Tag Archives: আত্মহত্যা

বুড়িচংয়ে চাচার অপমান সইতে না পেরে তরুণীর আত্মহ’ত্যা

 

বুড়িচং প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় চাচার অপমান সইতে না পেরে নাছরিন আক্তার রুপা (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহ’ত্যা করেছে বলেছে অভিযোগ উঠেছে।

বুধবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নি’হত রুপা রাজাপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। সে শংকুচাইল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

নি’হত রুপার বাবা জানান, পিতৃসম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই সৈয়দ আলীর দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। তাদের এ বিরোধের জেরে সমাধানের লক্ষ্যে গ্রাম্য সালিশ বসে। সেখানে মেয়ের ব্যক্তিগত বিষয় নিয়ে অপমানমূলক কথাবার্তা তুলে চাচা সৈয়দ আলী। গত বুধবার সকালে রুপার বাবা আব্দুল মালেক তার কর্মস্থলে চলে যাওয়ার পর বাড়িতে স্ত্রী, ছেলে-মেয়ের সাথে সৈয়দ আলীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে চাচা সৈয়দ আলীসহ স্ত্রী, মেয়ে রুপাকে বেশ্যা বলে গালি দেয় এবং অপমানমূলক কথাবার্তা বলে। এ মানসিক আঘাত সইতে না পেরে ওই দিন বিকেল ৩টার সময় পরিবারের অজান্তে আব্দুল মালেকের পূর্ব ভিটার ঘরের ভিতরে দরজা বন্ধ করে তীরের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁ’স দিয়ে আত্মহ’ত্যা করে। পরে তার মা-ভাই ও স্থানীয়রা দরজা ভেঙে রুপাকে ঝু’লন্ত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে বুড়িচং থানার ওসি মারুফ রহমানের নির্দেশনায় এসআই আব্দুল জব্বার কলেজ ছাত্রীর ম’রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনাস্থলে গিয়ে নি’হত রুপার চাচা ও তার পরিবারকে পাওয়া যায়নি বলে পুলিশ জানান। বাড়িতে এসে মেয়ের লা’শ দেখে বাবা আব্দুল মালেক অসুস্থ হয়ে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার সময় সরেজমিনে গিয়ে সৈয়দ আলীর পরিবারের কাউকে পাওয়া যায়নি এবং বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার ও গ্রামের জলিল সর্দার প্রতিনিধিকে জানান, আত্মহ’ত্যার বিষয়টি শুনেছি। তবে মৃ’ত্যুর সঠিক কারণ জানতে পারিনি।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানাতে একটি অপমৃ’ত্যুর মামলা হয়েছে। তবে আত্মহ’ত্যা কি কারণে করেছে তা সঠিক কারণ জানা যায়নি।

অভাব অনটনে কৃষকের আ’ত্মহ’ত্যা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আর্থিক সংকটে পড়ে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ এ ম’রদেহ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময়ে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।

নি’হত কৃষকের নাম মো.হেলাল (৩৮) সে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজল হকের ছেলে।

চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.বাহার উদ্দিন জানান, নিহত হেলাল দুই সন্তানের জনক। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। কিছু দিন আগে নদী ভাঙ্গনে তাঁর বাড়ি ঘর বিলীন হয়ে যায়। সে অভাব-অনটনে ছিল। কয়েক দিন তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। চাষাবাদে বারবার ক্ষতি হওয়ায় ধার-দেনায় জড়িয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি নিজ বসত ঘরে একা ছিলেন। অভাব অনটনের এ চাপ সইতে না পেরে হেলাল নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আ’ত্মহ’ত্যা করেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বাড়ির লোকজন তার ঝুলন্ত ম’রদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, স্থানীয়দের ভাষ্যমতে অভাব অনটনে পড়ে ওই কৃষক গলায় ফাঁস দিয়ে আ’ত্মহ’ত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ম’রদেহ উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যার দিকে ম’রদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

কুমিল্লার চান্দিনায় যুবকের রহস্যজনক মৃত্যু, খাবারের হোটেল থেকে মরদেহ উদ্ধার

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় মো.রানা (২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকার সাথে মান-অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ৯ টায় উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোডের মোকামবাড়ি এলাকায় একটি খাবার হোটেলে এই ঘটনা ঘটে।

