Tag Archives: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ১৪৪ ধারা জারি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় নিরাপদ সড়ক আন্দোলনের নব-নির্বাচিত কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর নব-নির্বাচিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা কমিটির সভাপতি মীর মাহদী আল মানছুর এবং সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবঘোষিত কমিটিতে জনাব ওমর সানি পারবেজ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আক্তারুজ্জামান (অন্তর) এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন শেখ আবু তালহা মোঃ শেখবাতুল্লা।

কমিটির অনান্য সদস্যরা হলেন, সহ সভাপতি – সোহরাব হোসেন, সহ সভাপতি – মোঃ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক- মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক – বাইজিদ আলম ছামিন, সহ সাংগঠনিক সম্পাদক – জুয়েল আহমেদ আবির, সহ সাংগঠনিক সম্পাদক – মো: জুবায়ের, কোষাধ্যক্ষ – ইলিয়াস হোসেন, সহ কোষাধ্যক্ষ – ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক – জিহাদ হোসেন, সহ দপ্তর সম্পাদক – নাহিদ হাসান জয়, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক – হাসান আহমেদ হৃদয়, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক – মোঃ আতাউল ইসলাম, গণমাধ্যম বিষয়ক সম্পাদক – শরিফুল ইসলাম রিমন, লিঙ্গ ও সমতা বিষয়ক সম্পাদক – জাহিদুল ইসলাম সুজন, ক্রীড়া বিষয়ক সম্পাদক – আবু কাইয়ুম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক – মো: মাহবুব, শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক – সুমন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক – তাজুল ইসলাম রতন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক – নোভানা আলম নূর, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক – মামুন, সমাজসেবা সম্পাদক – ইমরান হোসেন সাগর, সাস্থসেবা সম্পাদক – মাসুদ রানা, কার্য নির্বাহী সম্পাদক – তাজুল ইসলাম শাওন, কার্য নিবাহী সদস্য – আরাফাত হোসেন, কার্য নির্বাহী সদস্য – মাশরাফি, কার্য নিবাহী সদস্য – মোঃ হাবিব, কার্য নির্বাহী সদস্য – নিমাই চন্দ্র পাল ও কার্য নির্বাহী সদস্য – আরিফ হোসেন।

নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন জানিয়ে জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান (অন্তর)। তিনি বলেন,”আমরা সকলের সহযোগিতায় সদর দক্ষিণ উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবো। তরুণদের অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) দেশের বিভিন্ন জেলায় সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। নবনির্বাচিত সদর দক্ষিণ উপজেলা কমিটির মাধ্যমে কুমিল্লার এই অঞ্চলেও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ১৪৪ ধারা জারি

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বুধবার দুপুরে একই স্থানে সদর দক্ষিণ বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় এ নির্দেশনা দেয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ।

প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও দলীয় নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে সদর দক্ষিণ উপজেলা বিএনপি সমাবেশ ডাকে। এদিকে সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ বিএনপির সমাবেশ প্রতিহত করার জন্য পাল্টা সমাবেশ ডাকেন। একই সময়ে একই স্থানে উপজেলা ছাত্রলীগ সমাবেশ ডাকলে সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রশাসন ওই ঝামেলা এড়াতে বুধবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শুয়াগাজী বাজার হতে আশপাশ এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করে।

ইউএনও শুভাশিস ঘোষ বলেন, একই স্থানে দুটি পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। এই সময়ে শুয়াগাজী বাজার হতে আশপাশ এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ নিয়ে সদর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী বলেন, পূর্ব জোড়কানন ও পশ্চিম জোড়কানন ছাত্রলীগের ছেলেরা শুয়াগাজী বাজারে সমাবেশ ডেকেছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘সুয়াগাজীতে আমাদের পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল। প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করায় স্থান পরিবর্তন করে আমার বাড়ির পাশে সদর দক্ষিণ উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করছি।’

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বিল্লাল বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।