Tag Archives: আহত ২

কুমিল্লার ময়নামতিতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত ২

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিততে মোটর সাইকেল দুর্ঘটনায় নূর সাদি (২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সাথে থাকা নাজমুল ও তনু নাসর নামে দুই বন্ধু আহত হয়েছে।

শনিবার রাত ১০টায় ময়নামতি তুত বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের চাপায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নূর সাদি বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের মোকাম গ্রামের খোরশেদ আলমের ছেলে।

স্থানীয়রা জানান, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দারের বাড়িতে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০ টায় একটি মোটরবাইকে তিনবন্ধু ময়নামতি তুত বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি কাভার্ড ভ্যান মোটরবাইকটিকে চাপা দেয়। এতে মোটর সাইকেলে থাকা ৩ জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক নূর সাদিকে মৃত ঘোষণা করে।

আহত অপর দুই জনের অবস্থাও আশংকাজনক।

বিষয়টি নিয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

কুমিল্লার বরুড়ায় ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা, আহত-২

 

বরুড়া প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়ায় ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩৪) কে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় একই গ্রামের রানা (৩৩) ও সাদ্দাম (২৮) নামের আরো দুইজন গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে শিলমুড়ী (উঃ) ইউনিয়নের জীবনপুর ঈদগাহ সংলগ্ন হাসেম মার্কেটে এই ঘটনা ঘটে। নিহত জহির পৌরসভার জিনসার গ্রামের মৃত আবদুল মালেকের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে কে বা কারা ফোন করে হাসেম মার্কেট নিয়ে যায়। ওখানে জহির উপস্থিত হওয়ার পর সংঘঠিত জামেলা মিট করার চেষ্টাকালে তাকে পিটিয়ে হত্যা করে। পরে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

 

চাঁদপুরে কুমিল্লাগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার জাফরবাড়ি নামক স্থানে কুমিল্লাগামী যাত্রীবাহি বোগদাদ বাসের সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের অন্তর্গত জাফরবাড়ি এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে চলাচলকারী কুমিল্লাগামী যাত্রীবাহী বাস বোগদাদের সাথে চাঁদপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাজীগঞ্জ উপজেলার দ্বাদসগ্রাম ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের মুন্সি বাড়ির মোঃ তোফায়েল মুন্সি (২৬) নামে এক আরোহী নিহত হয়েছেন। তার সাথে থাকা অন্য আরোহী ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন একই বাড়ির মোঃ হাসান ও সোহাগ মুন্সি।

প্রত্যক্ষদর্শী শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল বাশার রনি জানান, নিহত তোফায়েল মুন্সি মোটরসাইকেল যোগে চাঁদপুর যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। তিনি মোটরসাইকেল এর ৩ জনের মধ্যে মাঝখানে বসা ছিলেন। বাসের সাথে সংঘর্ষে রাস্তার উপরে গিয়ে ছিটকে পড়েন। এবং সাথে সাথেই তার মৃত্যু হয়। তোফায়েল বিবাহিত জীবনে এক সন্তানের জনক। তিনি মা বাবা ও ৬ ভাই-বোন রেখে গেছেন। দুর্ঘনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে ছুটে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের সদস্যরা খবর শুনে চাঁদপুর সদর মডেল থানায় আসেন। এ বিষয়ে শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ জানান, আমি দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি মরদেহ রাস্তার পাশে পড়ে আছে। পরবর্তীতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

উল্লেখ্য, নিহত তোফায়েল মুন্সি বিদেশে যাওযার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হলেও করোনার কারণে যাওয়া হলোনা প্রবাসে। আর এর মধ্যে দুনিয়া থেকে নিতে হলো চির বিদায়।

কুমিল্লার দাউদকান্দিতে দিন-দুপুরে বসত বাড়িতে হামলা ও লুটপাট, আহত ২

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে দিন-দুপুরে বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার জিংলাতুলি ইউনিয়নের গলিয়ারচর গ্রামে হামলার ঘটনায় ২জন আহত হয়েছেন।