নিহত মো.রানা চান্দিনা পৌরসভার ৪ নং ওয়ার্ড এর বেলাশ্বর এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎ রোডের মোকামবাড়ি এলাকায় ওই খাবার হোটেলটি পিতা মোস্তফা মিয়ার। পিতার অনুপস্থিতিতে হোটেলটি রানা পরিচালনা করতেন। করোনাকালীন সময়ে বেচা কম হওয়ায় সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয়। এদিকে কয়েকদিন যাবত মন খারাপ ছিলো রানার। প্রেমিকার সাথে মান-অভিমানের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.নুরুল বাশার জানান, প্রেম সংক্রান্ত বিষয়টি প্রাথমিকভাবে জেনেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভাবের তাড়নায় চান্দিনায় যুবকের আত্মহত্যা !

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের জোয়াগ উত্তরপাড়ায় শাহ জাহাঙ্গীর আলম (৫০)নামের এক যুবক  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঈদের পরদিন শনিবার (১৫ মে) সকাল ৮ টায় স্ত্রী সন্তানরা ডাক্তারের কাছে গেলে নির্জন বাড়ির উঠোনে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেন জাহাঙ্গীর। তিনি ভুইয়া বাড়ির সাবেক চেয়ারম্যান মৃত আব্দুর রব ভুইয়ার দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তাদের বাড়ির গেইট সব সময় বন্ধ থাকে। এক সময় তাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেও বর্তমানে অভাব অনটনে চলছে এবং দুইবার স্ট্রোক করে প্যারালাইস অবস্থায় দীর্ঘদিন অসুুস্থ। অভাবের তাড়নায় প্রায়ই বলত আমার মৃত্যু ছাড়া উপায় নেই।

আত্মহত্যাকারীর স্ত্রী তাছলিমা আক্তার জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুুস্থ। অভাবের কারনে মানসিক বিপর্যস্ত ছিল।সকালে আমি ডাক্তারের কাছে সন্তানসহ গেলে ফোনে প্রতিবেশী জানান আপনার স্বামী আত্মহত্যা করেছে।আমি বাড়ীতে এসে দেখি লাশ গাছে ঝুলে আছে।

চান্দিনা থানার এস আই রাকিব হাসান জানান,  জাহাঙ্গীর বসত ঘরের পাশে কাঁঠাল গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। প্রাথমিক সুরতহাল করে অপমৃত্যুর প্রমাণ পাওয়া গেছে।

মোবাইলে গেইম খেলতে না দেয়ায় কুমিল্লা নগরীর মাদ্রাসার ছাত্রের আত্মহত্যা !

 

স্টাফ রিপোর্টার:

ফ্রি-ফায়ার গেইম খেলতে না দেয়ায় কুমিল্লার বুড়িচং উপজেলায়  মোহাম্মদ সাগর (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার  (৪ মে)  বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামে ঘটনাটি ঘটে ।

নিহত সাগর কুমিল্লা শুভপুর হাফেজিয়া বড়মাদ্রাসার ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানায়,  পূর্ণমতি গ্রামের মোঃ শাহ আলম মিয়ার ছেলে মোহাম্মদ সাগর মাদ্রাসা থেকে লক ডাউনে ছুটিতে বাড়িতে এসে মায়ের মোবাইল দিয়ে ফ্রি গেইম খেলতো।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মায়ের মোবাইল দিয়ে গেইম খেলার সময় মা মোবাইল দিতে অস্বীকার করায় মা ও ছেলের মাঝে তর্কবির্তক হয়। এতে অভিমান করে সাগর নিজ ঘরে সকলের অগোচরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে বুড়িচং থানার পুলিশকে খবর দিলে এসআই বাদল ও এসআই মামুন ঘটনারস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় অন্তরঙ্গ ছবি দেখিয়ে তালাকের হুমকির ঘটনায় স্ত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার মিথলমা গ্রামের দুলাল মিয়ার কন্যা তাসলিমা (১৯)। পারিবারিকভাবে প্রায় আট মাস আগে তার বিয়ে হয় কুমিল্লা মহানগরীর মুরাদপুর এলাকার ফারুক মিয়ার ছেলে সুজন মিয়ার সঙ্গে।

