,

মনোহরগঞ্জে ঝলম উত্তর ইউপি যুবলীগের উদ্যোগে কেক কেটে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2017
news-image

আবদুর রহিম,মনোহরগঞ্জ ঃ
কুমিল্লার মনোহরগঞ্জে ঝলম উত্তর ইউনিয়নে কেক কেটে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্যাপন করে ইউনিয়ন যুবলীগ।

শনিবার ইউপি যুবলীগ ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ ফারুক মজুমদার এর সভাপতিত্বে ইউপি পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান রাজু, ইউপি আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক হাজী মোবারক হোসেন, ইউপি যুবলীগ যুগ্ন আহবায়ক আজিজুর রহমান, কবির হোসেন, আবুল হাশেম বাদল, ইউপি যুবলীগ নেতা জনি খান, আল-হেলাল চাঁদ,মাসুদ করিম নোমান, মোতালেব হোসেন, করিম খাঁন, আজাদ হোসেন, কাঞ্চন খাঁন সহ ইউপি যুবলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ইউপি যুবলীগের নেতৃবৃন্দ ঝলম উত্তর ইউপির প্রত্যেক ওয়ার্ডে মোটর সাইকেল শোডাউন দেন।