,

আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দিচ্ছে : মির্জা ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
March 23, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন একুশ, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় কতটুকু বিশ্বাস করে তা নিয়ে সন্দেহ আছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, যারা ভিন্ন মত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা নেই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন। তাদের সরাসরি নর্থ কোরিয়ার কিমের মতো বলা উচিত যে আমি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, আমি যা বলবো সেটাই আইন। সেটা বললেই তো হয়ে যায়।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কঠিন সময় পার করছে। তবে বিশ্বাস রেখে কাজ করে গেলে কঠিন সময়ও সহজ হয়ে যাবে মনে করছি। যে রাজনীতি মানুষের কথা বলে সে রাজনীতি কখনও পরাজিত হবে না।

এরআগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনশনে বলেন, বাংলাদেশ পুরোপুরি একটি ব্যর্থ রাষ্ট্র। এখানে কোনও আইনের শাসন নেই। পুরোপুরি এক ব্যক্তির শাসন চলছে। এক ব্যক্তির যা ইচ্ছে তা হয়।