Tag Archives: কুমিল্লা

সদর দক্ষিণে  বন্যাকবলিত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

সালাউদ্দিন সোহেল :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বন্যা কবলিত মানুষকে ফ্রি মেডিকেল স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে বন্যায় কবলিত আশ্রয় নেয়া মানুষের মাঝে সদর দক্ষিণ উপজেলা ডক্টর’স ফোরামের উদ্যোগে ও বারপাড়া সমাজ কল্যাণ পরিষদ এবং অন্যান্য সেচ্ছাসেবি সংগঠনের সহযোগিতায় ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) নাক কান গলা বিভাগের চিকিৎসক ডা: মো: আবু কাউছার মজুমদার, এমএস , ডা. মাজহারুল ইসলাম ( এফসিপিএস,পার্ট -২ ট্রেনি, নিউরো সার্জারী বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ), ডা. গাজী সাইফুল সলাম ( জেনারেল প্র্যাক্টিশনার), ডা.মো. মাছুম বিল্লাল ( সদর দক্ষিণ ডায়াবেটিস সমিতির, চিকিৎসক) , ডা. মনজুরুল ইসলাম সৈকত ( শিশু বিষয়ে অভিজ্ঞ )  ও মেডিকেল শিক্ষার্থী মেহেদী ইমরানের  মাধ্যমে বন্যাকবলিত মানুষদেরকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ঔষধ বিতরন ও বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন পরামর্শ,দিকনির্দেশনা দেওয়া হয়।আশ্রয় কেন্দ্র গুলোতে প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে  চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেছে সদর দক্ষিণ উপজেলা ডক্টর’স ফোরাম।

ডক্টর’স ফোরামের ডাক্তাররা বলেন,বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমিক ক্যাম্পিং করে তাদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের কার্যক্রম চলমান রাখবেন।

ফ্রি চিকিৎসা সেবা

চৌদ্দগ্রামে ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

চৌদ্দগ্রামে ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার:

মুহসীনুল উম্মাহ ফাউন্ডেশন, কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্র্যাস্ট এর যৌথ উদ্যোগে দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে ।

শনিবার সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকুট উচ্চ বিদ্যালয় মাঠে এক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মহসীনুল উম্মাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মুফতি খোরশেদ আলম।

 

ফ্রি চিকিৎসা সেবা

এসময় উপস্থিত ছিলেন, মারকাজুল মুসলীমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খান, পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাওলানা যোবায়ের, মাওলানা ইউনুছ আহমেদ, মহসিনুল উম্মাহ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক আরিফ হোসেন বাপ্পি, সাইদুর রহমান রিপন, সাদ্দাম হোসেন, রাসেল মজুমদার, রবিউল হাসান, মোঃ সোহাগ, রায়হান উদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ।

ক্যাম্পে দশটি মেডিকেল বুথের মাধ্যমে অন্তত ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়।

সদর দক্ষিণে বন্যার পানি

সদর দক্ষিণে বন্যার পানি সরে যাওয়ায় ধীরগতি, প্রতিবন্ধকতায় অতিরিক্ত কচুরিপানা ও ভেসাল জাল

সদর দক্ষিণে বন্যার পানি সরে যাওয়ায় ধীরগতি, প্রতিবন্ধকতায় অতিরিক্ত কচুরিপানা ও ভেসাল জাল

সালাউদ্দিন সোহেল :

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে দেশের বিভিন্ন অঞ্চেলের বন্যা পরিস্থিতির অবনতির সাথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নেও দেখা দিয়েছে বন্যা।

উপজেলার বারপাড়া ইউনিয়ন, চৌয়ারা ইউনিয়ন ও পূর্বজোড় কানন ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম তলিয়ে গেছে পানির নিচে।

উপজেলার প্রায় ১৫ হাজার মানুষ এখনো পানিবন্দি ।গ্রাম গুলোর অনেকেই রয়েছেন অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে।

সারাদেশে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও সদর দক্ষিণে বন্যার পানি র পরিস্থিতির উন্নতিতে কিছুটা ধীরগতি।

