Tag Archives: কুমিল্লায় জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লায় জাতীয় ছাত্র সমাজের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ

জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম বিভাগীয় (বৃহত্তর কুমিল্লা) কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর, কুমিল্লা মহানগর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, বি-বাড়িয়া, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী জেলাসমূহের সাংগঠনিক সভা রবিবার বিকালে কুমিল্লা নগরীর টাউন হল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিণ জেলার আয়োজনে সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রিয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ জামাল উদ্দিন।

চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক শাহ ইমরান রিপনের সভাপতিত্বে সাংগঠনিক সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পাটির ১নং যুগ্ম-সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, কুমিল্লা মহানগর জাতীয় পাটির আহবায়ক সালামত আলী খান বাচ্চু, সদস্য সচিব কাজী নজমুল ছুট্রু।

চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ইরশাদুল হক সিদ্দিকীর পরিচালনায় সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইব্রাহিম খান জুয়েল, কেন্দ্রিয় আহবায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন, কুমিল্লা দক্ষিন জেলার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারন সম্পাদক গোলাম রাসেল, কুমিল্লা মহানগর ছাত্রসমাজের সাধারন সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সভাপতি মাছুম বিল্লাহ তুহিন, বি-বাড়িয়া জেলা সভাপতি জামাল উদ্দিন, লক্ষীপুর জেলা সভাপতি মোঃ আরমান, নোয়াখালী জেলা সভাপতি মোঃ জুয়েল, ফেনী জেলা সভাপতি আতাউল্লাহ আরিফ, কুমিল্লা উত্তর জেলা ছাত্র সমাজ নেতা মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ দ্বীন ইসলাসসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

কুমিল্লায় জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় পাটির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আলমঙ্গীর কবির মজুমদারের সহযোগিতায় কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে একটি রেস্টুরেন্টে কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় ছাত্র সমাজের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রিয় সদস্য নজরুল ইসলাম বাবর। বিশেষ অতিথি ছিলেন যুব নেতা মহিউদ্দিন মজুমদার সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান।

জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিন জেলার সাধারন সম্পাদক গোলাম রাসেল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল, যুগ্ন সাধারন সম্পাদক শাহ পরান, জেলা ছাত্র সমাজ নেতা শরিফ, আরমান, শাকিল , ইরফান, সাবেক ছাত্র নেতা ওবাইদ পাটোয়ারী, মহানগর ছাত্র সমাজের সভাপতি মহিউদ্দিন মহিন, সাধারন সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফারুক হোসেন শুভ, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন পলাশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের নেতা কাউছার আলম, ভিক্টেরিয়া কলেজ ছাত্র সমাজের সাধারন সম্পাদক শাফায়েত খান মারুফ, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক সোহাগ মিয়া, সদস্য সচিব আবদুলাøাহ আল মহসিন, চৌদ্দগ্রাম পৌর ছাত্র সমাজের আহবায়ক আবদুল্লাহ আল ফুয়াদ, সদস্য সচিব রেজাউল করিম তুষারসহ অন্যান্যরা।

এ সময় জেলা জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইফতার মাহফিলে জাতীয় পাটির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

কুমিল্লায় জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেলোয়ার হোসাইন আকাইদঃ
পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বেই এদেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রিয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোড়ল জিয়াউর রহমান।

রোববার বিকেলে নগরীর কান্দিরপাড় টাউন হলে জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সচিব ইয়াছিন মিজবাহ্।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জাতীয় পাটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সালামত আলী খান বাচ্চু, কুমিল্লা-৫ বুড়িচং- বিপাড়া নির্বাচনী এলাকার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম, জাতীয় যুব সংহতির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মাহাবুবুর রশীদ মাহাবুব, জাতীয় যুব সংহতির কেন্দ্রিয় কার্যকরী পরিষদের সদস্য নজরুল ইসলাম বাবর, জাতীয় স্বেচ্ছাসেবক পাটির কেন্দ্রিয় সদস্য কাউসার আহম্মেদ, কুমিল্লা মহানগর জাতীয় পাটির যুগ্ম-আহবায়ক এডভোকেট আব্দুল কাদের তাহের, কুমিল্লা মহানগর জাতীয় পাটির যুগ্ম-আহবায়ক সরওয়ার ই আলম মুন্সী।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রিয় কমিটির যুগ্ন-আহবায়ক জিয়াউল হক জুয়েল, জিয়াউর রহমান জয়, সাদিকুর রহমান তালুকদার, কেন্দ্রিয় সদস্য শরিফুল ইসলাম পাটোয়ারী, জহিরুল ইসলাম মারুফ, হাসান মাহমুদ শামীমসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব শাহাদাত হোসেন সজিব।

সঞ্চালনায় ছিলেন কুমিল্লা মহানগর জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ মহিন উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টি এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি তথা উন্নয়নের রাজনীতি করে। তাই আগামী নির্বাচনে ছাত্রসমাজকে জাতীয় পার্টির নেতৃত্বে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

সম্মেলনে মিজানুর রহমান মিজানকে সভাপতি ও গোলাম রাসেলকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় ছাত্র সমাজের কমিটি ঘোষণা করেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রিয় নির্বাহী কমিটির আহবায়ক মোড়ল জিয়াউর রহমান ও সদস্য সচিব ইয়াছিন মিজবাহ ।