Tag Archives: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ বছরেও ইনডোর সার্ভিস চালু হয়নি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়েছে পানি ঘন্টা

 

শাহ ইমরান:

সরকারি নির্দেশনা অনুযায়ী রবিবার সকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি খেতে ভুলে না যায় সেই লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ চালু ও পানি সরবরাহের জন্য নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে।

শনিবার কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানাগেছে। এ চিঠি প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসার এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও সব গণমাধ্যম কর্মীদের কাছেও এ চিঠি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, প্রচণ্ড তাপদাহে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিতে আমরা নিজস্ব উদ্যোগে এ ব্যতিক্রমী পানি ঘণ্টা চালু করেছি। যতদিন তাপপ্রবাহ অধিক থাকবে, পানি ঘণ্টা ততদিন চালু থাকবে বলে জানান তিনি।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন,জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান স্যারের উদ্যােগে এ ব্যতিক্রমী পানি ঘণ্টা চালু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে পানি ঘন্টা চালু হয়েছে এটা একটি মহতি উদ্যোগ এতে সকল শিক্ষার্থী খুব খুশি এবং আনন্দিত। এতে করে তাদের শরীর ও মন সতেজ থাকবে। লেখা পড়ায় বাড়তি মনোযোগ থাকবে এবং শরীর সুস্থ থাকবে। যতদিন তাপপ্রবাহ অধিক থাকবে, পানি ঘণ্টা ততদিন চালু থাকবে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যৌথবাহিনীর টহল জোরদার

রকিবুল হাসান রকি :
করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাস্তায় টহল জোরদার করেছে  সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও  যৌথবাহিনী। ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ।

বৃহস্পতিবার সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন বাজারে জীবাণু নাশক স্প্রে করা হয়েছে। প্রতিটি দোকানের সামনে তিন ফুট দুরুত্ব বজায় রেখে বৃত্ত এঁকে দেওয়া হয়। এসময় রাস্তায় যারা ঘোরাফেরা করেন তাদেরকে বাসায় পাঠানো হয়।

উপজেলা নির্বাহি অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন বলেন,করোনা ভইরাসের কারণে বাংলাদেশের মানুষও হুমকির মুখে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন, তা সঠিক ভাবে মানলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। এ কারণেই আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম এবং সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ন ৩৩ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মুহতামিম।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ বছরেও ইনডোর সার্ভিস চালু হয়নি

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপথ হিসেবে পরিচিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রোড ডিভাইডার এর কারণে কুমিল্লা মেডিকেল এবং সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে ভোগান্তি পোহাতে হয়।

২০০৫ সালের ৪ এপ্রিল সাবেক কুমিল্লা আদর্শ সদর উপজেলাকে ভাগ করে করা হয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা। ২০০৬ সালে ১৭ অক্টোবর ৩১ শয্যা বিশিষ্ট কুমিল্লা সদর দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি যাত্রা শুরু করলেও গত এক যুগেরও বেশী সময় ধরে তার ইনডোর সার্ভিস চালু করা সম্ভব হয়নি। এ উপজেলায় জনগণের একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ার কারণে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে সর্বসাধারণ।

সরজমিনে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, উপজেলার চার লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা. খন্দকার মোশাররফ হোসেন এখানে ৩১ শয্যা বিশিষ্ট একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন। এর পর থেকে নিয়মিত আউটডোর সার্ভিস চলমান থাকলেও অদৃশ্য কারণে ১৩ বছরেও এখানে ইনডোর সার্ভিস চালু হয়নি।

স্বাস্থ্য সেবা নিতে আসা রুগীর স্বজনরা জানান, এখানে ইনডোর সার্ভিসটি চালু হলে আমাদের অনেকাংশে ভোগান্তি কমে যেত।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বলেন, ‘‘এখানে ইনডোর সার্ভিসটি চালু করা দরকার, যে কোন জটিল রোগাক্রান্ত রোগীকে বাহিরে নিয়ে চিকিৎসা করা অনেকাংশে যুকিপূর্ণ’’।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘‘বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি লাভ করলেও এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্তমান সরকার স্বাস্থ্যবান্ধব সরকার। কুমিল্লা-১০ সংসদীয় আসনের মাননীয় এম.পি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২ বার মন্ত্রী থাকাকালীন সময়েও স্বাস্থ্য কমপ্লেক্সটির ইনডোর সার্ভিস এর কোন ব্যবস্থা করেননি। তাই এলাকার সাধারন জনগণ তাহার দৃষ্টি কামনা করছেন।

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাঃ মজিবুর রহমান বলেন, ‘‘সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর সার্ভিস চালুর উপর গুরুত্ব আরোপ করে বলেন আমি এ ব্যাপারে মন্ত্রনালয়কে কয়েকবার অবহিত করেছি। নার্স সহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ হলেই এই প্রয়োজনীয় সার্ভিসটি চালু করা যায়। আশা করছি খুব দ্রুতই সার্র্ভিসটি চালু করা যাবে।