সদর দক্ষিণ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া গুইংগাজুড়ি খাল ও ডাকাতিয়া নদীতে জমে থাকা কচুরিপানা ও ভেসাল জালের কারণে পানি প্রবাহ ধীরগতি যার ফলে কুমিল্লার অন্যান্য উপজেলায় বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হলেও সদর দক্ষিণে বন্যার পানি র পরিস্থিতি উন্নতিতে ধীরগতি।

উপজেলা বিভিন্ন জায়গায় সরে জমিনে দেখা যায় এখনো খাল বিলের বিভিন্ন জায়গায় জমাট বেঁধে রয়েছে অতিরিক্ত কচুরিপানা। তাছাড়া অতি উৎসাহী মৎস্য প্রেমীরা তাদের ভেসাল জাল দিয়ে মৎস্য শিকারের মধ্য দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন পানি প্রবাহের।

যার ফলে উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ১৫ হাজার মানুষ এখনো পানিবন্দি। সাধারন মানুষ মনে করেন উপজেলা প্রশাসন এ সমস্ত প্রতিবন্ধীকতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিলে আগামী এক সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হবে।

ফেনীর বন্যায়

ফেনীর বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭

ফেনীর বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭

ডেস্ক রিপোর্ট:

ফেনীর বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী এবং ৩টি শিশু রয়েছে।

নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করার চেষ্টা চলছে।

ফেনী জেলা প্রশাসন বুধবার (২৮ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, ফেনীর বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। পানি কমতে শুরু করায় বিভিন্ন জায়গা থেকে গলিত মরদেহ উদ্ধার হচ্ছে।

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডা এলাকার সাহাব উদ্দিন (৭২), মধুগ্রামের দেলোয়ার হোসেন (৪২), ফুলগাজী উপজেলার শাকিলা আক্তার (২২), কিরণ (২০), রাজু (২০), কিসমত বাসুড়ার আবুল খায়ের (৫০), লক্ষ্মীপুর গ্রামের সৈয়দ তারেক (৩২), রজবের নেচা (২৫), সোনাগাজী উপজেলার নাঈম উদ্দিন (২৮), আবির (৩), নুর মোহাম্মদ মিরাজ (৮ মাস) এবং জাফর ইসলাম (৭)।

ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে জেলার ৬টি উপজেলা প্লাবিত হয়ে প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেক মানুষ পানির স্রোতে ভেসে গেছেন।

বসুন্ধরা ফুডের

বসুন্ধরা ফুডের পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার:

বসুন্ধরা ফুডের পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গম এবং প্রতন্ত অঞ্চলে সুষ্ঠ ভাবে ত্রাণ সরবরাহের লক্ষ্যে সেনাবাহিনী ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্র, লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাসে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ এর পক্ষ থেকে ১০ হাজার উপহার প্যাকেট পৌঁছে দেয়া হয়।

বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিঃ এর ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ, মরিচ গুঁড়া মশলা, হলুদ গুঁড়া মশলা, খাবার পানি, দেয়াশলাই, ওর স্যালাইন এবং প্রয়োজনীয় ঔষুধ।

ত্রাণ সামগ্রী সমূহ বন্যা দুর্গত কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট (মৌলভীবাজার) এলাকায় সরবরাহ করা হবে যা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে।

বন্যার্তদের সেবায়

চৌদ্দগ্রামে বন্যার্তদের সেবায় দিনরাত একাকার জামায়াত কর্মীদের

চৌদ্দগ্রামে বন্যার্তদের সেবায় দিনরাত একাকার জামায়াত কর্মীদের

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী ঐতিহ্যবাহী একটি উপজেলা ‘চৌদ্দগ্রাম’। শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনে পুরো পৃথিবীজুড়ে এ উপজেলা বেশ পরিস্থিত। গত সপ্তাহে ভারি বৃষ্টি ও ভারতীয় উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

তাৎক্ষণিক সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের পরামর্শক্রমে গ্রামভিত্তিক জামায়াত নেতাকর্মীরা পানিবন্দি মানুষদের উদ্ধার করে সরকারি ও বেসরকারি আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। এরপর পুরো উপজেলাজুড়ে পানিবন্দিদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত কয়েকদিন ধরে নেতাকর্মীরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে।

