Tag Archives: কবরস্থান

লাকসামে চেয়ারম্যান বাড়ির কবরস্থান থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসাম উপজেলার কোটইশা গ্রাম থেকে শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বাকই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আউয়ালের (আবুল) বাড়ির পূর্ব পাশে পারিবারিক কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই শ্রমিকের নাম মেহেদী হাসান (২৪)। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। মেহেদী কোটইশা গ্রামের পুরাতন বাড়ির আবদুল জব্বারের ছেলে।

নিহতের মা ফাতেমা বেগমের অভিযোগের তীর একই গ্রামের বাসিন্দা মালেক মিয়ার ছেলে বাছেদ ও আমিন বাড়ির সিরাজুল ইসলামের ছেলে জিহাদের দিকে।

পুলিশ জানিয়েছে, তিন দিন আগে মেহেদী হাসান মা-বাবার সঙ্গে সকালে নাস্তা খেয়ে তার সহপাঠীদের সঙ্গে বের হন। মেহেদী কৃষিজমি ও বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন। এমনকি একই গ্রামের আমিন বাড়ির বাসিন্দা জাহিদ ও বাছেদ মিয়ার সঙ্গে দিনে অথবা রাতে আড্ডা দিতেন এবং মাঝে মধ্যে রাতে তাদের বাড়িতে ঘুমাতেন তিনি। মেহেদীর পাশের বাড়ির আনোয়ারা বেগম বৃহস্পতিবার বিকালে চেয়ারম্যান বাড়ির পাশে কবরস্থানে কচুর লতি ওঠাতে গিয়ে এক যবুকের ডান চোখ উঠানো লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। এ সময় স্থানীয়রা মেহেদীর অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মর্গে পাঠানো হবে। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাড়ির উঠানে পেয়ারা গাছের ডালে ঝুলছিল কৃষকের লাশ

 

নোয়াখালীর প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো.হেলাল উদ্দিন (৪৫) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলের দিকে নিহত কৃষকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সে নিজ বাড়ির উঠানের পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হেলালের মেয়ের বিয়েতে তার স্ত্রী তাকে একটি জমি বিক্রি করতে বাধ্য করে। এরপর জমি ক্রেতারা জমি দখল করতে এসে আরো অতিরিক্ত জায়গা দখলের চেষ্টা চালায়। এ নিয়ে সে গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে বাড়ির উঠানে থাকা পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।