শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে নিজ ঘরে জায়গা না পেয়ে বোনের বাড়িতে করোনা উপসর্গ নিয়ে নজরুলের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
মে ৭, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দিতে করোনা উপসর্গ নিয়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক গার্মেন্টস কর্মী মৃত্যু বরণ করেন।

বুধবার (৬ মে) সন্ধ্যা বারপাড়া ইউনিয়নের বারিকান্দি গ্রামে বোনের বাড়িতে মারা যান তিনি।

জানা যায়, উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের হামির্দি গ্রামের নজরুল ইসলাম ঢাকার একটি পোষাক কারখানার সিকোরিটি গার্ড পদে চাকুরী করতেন। ছেলে না থাকায় চার মেয়েকে নিয়ে স্ত্রী নিজ বাড়ী বাপের বাড়ী পাশের ঢাকারগাঁও গ্রামে থাকতেন। তিনদিন আগে ঢাকা থেকে নজরুল ইসলাম ওই বাড়ীতে গেলে করোনার উপসর্গ দেখে স্ত্রী সন্তানরা বাড়ীতে ঢুকতে দেয়নি তাকে। পরে বারিকান্দি বোনের বাড়ীতে আশ্রয় নিলে বুধবার সন্ধ্যায় মারা যান নজরুল ইসলাম।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শাহীনুর আলম সুমন জানান, খবর পেয়ে রেপিড রেসপন্স টীম সেখানে পাঠাই। এর মধ্যে তিনি মৃত্যুবরন করেন। পরে তার নমুনা সংগ্রহ করে করোনা উপসর্গ ছিল বিধায় স্বাস্থ্য বিধি মেনে আমাদের টিম বারিকান্দি গ্রামে দাফনকার্য সম্পন্ন করেন।