,

তিতাসে দুলারামপুরে নৌকা প্রতিকের পথসভায় মানুষের ঢল

আজকের কুমিল্লা ডট কম :
December 28, 2023
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনের নৌকা প্রতিকের প্রার্থী প্রকৌশলী আব্দুর সবুর ব্যস্ত সময় কাটাচ্ছেন পথসভা, উঠোন বৈঠক প্রচারণা করে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় তিতাস  উপজেলার কাশিপুর, রঘুনাথপুর, দড়িকান্দি এলাকায় প্রচারণায় অংশগ্রহণ করেন। পরে দুলারামপুর বাজারে পথসভায় অংশগ্রহণ করেন। পরে মানিককান্দি এলাকায় গণসংযোগ করেন। দুপুর দেড়টায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভা, তারপর দাসকান্দি, পোড়াকান্দি এলাকায় গণসংযোগ করবেন। বিকেল  ৩ টায় কলাকান্দি ইউনিয়নের  খানেবাড়ি, কলাকান্দি বাজারে গণসংযোগ এবং মাছিমপুর হাইস্কুল মাঠে পথসভা করবেন।

গণসংযোগ ও পথসভাগুলোতে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের  সাবেক যুগ্ম-আহবায়ক  সারওয়ার হোসেন বাবুসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।