Tag Archives: আটক ১

চৌদ্দগ্রামে পুলিশের পৃথক অভিযানে ৬৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

 

ফখরুদ্দিন ইমন,চৌদ্দগ্রাম:
কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামে অভিযান পরিচালনা করে রিয়াজ হোসেন রিয়াদের ঘর থেকে ৫০ কেজি এবং পৃথক অভিযানে ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রিয়াজ হোসেন রিয়াদের একচালা ঘর থেকে প্যাকেট ভর্তি ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক নির্মুলে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১৯ জুলাই সোমবার ৭৪ কেজি ভারতীয় গাঁজাসহ রিয়াদ হোসেন রিয়াদের পিতা গোলাম রসুল প্রকাশ মাসুদ রানাকে ৭৪ কেজি গাঁজাসহ আটক করে গোয়েন্দা পুলিশ।

এদিকে সোমবার দুপুরে থানার এসআই আরিফ হোসেন, এএসআই ইয়াছিন ও এএসআই জুয়েল দে’র নেতৃত্বে ১৫ কেজি গাঁজাসহ মো: আব্দুল মালেক (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

তথ্যটি নিশ্চিত করে থানার এসআই আরিফ হোসেন জানান, ‘আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধিন । রয়েছে’।

চান্দিনায় শিশু ধর্ষণের চেষ্টা, আটক ১

 

শরীফুল ইসলাম , চান্দিনা :
কুমিল্লার চান্দিনায় সাত বছর বয়সী শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে লক্ষণ চন্দ্র শীল (৩৮) নামে এক নাপিতকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার (২ জুলাই) সকালে চান্দিনা থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন শিশুটির পিতা ইব্রাহীম খলিল। বৃহস্পতিবার রাতে তাকে আটক করার পর শুক্রবার বিকেলে বিজ্ঞ আদালতে পাঠায় চান্দিনা থানা পুলিশ।

আটক লক্ষণ চন্দ্র শীল মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের গোবিন্দ শীলের ছেলে। সে স্থানীয় মুরাদপুর বাজারে সেলুন দোকানে নাপিতের কাজ করে আসছিল।

ভূক্তভোগী শিশুর পিতা ইব্রাহীম খলিল জানান- গত ৩০ জুন সকালে মেয়েকে ওষুধ আনতে স্থানীয় মুরাদপুর বাজারে পাঠায় তার মা। ওই সময় লক্ষণ চন্দ্র শীল তার দোকানে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। পরদিন মেয়ে তার মাকে ঘটনা জানালে আমরা চান্দিনা থানা পুলিশকে জানাই।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- বৃহস্পতিবার রাতে ভিকটিমের পরিবার বিষয়টি আমাদেরকে জানানোর পর রাতেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করি। এ ঘটনায় ধর্ষণ চেষ্টায় মামলা গ্রহণ করা হয়েছে। আটক আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিতাসে ৫৪০ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক-১

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলায় কাভার্ডভ্যান ভর্তি ৫৪০ পিস ভারতীয় শাড়ি-কাপড় জব্দ করা হয়েছে। এ সময় কার্ভাড ভ্যান আটক করেছে তিতাস থানা পুলিশ।

শুক্রবার দুপুর ২টায় উপজেলার জিয়ারকান্দি গোমতী ব্রিজের উত্তর পাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ন ১৯-২০১৩ কার্ভাড ভ্যানটি আটক করে এস আই করিম ও এস আই সুমন। এসময় কার্ভাড ভ্যানটি তল্লাশী করে ৭টি গাইড দেখতে পেয়ে পুলিশ চালকসহ কার্ভাড ভ্যানটি থানায় নিয়ে এসে গাইড গুলি খুলে ৫৪০পিস ভারতীয় শাড়ি পাওয়া গেছে।