জানা যায়, উপজেলার জিংলাতুলি ইউনিয়নের গলিয়ারচর গ্রামের মৃত সামসুল হক সরকার এর ছেলে ফজলুল হক সরকারের সাথে পাশের বাড়ির আনোয়ার হোসেনে মেম্বারের সাথে দীর্ঘদিন যাবৎ দন্দ্ব চলছে।

ফজলুল হক সরকার জানান, আমার দুই ভাই ইটালী থাকে। এলাকায় কোন জায়গা জমি ক্রয় করলে তাদেরকে কেনো জিজ্ঞাসা করি না এনিয়ে প্রায় সময় তারা আমার সাথে ঝগড়া করে। শুক্রবার তাদের সাথে আমার কথাকাটি হয়। আজ আমি বাড়িতে না থাকার সুযোগে ভাড়া করা লোক দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। হামলায় আমার মা ও বোন আহত হয়। থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

আহত জাহানারা বেগম জানান, আমরা বাড়ির ভিতরে, আচমকাই বাইওে কাচ ভাঙ্গার শব্দ পেয়ে গেইট খুললে আমাকে ধাক্কা দিয়ে ১০/১২জন ঘরে ডুকে দরজা আলমারী ভেঙ্গে নগদ পাচ লাখ টাকা ও ১৫ভরি স্বর্ণের জিনিসপত্র নিয়ে যায়। আমি ও আমার মেয়ে বাঁধা দিলে লাঠি দিয়ে আমার পিঠে বারি দেয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য আসম আব্দুন নুর জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লায় দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু, আহত ২

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ড্রেনের মাটি খননের সময় দেয়াল চাপায় আবদুস সাত্তার (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহত আবদুস সাত্তার চাপাইনবাবগঞ্জের কয়লাবাড়ি গ্রামের আবদুল কাছিমের ছেলে।

শনিবার দুপুরে চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দেরখীল গ্রামের বজল মেম্বারের বাড়ির সামনে বাইপাস সড়কের ড্রেনের মাটি খননের কাজ চলমান অবস্থায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী আবদুল আলিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার উদ্যোগে আট কোটি টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান বাইপাস সড়কের বৈদ্দেরখীল বজল মেম্বারের বাড়ির সামনে ড্রেনের মাটি খননের কাজ করছিল আবদুস সাত্তার, কাবিল ও মোবারকসহ কয়েকজন শ্রমিক।

এ সময় হঠাৎ করে পাশের দেয়াল চাপায় তারা আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আবদুস সাত্তারকে মৃত ঘোষণা করেন।

আহত শ্রমিক কাবিলকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাক চাপায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কন্সটেবল নিহত, আহত-২

 

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরী নামক এলাকায় টহলরত অবস্থায় ট্রাক চাপায় সদর দক্ষিণ মডেল থানার কন্সটেবল নূর হোসেন নিহত হয়েছেন। দূর্ঘটনায় থানার এ এস আই মহসিন মিয়া ও কন্সটেবল ইসমাইল গুরত্বর আহত হয়েছেন।

 

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় এ দূর্ঘটনা ঘটে।

 

 

সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছেন।

চৌদ্দগ্রামে পিকআপ উল্টে ২ জন নিহত, আহত ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যান উল্টে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্ততপক্ষে আরো ২ জন।

নিহতরা হলেন: ভোলার সদর থানার দক্ষিণ দিঘলদীর (বাংলা বাজার) মৃত আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে মো. আবুল বাশার বাসু (৪০) ও একই জেলার বড়নদী থানার মাইনকারহাটের মমতাজ মিয়া (৫০)। থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ফালগুণকরা এলাকায় চট্টগ্রামগামী একটি মাল বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় পিকআপে থাকা কারখানায় ব্যবহৃত একটি জেনারেটর শ্রমিকদের উপরে পড়লে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

এ ঘটনায় মো. তৈয়ব আলী (২৮) ও মো. জামাল হোসেন (৪২) নামে আরো ২ জন আহত হন। এবিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মিলন হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে আসি। ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লাকসামে মামা ভাগ্নির প্রেমের জের ধরে নিহত ১, আহত ২

 

শাহাদাত হোসেন :