উপজেলা জামায়াত সূত্রে জানা গেছে, স্বাধীন বাংলাদেশে অতীতে কখনো এরকম বন্যা পরিস্থিতি দেখেনি চৌদ্দগ্রামবাসী। গত ২২ আগস্ট থেকে জামায়াত নেতাকর্মীরা সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ ও বিভিন্ন বিল্ডিং বাড়ির ১০৬ আশ্রয় কেন্দ্রে ২০ হাজার মানুষকে উদ্ধার করে আনা হয়েছে। প্রথম ৪ দিন প্রত্যেক আশ্রয় কেন্দ্রের টিমের মাধ্যমে আশ্রয়কেন্দ্র ও পাশ্ববর্তী গ্রামগুলোর পানিবন্দি মানুষের মাঝে ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

এরপর থেকে প্রতিদিন ২-৩ বেলা রান্না করা খাবার দেয়া হচ্ছে। গত দুইদিন বন্যার পানি কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। এবার দ্বিতীয় ধাপে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবনসহ ১০ হাজার ফুড প্যাক বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তালিকা করা হচ্ছে। সাধ্য অনুযায়ী জামায়াত ক্ষতিগ্রস্তদের পূণর্বাসন করবে। এসব কাজ করতে গিয়ে জামায়াত নেতাকর্মীদের দিনরাত একাকার হয়ে গেছে।

বানভাসিদের সেবায় নির্ঘুম রাত কাটছে গ্রাম থেকে শুরু করে উপজেলার নেতাকর্মীদের। বানভাসিদের সেবা কার্যক্রম তদারকি করছেন উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী কাজী মোঃ ইয়াছিনসহ সংশ্লিষ্ট পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার উপজেলা জামায়াত আমীর মু. মাহফুজুর রহমান ও সেক্রেটারী মু. বেলাল হোসাইন বলেন, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। বানভাসিদের কথা বিবেচনা করে ২৪ আগস্ট তিনি গণসংবর্ধনা অনুষ্ঠান বাতিল করে ২৩-২৫ আগস্ট পুরো উপজেলা পরিদর্শন করে বানভাসিদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। উপজেলাজুড়ে তিন ধাপে জামায়াত কাজ করছে।

এরমধ্যে; প্রথমত-বানভাসিদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া ও শুকনো খাবার বিতরণ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে ভারি খাবার বিতরণ চলছে। তৃতীয়ধাপে ক্ষতিগ্রস্ত বানভাসিদের পূণর্বাসনের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে ৪০৪ কোটি টাকার ক্ষতি

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে ৪০৪ কোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। জেলার মৎস্যখাতে ও মারাত্মক ক্ষতির ঘটনা ঘটেছে। মাছ উৎপাদনে অতীতে বেশ কয়েকবার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী এই জেলায়, বর্তমান বন্যার কারণে মৎস্যখাতে মোট ৪০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এটি  অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।

বুধবার (২৮ আগস্ট) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলমান বন্যায় জেলার ২৩ হাজার ৪২টি খামার বা পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ৫ হাজার ৮৩৫ দশমিক ৬১ হেক্টর আয়তনের।

ক্ষতিগ্রস্ত খামারগুলো থেকে ২৫ হাজার ৫৩৮ দশমিক ৫০ টন ফিন ফিশ, ১০ দশমিক ২৮ টন চিংড়ি এবং ১০ কোটি ১৭ লাখ সংখ্যক পোনা মাছের ক্ষতি হয়েছে। বাজার মূল্যে, মাছে ৩৫৮ কোটি ১২ লাখ টাকা, চিংড়িতে ৫ কোটি টাকা এবং পোনামাছের ক্ষতি ১৭ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকা হয়েছে।

এছাড়া, ২২ কোটি ৯৫ লাখ টাকার পুকুর, খামার বা স্লুইস গেটের অবকাঠামোর ক্ষতি এবং ৮০ লাখ টাকার জাল বিনষ্ট হয়েছে।

বরুড়া উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এখানে ৩ হাজার ৭৪৯টি মাছের খামার বা পুকুর বিনষ্ট হয়েছে, যা ৯০৩ হেক্টর আয়তনের।

এছাড়া, ব্রাহ্মণপাড়া ১ হাজার ১০টি, বুড়িচং ১ হাজার ৮০০টি, নাঙ্গলকোট ৩ হাজার ১৬২টি, লালমাই ২ হাজার ৭টি, মনোহরগঞà§