Tag Archives: সুবর্ণচর উপজেলা

রান্না ঘরে পড়ে ছিল তরুণীর লাশ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রান্না ঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত রাশেদা বেগম (২৩) উপজেলার ৪নং চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ধানের শীষ গ্রামের নূর নবীর মেয়ে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানের শীষ গ্রামের নূর নবীর বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাশেদা স্বামীর পরিবার গরিব হওয়ায় সে বাবার বাড়িতে থাকত। গতকাল সন্ধ্যার দিকে রান্না ঘরে রান্না করার সময় হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়। একপর্যায়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি আরও জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানান জন্য মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

অভাবের তাড়নায় শিশুকে নিয়ে মায়ের বিষপান, শিশুর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় অভাবের তাড়নায় ১৪ মাস বয়সী শিশুকে নিয়ে এক মা বিষপান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষপানে অসুস্থ কোহিনুর বেগম ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শিশুর নাম আবু সাঈদ। সে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামের আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে।

চর জুবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির খসরু দাবি করেন, ওই গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করে। সকালে কোহিনুর বেগমের সাথে তার শাশুড়ির ঝগড়া হয়। এরপর তার শাশুড়ি ঘরের বাহিরে চলে গেলে সে পরিবারের সদস্যদের অজান্তে নিজে বিষপান করে এবং শিশু ছেলেকে বিষপান করায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ঘটনাস্থলে থাকা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মতিউর রহমানের বরাত দিয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে অভাবের তাড়নায় থেকে ওই গৃহবধূ নিজের শিশুকে নিয়ে বিষপান করে। এ ঘটনায় ওই শিশু মৃত্যু বরণ করে। নিহত শিশুর মা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি আরও বলেন, নিহত শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নোয়াখালীতে বিস্ফোরক মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ মে) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন উপজেলা চর আমান উল্লাহ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আইয়ুবের ছেলে। সে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিল।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চর আমান উল্লাহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে একই দিন দুপুরে তাকে নোয়াখালী চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ওসি আরো জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।

জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মামলা হামলা ও গ্রেফতার চালিয়ে যুবদল নেতাকর্মিদের দমানো যাবে না। তাই গ্রেফতারকৃত যুবদল নেতার মুক্তির দাবি জানান তিনি।

বাড়ির উঠানে পেয়ারা গাছের ডালে ঝুলছিল কৃষকের লাশ

 

নোয়াখালীর প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো.হেলাল উদ্দিন (৪৫) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলের দিকে নিহত কৃষকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সে নিজ বাড়ির উঠানের পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হেলালের মেয়ের বিয়েতে তার স্ত্রী তাকে একটি জমি বিক্রি করতে বাধ্য করে। এরপর জমি ক্রেতারা জমি দখল করতে এসে আরো অতিরিক্ত জায়গা দখলের চেষ্টা চালায়। এ নিয়ে সে গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে বাড়ির উঠানে থাকা পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।

বেপরোয়া গতির ট্রাক্টর খালে পড়ে যুবকের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ আহত হয়েছেন আরও এক যুবক।

রোববার (২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাতাইশডোন এলাকার আজিমুর রহমানের ছেলে মো. রুবেল মিয়া (১৯)।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, রোববার বেলা ১১টায় বেপরোয়া গতির ট্রাক্টরটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চাপায় রুবেল নামে এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ছোট ভাইয়ের এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বড় ভাইয়ের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এসএসসির গণিত পরীক্ষায় ছোট ভাইয়ের প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন বড় ভাই আলমগীর হোসেন (১৮) নামে এক তরুণ। এ ঘটনায় তাৎক্ষণিক স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দন্ডপ্রাপ্ত আলমগীর হোসেন উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং স্থানীয় সৈকত ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে আটক করা হয়। পরে প্রবেশপত্র ও রেজিস্টেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে সে খালাতো ভাই আব্দুর রহমানের প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে। এছাড়াও সে তার খালাতো ভাইয়ের পরবর্তিতে বিগত দুটি পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরে ওই যুবককে সাজা দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়। আর প্রকৃত ছাত্র আব্দুর রহমানকে চলতি এসএসসি পরীক্ষা থেকে বহিস্কার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা। তিনি বলেন, অভিযুক্ত আলমগীর উপজেলার সৈকত ডিগ্রি কলেজের ছাত্র। বৃহস্পতিবার জুবলি হাবিবুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তার খালাতো ভাই আব্দুর রহমানের গণিত পরীক্ষায় প্রক্সি দিতে হলে বসেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েন।