বিয়ের অল্প সময় পর থেকেই সুজন নানাভাবে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এরই জের ধরে প্রায় দেড় মাস আগে তাসলিমা চলে আসেন বাবার বাড়ি। এ সময় স্বামী কৌশলে মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় কিছু আপত্তিকর ছবি তুলে রাখে। ছবিগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে।

পরবর্তীতে স্বামী-স্ত্রীর বিরোধ নিষ্পত্তিতে ১২ মার্চ জুমার নামাজের পর তাসলিমার বাবা দুলাল মিয়া এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নগরীর মুরাদপুর সুজনের বাড়িতে যান। এ সময় স্বামী সুজন মেয়ে চরিত্রহীনসহ আপত্তিকর ছবি দেখিয়ে আর সংসার করবে না বলে তাদের জানিয়ে দেন। বিষয়টি তাসলিমা জানতে পেরে অপমানে শনিবার (১৩ মার্চ) সকালে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ সময় পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামালের নেতৃত্বে একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের অল্প কয়েক দিন পর থেকেই সুজন স্ত্রীর কাছে মোবাইল ফোন, বিদেশি কম্বলসহ বিভিন্ন জিনিসপত্র দাবি করতে থাকে। এমনকি তাকে বিদেশ নিয়ে যেতেও চাপ প্রয়োগ করতে থাকে। এতে অতিষ্ঠ হয়ে প্রায় দেড় মাস আগে তাসলিমা বাবার বাড়ি চলে আসেন।

পরবর্তীতে সুজন তাসলিমার সঙ্গে কথা বলার ফাঁকে মোবাইল ফোনে বেশকিছু আপত্তিকর ছবি তুলে নেয়। এরপর নানাভাবে তাকে উত্ত্যক্তসহ টাকা চেয়ে ভয়ভীতি দেখাতে থাকে।

বরুড়ায় স্বামীর সাথে ফোনে কথা বলে আত্মহত্যা করলেন গৃহবধু

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়া পৌর এলাকায়  কুলছুম বেগম (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার(২৬ ফেব্রুয়ারী) পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কাসেড্ডা দঃ পাড়া অলিউল্যাহ মুহুরির বাড়িতে বেলা সাড়ে ১১টায় নিজ থাকার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত কুলছুম বেগম বরুড়া পৌর এলাকার  ৭ নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামের খাবির উদ্দিনের স্ত্রী এবং একই উপজেলার ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের হরিপুর (দঃপাড়া) গ্রামের ফজলুল হকের মেয়ে। কুলসুম বেগমের কোন ছেলে সন্তান ছিলো না।

পারিবারিক সূত্রে জানা যায়, কুলছুম বেগম বেলা ১১টায় স্বামীর সাথে ইমুতে ভিডিও কলের মাধ্যমে কথা বলছিলো।হঠাৎ দুজনের মাঝে কথা কাটাকাটি হয়ে কুলছুম বেগম দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ফাঁসি দেন । পরে খবর পেয়ে বরুড়া থানা পুলিশ এসে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বলেন, আমরা দরজা ভেঙ্গে লাঁশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসি।এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

 

দেবিদ্বারে পারিবারিক কলহের জেরে ৪ সন্তানের জনকের আত্মহত্যা

 

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বারে পারিবারিক কলহের জের ধরে মোঃ আবুল কালাম আজাদ (৪০) নামে চার সন্তানের জনক বিষ পানে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় দেবিদ্বার পৌর এলাকার বাড়েরা (চাঁন গাজি বাড়ি) গ্রামে পরিবারের সবার অজান্তে দেওয়ালে জীবনের শেষ কথা লিখে তিনি ক্যারির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

দেয়ালের শেষ লেখাটি ছিল মায়ের দেওয়া সম্পত্তি আমার রক্তে রইল না সেটি চলেছে অন্য রক্তে, আমার বালিশের নিচে ৯ হাজার ৭৫৮ টাকা আছে।

