Tag Archives: কুমিল্লায় বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে চালক নিহত

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নি’হত

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নি’হত হয়েছেন। এসময় আ’হত হয়েছেন আরো দুজন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলি বিশ্বরোড এলাকায় এ দু’র্ঘটনা ঘটে।

নি’হতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ইমান হোসেন (৩০), একই ইউনিয়নের কিসমতপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি পেছন থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃ’ত্যু হয়। আরও দুজন আ’হত হয়েছেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নি’হতদের ম’রদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আ’হতরাও সেখানে চিকিৎসা নিচ্ছেন। ম’রদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দু’র্ঘটনাকবলিত অটোরিক্সা এবং বাস দুইটিই আমাদের হেফাজতে আছে।

কুমিল্লায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুই বাসের ধাক্কায় পিষ্ট হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালক আহত হয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসর বিহড়া ব্রিজ থেকে ২০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মনোহরগঞ্জ উপজেলার সাইকচাই গ্রামের মো. রহুল আমীন (৬০) এবং তার স্ত্রী পারভীন আক্তার (৪৫) ও একই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ও নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের ছাত্রী সায়েম আক্তার (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হিমাচল ও একুশে নামে দুই যাত্রীবাহী বাস নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল। বেলা পৌনে ১০টার দিকে বিপুলাসর বিহড়া ব্রিজ থেকে ২০০ গজ দক্ষিণে বাসগুলো একে অপরের অভারটেক করছিল।

এ সময় সামনে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা বাসের চাকায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন চালক। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাফর ইকবাল বলেন, ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। একটি বাস আটক করা হয়েছে। নিহতদের উদ্ধার করে লালমাই হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

কুমিল্লায় বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাস এলাকায় রাস্তা পারাপারের সময় মাইক্রো বাসের ধাক্কায় লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারী কলেজের অনার্সের ছাত্র তানভীর হোসেন সাজ্জাদ (২২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ মনোহরগঞ্জ উপজেলার খানাতুয়া গ্রামের  মাওলানা মজিবুর রহমানের ছেলে।  সাজ্জাদ লাকসাম আল আমিন ইনস্টিটিউট থেকে এসএসসি ও ইবনে তাইমিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। মৃত্যুর সময় তিনি লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারী কলেজে অনার্সের শিক্ষার্থী ছিলেন। নিহত তানভীর হোসেন সাজ্জাদ এক ভাই ও এক বোন ছিলেন।

নিহতের স্বজনরা জানান, তানভীর হোসেন সাজ্জাদ রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

 

কুমিল্লায় বাসের ধাক্কায় দৈনিক গণজাগরণের ভারপ্রাপ্ত সম্পাদকের মামা নিহত

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক গণজাগরণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, কুমিল্লার বরুড়ার সন্তান ওমর ফারুক জালালের মামা মকবুল আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকবুল আহমেদ (৮০) চাঁদপুরের কচুয়া উপজেলার নাউলা গ্রামের মরহুম আমিন পাঠানের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার এসে সিএনজি থেকে নামার সাথে সাথে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেয়। তার স্বজনরা তাকে কুমিল্লা ট্রমা সেন্টারে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক দেখে আইসিইউতে রাখার পরামর্শ দিলে দ্রুত কুমিল্লা নগরীর সিডি প্যাথ হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত মকবুল আহমেদের জানাজা বাদ এশা, তার নিজ গ্রাম চাঁদপুরের কচুয়া উপজেলার নাউলায় অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

কুমিল্লায় বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে চালক নিহত

 

সাকিব আল হেলাল:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার আগাতা ফিড ফ্যাক্টরি সামনে ট্রাক্টর ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চালক হেলাল নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের থেকে জানা যায়,রবিবার(১৬ জুন) দুপুর পৌনে ১ টায় আগাতা ফিড থেকে আসার সময় পূর্ব দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক হেলাল গুরুতর অাহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ট্রাক চালকের বাড়ি চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।