গতকাল সোমবার আনুমানিক সকাল ৮.৩০ ঘটিকার সময় কুমিল্লার লাকসাম উপজেলার পৌলাইয়া নামক স্থানে যুগল মামা ভাগ্নি প্রেমে জের ধরে একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার বিবরনে জানা যায়, ঐদিন সকাল মামা মিজানুর রহমান (৩৪) ভাগ্নি চুমকি (১৮) দীর্ঘদিন প্রেমে হাবুডুবু খাচ্ছিলো। এলাকায় তাদের অপকান্ডের ঘটনায় একাধিক বার সালিশ বসে, এর পর ও ক্ষান্ত হয়নি যুগল মামা ভাগ্নি ।

তারই জের ধরে সোমবার সকাল বেলা তারা চট্রগ্রামের উদ্দেশ্যে পালিয়ে রওনা হলে খোঁজ পায় মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের সুমন (২৬) ও আবুল কালামের ছেলে ইমরান (২২) যুগল মামা, ভাগ্নি, কে লাকসাম জংশন এলাকা থেকে সিএনজি করে তাদেরকে বাড়ির উদ্দেশ্যে ফিরিয়ে নেন। হঠাৎ পৌলাইয়া নামক স্থানে এসে পৌছলে মনোহরগঞ্জ উপজেলার খুরুয়া পুলিশ বাড়ির আব্দুল খালেকের ছেলে ঘাতক মিজানুর রহমান পিছনের সিটে বসা এমরান হোসেনকে চাকু মেরে গুরুতরভাবে আহত করে।

তার আত্মচিৎকারে ঐ এলাকায় সিএনজি বন্ধ করে ড্রাইভারের পাশে থাকা সুমন ধরতে গেলে সুমনকেও এলোপাতাড়ি ভাবে চুরি দিয়ে রক্তাক্ত করে জখম করে। তাদের আত্ম চিৎকারে এলাকাবাসী গাড়ী কে ঘিরে ধরে তাদের সকলকে আটক করে। পরে আহত অবস্থায় সুমন ইমরান কে লাকসামের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের অবস্থা আশংকা জনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় , মেডিক্যাল পৌছাতে না পৌছাতেই সুমন নামে ঐ যুবক মারা যায়। এমরানের অবস্থা আশংকাজনক। এ অবস্থায় লাকসাম থানার পুলিশ এসে যুগল প্রেমিক প্রেমিকাকে লাকসাম থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লাকসাম থানার ওসি মনোজ কুমার দে ফোনে একাধিক বার ফোন করে তিনি প্রতিবেদকের ফোন রিসিভ করেননি, যার কারনে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ দিকে জানা যায় ঘাতক মিজানুর রহমান হাতিমারা গ্রামের নুরজাহান (৩০) নামে বিয়ে করেন, হ্নদয় (১২) নামক এক সন্তানের জনক। ঘাতক মিজানের স্ত্রীর জেঠাতো বোনের মেয়ের চুমকি সাথে প্রেমে হাবু ডুবু খেতে গিয়ে এই ধরনের জটিলতা সৃষ্টি করে। এ ঘটনার সম্পৃক্ত কোন আত্মীয় স্বজন কারো বিরুদ্ধে কোন প্রকার মামলা করেননি।

কুমিল্লায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে: নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় এ দূর্ঘটনা।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর এলাকায় ক্যান্টনমেন্ট গামী সিএনজি চালিত অটোরিক্সার সাথে সিলেট গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটোরিক্সার চালক আব্দুর রব। এ সময় আহত হয় সিএনজির দুই যাত্রী।

নিহত আব্দুর রব জেলার দেবীদ্বার উপজেলার পুরানবাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। নিহতের লাশ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

চান্দিনায় কাভার্ড ভ্যান চাপায় ২ শ্রমিক নিহত, আহত ২

 

শরীফুল ইসলামঃ

কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানের চাপায় আশা জুট মিলের ২ শ্রমিক নিহত ও ২ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ জুলাই) ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাড়িখলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে হাড়িখলা আশা জুট মিল সংলগ্ন দোকানে ৪ শ্রমিক নাস্তা খেতে আসেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ওপর উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় ২ শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কারো পরিচয় পাওয়া যায়নি। নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।