,

২৭ মে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা

আজকের কুমিল্লা ডট কম :
May 26, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ

আগামি ২৭ মে শনিবার বেলা ১১ ঘটিকায় চান্দিনার মাধাইয়া- কলাগাঁও টেকনিক্যাল কলেজ অডিটোরিয়ামে চান্দিনা উপজেলা আওয়ামীলীগের জরুরি বর্ধিত সভা আহবান করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

উক্ত সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,সকল ইউনিয়ন আওয়ামীলীগ কার্য্যকরি কমিটির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল।

চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক তপন বকসী এ বিষয়টি নিশ্চিত করেছেন।