Tag Archives: কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

 

স্টাফ রিপোর্টারঃ

‘কর্তব্যের তরে করে গেলে যারা আত্মবলিদান, প্রতি ক্ষনে স্মরি রাখিব ধরি তোমাদের সম্মান’ এ প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়েছে।

রোববার সকালে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষে নগরীর পুলিশ লাইন্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ নগরীর সুশীল সমাজের নেতৃবৃন্দ। এর আগে একটি র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুলিশ লাইন্সের অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া হাইওয়ে পুলিশ, পিবিআই, সিআইডিসহ জেলার ১৮টি থানার পক্ষে দেয়া শ্রদ্ধাঞ্জলিতে ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিস্তম্ভ। অনুষ্ঠানে ২০১৮ সাল এবং তার আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হওয়া ৫৮টি পরিবারের সদস্যদের সম্মাননা দেয়া হয়।

কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

 

স্টাফ রিপোর্টারঃ
কর্তব্য পালন কালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুুুুুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, নিহত পুলিশ সদস্যদের সম্মানে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পণ , আলোচনা সভা, নিহত পুলিশ সদস্যদের সম্মানে তাদের পরিবারকে সংবর্ধনা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ মার্চ) সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে কুমিল্লা পুলিশ লাইন্সে নিহত পুলিশ সদস্যদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,রক্তদান কর্মসূচি,আলোচনা সভা ও পরিবার বর্গদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার । এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার (বতর্মানে কুমিল্লার দক্ষিণে অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার (বতর্মানে কুমিল্লার উত্তরে অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) শাখাওয়াত হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।