আটকৃত কার্ভাডভ্যান চালক মেহেদি হাসান বাবু (২২) গোপালগঞ্জ জেলার বর্ণি উপজেলার মোথছেদপুর এলাকার জহির মোল্লার ছেলে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই করিম ও এস আই সুমন ভারতীয় শাড়িসহ একটি কার্ভাড ভ্যান ও চালককে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মুরাদনগরে খাটের সুরক্ষিত বক্স থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পায়ব এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে মনির ভান্ডারীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে নিজ বাড়িতে ওই গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়ে মনির ভান্ডারী। তার বসতঘরের একটি খাটের সুরক্ষিত বক্স থেকে স্কচট্যাপ মোড়ানো আলাদা আলাদা পুটলি করে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

মাদক কারবারি মনির হোসেন ওরফে মনির ভান্ডারী (৪২) মুরাদনগর উপজেলার পায়ব গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে মনির ভান্ডারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ১

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে জড়িত থাকায় জসিম নামে এক ব‍্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মে) দুপুর ২টায় সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জুয়েল রানা গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় গৌরীপুর বাজারের পলিথিন ব্যবসায়ী জসিম উদ্দিনের গুদামঘর থেকে ৭মন ওজনের ১০ বস্তা সবুজ পলিথিন ১৮মন ওজনের ১৮ বস্তা সাদা পলিথিন জব্দ করেন। জব্দকৃত পলিথিনের বাজার মূল‍্য প্রায় ৩ লক্ষ টাকা।

সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, পলিথিন ব্যবসায়ী জসিম উদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আইনে গ্রেপ্তার করা হয়েছে। আর পরিবেশ দূষনকারী পলিথিনের বিরুদ্বে অভিযান চলমান থাকবে।

মুরাদনগরে স্বামীর সাথে অভিমান করে গায়ে আগুন দেয়া গৃহবধূর ৭ দিন পর মৃত্যু, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে স্বামীর সাথে অভিমান করে গায়ে আগুন দেয়া গৃহবধূ শারমিন মৃত্যুবরণ করেছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় শুক্রবার বিকেলে মামলা হলে একজনকে আটক করে থানা পুলিশ।

ঘটনার শিকার শারমিন (২২) মুরাদনগর উপজেলার করিমপুর গ্রামের ড্রাইভার ইকবাল হোসেনের স্ত্রী ও হীরাকান্দা গ্রামের রোস্তম মিয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে হিরাকান্দা গ্রামের রোস্তম মিয়ার মেয়ে শারমিন আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একই ইউনিয়নের করিমপুর গ্রামের ইসমাঈল হোসের ছেলে ইকবাল হোসেন। তাদের সংসারে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গত বুধবার দুপুরে (ঈদের আগের দিন) শারমিনের স্বামী ইকবাল তাকে সতেরো’শ টাকা দেয় ঈদের কেনাকাটার জন্য। শারমিন আরো টাকা বাড়িয়ে দিতে বললে ইকবাল অপারগতা প্রকাশ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে টাকা ছুঁড়ে ফেলে দেয় শারমিন। এতে আরো ক্ষিপ্ত হয়ে ইকবাল তাকে চড়-থাপ্পড় দেয়। পরে ইকবাল চলে গেলে শারমিন ঘরের ভিতর থেকে খিলি আটকে দিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার আত্ম-চিৎকার শুনে প্রতিবেশী গৌতমের ছেলে পিন্টু (২৪) এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে শারমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসে।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মানিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করে সে। ফলে শুক্রবার দুপুরে শারমিনের ভাই শাহেদ বাদী হয়ে মুরাদনগর থানায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করে।

আসামীরা হলেন,নিহতের স্বামী ইকবাল হোসেন (২৬),শ্বশুর ইসমাঈল হোসেন (৫৫) এবং শ্বাশুরী নাসিমা আক্তার (৪৬)।

শারমিন আক্তারের ভাই শাহেদ জানায়, আমার বোন শারমিনকে তার শ্বশুরবাড়ির লোকজন ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে মানসিকভাবে নির্যাতন করে। তাই সে ক্ষোভে গায়ে আগুন দিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে যে, স্বামীর সাথে ঝগড়া শেষে অভিমান করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় গৃহবধূ শারমিন। তবে ঘটনাটি অধিকতর তদন্ত করছি। তিনজনের নাম উল্লেখ করে নিহতের ভাই শাহেদ অভিযোগ দায়ের করেছে। একজনকে আটক করেছি।

