,

স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে নববর্ষ উদযাপন সাবেক রেলমন্ত্রীর

আজকের কুমিল্লা ডট কম :
April 15, 2019
news-image

 

নিজস্ব প্রতিবেদক.

উৎসবের আমেজে গতকাল রোববার নববর্ষ উদযাপন করেছে বাঙালি। নানা ধরনের নেতিবাচক প্রচারের মধ্যেও উৎসবে কোনো কমতি ছিল না। সাধারণ মানুষের পাশাপাশি উৎসবে শামিল হয়েছিলেন সেলিব্রিটি, রাজনীতিকরাও।

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকও এর ব্যতিক্রম ছিলেন না। সপরিবারে বর্ষবরণ করেছেন তিনিও। তার শিশু সন্তান ও স্ত্রীর সঙ্গে উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, বৈশাখের পোশাক পরে ছবিতে পোজ দিয়েছেন মন্ত্রী ও তার পরিবার।

শুভাকাঙ্ক্ষীরা বর্ষীয়ান এই রাজনীতিবিদ এবং তার পরিবারকে নববর্ষের শুভকামনা জানিয়েছেন।

এর আগে ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের হয়ে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন মুজিবুল হক। ওই বছরের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। ২০১৬ সালের মে মাসে তিনি কন্যা সন্তানের বাবা হন। এরপর গত বছরের ১৫ মে তাদের ঘর আলো করে আসে জমজ পুত্র সন্তান।