নিহত মোঃ আবুল কালাম আজাদ দেবিদ্বার উপজেলার বাড়েরা চানঁ গাজী বাড়ির বাসিন্দা।

স্থানীয়রা জানায়, টাকা,সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিতে হয়েছে। তবে স্ত্রীর পরকিয়ার সর্ম্পক নিয়ে স্বামী-স্ত্রীর দীর্ঘদিন যাবত দ্বন্ধ ছিল।সামাজিকভাবে কয়েকবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পরে আজ মঙ্গলবার সকালে নিজ গৃহে বিষ পানে আত্মহত্যা করেন।তার ১টি ছেলে ও ৩টি মেয়ে আছে বলে জানা যায়।

এই বিষয়ে স্ত্রী জোসনা বেগম জানান, আমার স্বামী আবু কালাম গাজীপুরে থাকে। আমার সাথে অনেক দিন ধরে কথা বলে না। যখন বাড়িতে আসে তখনও আমার সাথে কথা বলে না।সোমবার রাতে কখন ঘরে এসে ঘুমিয়েছে তাও আমি জানিনা। মঙ্গলবার সকালে রুম বন্ধ দেখে আমার ছোট মেয়েকে দিয়ে ডাক দিলে কোন সাড়া শব্দ পাইনি।পরে আমার শোর চিৎকারে আশেপাশের লোকজন এসে ঘরের ছিলিং ভেঙ্গে রুমে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির আনোয়ার জানান,আমি খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। সেখান থেকে সুরতহাল তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রী হাসিনের আত্মহত্যার নেপথ্যে কি, প্রেম নাকি অন্য কিছু ?

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় গত মঙ্গলবার দুপুরে গোল্ড সিলভার হোমস নামের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে বিশ্ববিদ্যালয় ছাত্রী জান্নাতুল হাসিন।

হতাশাগ্রস্ত হয়েই মৃত্যুর পথ বেছে নেন ২৩ বছর বয়সী জান্নাতুল হাসিন। প্রাথমিকভাবে এমনটিই জানিয়েছে পুলিশ ও তার পরিবার। তবে এর পেছনে প্রেম সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার রাতেই কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা করেন হাসিনের বাবা ইদ্রিস মেহেদী। বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়।

বুধবার রাতে হাসিনের বাবা বলেন, সবকিছু দেখে মনে হচ্ছে আমার মেয়ে আত্মহত্যা করেছে। মানুষের দোষ দিয়ে কী লাভ হবে! সে কোনো কারণে হতাশাগ্রস্ত ছিল। তবে কী কারণে হতাশার মধ্যে ছিল সেটা আমি জানি না।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি হতাশা থেকে আত্মহত্যাই করেছে। আর প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে- এমন তথ্যও এসেছে। তবে পেছনে অন্য কোনো কারণ আছে কি-না তা খতিয়ে দেখছি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকায় বোনের বাসা থেকে কুমিল্লা নগরীর বাসায় আসেন জান্নাতুল হাসিন। এরপর থেকেই মন খারাপ ছিল। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্যাম্পু আনার কথা বলে হাসিন বাসা থেকে বের হন। পরে পাশের গোল্ড সিলভার হোমস নামের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে সে।

কুমিল্লার দেবিদ্বারে ক্যারির ট্যাবলেট খেয়ে কিশোরীর আত্মহত্যা

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউয়িনের রুমি আক্তার (১৮) নামের এক কিশোরী শুক্রবার বিকেলে ক্যারির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রুমি আক্তার উপজেলার রাজামেহার ইউনিয়ন এর চারুর বাড়ির গিয়াস উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুমি আক্তার নতুন জামাকাপড় আনতে শুক্রবার বিকেলে পার্শ্বতী উপজেলার পান্তি বাজারে যায়। বাজার থেকে এসে শেষ বিকেলে ঘরের ভিতর ক্যারির ট্যাবলেট খেয়ে পড়ে থাকতে দেখে তার মা। পরে চিকিৎসার জন্য গৌরপুর নেওয়ার পথে মাধাইয়া গেলে তার মৃত্যু হয়।

বাড়িতে আনার পর গ্রাম্য পুলিশ জানাতে পেরে দেবিদ্বার থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে দেবিদ্বার থানার এস আই মো. সোহরাব হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। শনিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।