মুরাদনগরে চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করেছে।

অটোচালক দেলোয়ার হোসেন ওরফে ভূলু (২৪) উপজেলার যাত্রাপুর গ্রামের মোঃ মনিরুল হকের ছেলে। অপরদিকে আটককৃত সাইফুল ইসলাম (২০) একই গ্রামের শান মিয়ার ছেলে।

পুলিশ ও চালক ভূলুর পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে অটো চালক ভূলুর পূর্ব পরিচিত সাইফুল ইসলাম তার সঙ্গীয় আরো দুই বন্ধু সদরের আলীরচর যাওয়ার কথা বলে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করেন। পরে উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর পশ্চিম পাড়া এলাকার একটি নির্জন সড়কে গিয়ে জোরপূর্বক সাইফুল ও তার সঙ্গীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে সাইফুল তার হাতে থাকা ছুরি দিয়ে ভুলুর গলায় ও হাতে আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তিনজনের মধ্যে সাইফুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তারা আশঙ্কাজনক অবস্থায় ভূলুকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম নামের একজনকে আটক করেছি। সে অটো চালক ভুলুকে ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করতে গিয়ে নিজেও আহত হয়েছে। তাকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় চালককে কুপিয়ে মটোরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

 

চান্দিনা প্রতিনিধিঃ

চলমান করোনা ভাইরাস সতর্কতায় গণপরিবহন বন্ধ থাকার সুবাদে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবাধে চলছে মোটরবাইক রাইড শেয়ারিং। মহাসড়কে যাত্রী বহনকালে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এবার মহাসড়কের কুমিল্লার চান্দিনায় চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই কালে জিদান কবির (২২) নামে এক যাত্রীবেশী ছিনতাইকারীকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ছিনতাইকারী জিদান কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সিন্ধুরিয়াপাড়া গ্রামের সাজ্জাদ কবীরের ছেলে। সে আলেখারচর এলাকায় ভাড়ায় বসবাস করে এবং কুমিল্লার একটি এটিএম বুথের নিরাপত্তা প্রহরী।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী বড়গোবিন্দপুর এলাকার জেনিন কোল্ড স্টোরেজ এর সামনে এ ঘটনা ঘটে।

আহত মোটরসাইকেল চালক বিপদ পাল (৩৫) কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিহারমন্ডল গ্রামের সত্যরঞ্জন পালের ছেলে। তিনি চান্দিনা সাহাপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করেন।

খোঁজ নিয়ে জানা যায়- বিপদ পাল নামের ওই ব্যক্তি মহাসড়কে মোটরসাইকেল যোগে ভাড়ায় যাত্রী পরিবহন করেন। শনিবার বিকেলে ময়নামতি সেনা নিবাস এলাকা থেকে ২জন যাত্রী নিয়ে চান্দিনায় আসার পথে একজন নিমসার বাজারে নেমে যান। অপরজন চান্দিনায় আসবেন বলে জানান।

ওই চালক কোরপাই মিল গেইট এলাকা অতিক্রম করার পর যাত্রীবেশী ওই ছিনতাইকারী চালককে কুপিয়ে মোটরসাইকেলটি ছিনতাই করার সময় সেনাবাহিনীর একটি টিম হাতেনাতে তাকে আটক করে টহলরত ময়নামতি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, ঘটনাস্থলটি চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় হওয়ায় আমরা তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে যাই। ঘটনা তদন্ত করি এবং হাইওয়ে পুলিশ ছিনতাইকারীকে আমাদের কাছে হস্তান্তর করেন।

তিনি আরও জানান- আহত বিপদ পালকে নিয়ে পরিবারের লোকজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার বরুড়ায় যুবলীগ নেতা সন্ত্রাসী হামলার শিকার, আটক ১

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের যুবলীগের আহবায়ক ডাঃ কাজল কুমার ভৌমিক সন্ত্রাসী হামলার শিকার হন।

সোমবার (৪ মে) রাত সাড়ে ৮টায় শ্রীপুর বাজার হইতে মোটরসাইকেলে তার নিজ বাড়িতে যাওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।

