদ্বোধনী বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. খোরশেদ আলম (টাইগার)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস রহমান, এস.আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটা: মো. শাহীন চৌধুরী, নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার।

অনুষ্ঠানে মো. হান্নান মেম্বার, শান্ত প্রধান, রাজু প্রধানসহ প্রায় দেড় শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থী উপস্থিত ছিলো।

চান্দিনায় পূজামন্ডপ পরিদর্শনে মুনতাকিম আশরাফ টিটু

 

চান্দিনা  প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের পৌর এলাকায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

রোববার (২২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ টিটু সিআইপি’র নেতৃত্বে পূজামন্ডপ পরিদর্শন করেন তারা। এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।

বিকেলে উপজেলা সদরের সাহাপাড়া এলাকায় রাজকালীবাড়ী মন্দির, শ্রীরামকৃষ্ণ আশ্রম, সুনীল সাহার বাড়ী, অধ্যাপক গৌরাঙ্গ সাহার বাড়ী, হারং বক্সী বাড়ীসহ বিভিন্ন পরিদর্শন করেন নেতাকর্মীরা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মজুমদার, অধ্যাপক শ্রীধর বণিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ.বি. সিদ্দীক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল জলিল, সহ-সভাপতি কাউন্সিলর আকতার আহমেদ নাদিম, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. মাসুমুর রহমান মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কমল বক্সী, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, এতবারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এ.কে.এম মামুনুর রশিদ আবু, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন, পৌর যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকার, পৌর কাউন্সিলর কাজী তোফায়েল আহমেদ জনি, কাউন্সিলর নাজমুল হাসান রোমেল, উপজেলা যুবলীগ নেতা গাজী ছাদেকুর রহমান, উপজেলা তাঁতী লীগ আহবায়ক আবদুল হালিম মেম্বার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহেমদ অভি, সাবেক সহ-সভাপতি সাকিব মাহমুদ ভূইয়া তানিন, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন। এসময় উপজেলা, পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইরানে সরাসরি হামলা চালানোর হুমকি ইসরায়েলের

ইরানে সরাসরি হামলা চালানোর হুমকি ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ যেন অন্যত্র ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে কাজ করছে আরব দেশগুলোর নেতারাও।

তবে পশ্চিমাদের হুঁশিয়ারি এবং আরব নেতাদের চেষ্টার পরও হামাস-ইসরায়েলের যুদ্ধে ইতিমধ্যে ‘কিছুটা’ জড়িয়ে গেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননভিত্তিক এই মà¦