Tag Archives: করতে

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর অভিযান

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর অভিযান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১২টা থেকেই জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এস.এ, আর.এম, জেনারেল সার্টিফিকেট শাখা, ) শাহাদাৎ হোসেন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাতের নেতৃত্বে এই দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।এতে সহযোগিতা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহাদাৎ হোসেন জানান, জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো ও দোকানের মালামাল এবং রাস্তা দখল করে গেইট করে রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে

বিচারের মুখোমুখি করতে হাসিনাকে

বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে: প্রধান উপদেষ্টা

বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ক্ষমতা হারিয়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎকারে ড. ইউনূস আলোচনায় তুলে এনেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না, সেই প্রশ্নও। সোমবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এখনো সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “হ্যাঁ, এটা সত্যি যে এখনো আমাদের সাক্ষাৎ হয়নি। আমি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছিলাম, তখন মোদি সেখানে ছিলেন না। বাকুতে জলবায়ু সম্মেলনে গিয়েছি, সেখানেও তিনি ছিলেন না। বিমসটেক সম্মেলন (থাইল্যান্ডে) বাতিল হয়েছে। এমনকি আমরা কেউই কমনওয়েলথ বৈঠকে যাইনি। তবে তার মানে এই নয় যে ভবিষ্যতেও দেখা হবে না। আমাদের সম্পর্ক ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক। প্রতিবেশী হওয়ার পাশাপাশি এসব যোগসূত্র আমাদের আরও ঘনিষ্ঠ করেছে।”

ড. ইউনূস আরও বলেন, “আমি প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী মোদিকে প্রস্তাব দিয়েছি, সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে। এটি অকার্যকর অবস্থায় রাখা ঠিক নয়। এমনকি আমি বলেছি, নিউইয়র্কে পাঁচ মিনিটের জন্য হলেও সার্ক নেতাদের বৈঠক করা উচিত।”

ভারত ও বাংলাদেশ এখন বিমসটেক ও বিবিআইএন-এ সহযোগিতা করছে। তাহলে সার্কের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠলে ড. ইউনূস বলেন, “কেন নয় সার্ক? যত বেশি বন্ধু এবং সম্পর্ক তৈরি করা যাবে, ততই ভালো। সার্ককে চালু রাখা উচিত। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কারণে গোটা অঞ্চলের অন্য দেশগুলো কেন ক্ষতিগ্রস্ত হবে? আমরা একটি রেজুলেশন পাস করে ভারত-পাকিস্তান ইস্যুগুলোকে এজেন্ডা থেকে বাদ দিতে পারি, কিন্তু সার্ক বন্ধ করে দেওয়া উচিত নয়।”

সন্ত্রাসবাদের ইস্যুতে ২০১৬ সালে ভারতকে সমর্থন করা বাংলাদেশের জন্য ভুল ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি আমরা এ ধরনের শর্ত দিয়ে সম্পর্ক স্থাপন করতে যাই, তাহলে কোনো সম্পর্কই টিকবে না। দুই দেশের দ্বন্দ্বের কারণে দক্ষিণ এশিয়ার সব দেশকে ভুগতে হবে কেন?”