সূত্র থেকে জানা যায, মোটরসাইকেলে করে চার-পাচজনের একটি দল তার মোটর সাইকেলের গতিরোধ পথ আটকিয়য়ে কোন কথা না বলে মুহূর্তের মধ্যে দলটি তাঁর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তারা রড, পাইপ ও বাঁশ দিয়ে তাঁকে পেটাতে শুরু করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভাউকসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমেদ জামান মাসুদ বলেন, এ কাজটি ঘৃণিত ও জঘন্যতম অপরাধ। আমি অপরাধীদের আইনের আওতায় এনে যথাযত শাস্তির দাবী জানাই। আমাদের ভাউকসার ইউনিয়ন আওয়ামীলীগ কাজল দার পরিবারের পাশে থাকবো।

ডাঃ কাজলের পরিবারের সাথে এই বিষয় কথা হলে তার স্ত্রী শিপন রাণী দাস বলেন, আমাদের ধারণা, আমার স্বামীর চাচাতো ভাই দেবী চন্দ্র ভৌমিক এই জঘন্যতম কাজ করেছে। তার সাথে বাজারে পূর্ব শত্রুতা রয়েছে। আর কারও সাথে নেই। তিনি আরও বলেন, এই বিষয়ে থানায় মামলা করা হয়েছে।

বরুড়া থানা এসআই রাশেদুল ইসলাম বলেন,তার স্ত্রী থানায় এসে মামলা করলে আমি আমার ফোর্সসহ সরেজমিনে যাই। পরে মামলার ভিত্তিতে একজনকে আটক করে থানায় নিয়ে আসি”।

কুমিল্লায় হিন্দু কিশোরীকে অপহরণের পর ২০ দিন আটকে রেখে ধর্ষণ, আটক ১

 

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ের বাকশিমূলে দরিদ্র সনাতন ধর্মাবলম্বী এক কিশোরীকে বিয়ের প্রলোভনে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী কিশোরীর পিতা। মামলা দায়েরের পর তাৎক্ষণিক ভাবে থানা পুলিশের অভিযান চালিয়ে স্থানীয় ইউপি সদস্য লিটনের সহায়তায় ধর্ষককে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

 

মামলার বিবরণ ও থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ১৫ই ডিসেম্বর বিকেলে বিকাল অনুমানিক ৪টায় উপজেলার বাকশিমুল ইউপি এলাকার বাকশিমুল গ্রামের জনৈক ফারুক মিয়ার বাড়ীর সামনের সড়ক থেকে ভিকটিম অর্পা (ছদ্মনাম) নামের ১৫ বছর বয়সী এক কিশোরী কে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। একই উপজেলার আনন্দপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে লম্পট মনির হোসেন(৩২) অপহরণের পর দীর্ঘ ২০ দিন আনন্দপুর গ্রামে একটি ঘরে আটকে রেখে একাধিক বার ধর্ষণ ও পাশবিক নির্যাতন চালায়। হিন্দু হতদরিদ্র পিতা অনেক খোঁজাখুজির পর মেয়ের বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিক থানায় অভিযোগ দায়ের করে।

 

 

 

ভুক্তভোগী দরিদ্র পিতা জানায় নিজের কোন সহায় সম্বল না থাকায় অন্যের বাড়িতে বসবাস করছেন। এ ঘটনার পর গতকাল জমির মালিক বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। এ অবস্থায় কোথায় গিয়ে উঠবেন কোথায় যাবেন তিনি পরিবার ও মেয়েকে নিয়ে। তাকে তাড়িয়ে না দেয়ার জন্য স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করছেন অসহায় দরিদ্র ভুক্তভোগী পরিবারটি।

 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই এস আই কামরুজ্জামান সহ ফোর্স প্রেরণ করি। স্থানীয় মেম্বার লিটনের সহায়তা তার বাড়ি থেকে ধর্ষক মনির কে আটক করে ভিকটিম কে উদ্ধার করতে সক্ষম হই। ভিকটিমের মেডিকেল সম্পন্ন হয়েছে রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে। এঘটনায় থানায় মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।