Tag Archives: চান্দিনার মাধাইয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি হলেন অহিদ উল্লাহ- সম্পাদক ওয়াদুদ

চান্দিনার মাধাইয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সাইফুল নেওয়াজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ অভিযোগ করেছে স্থানীয় এক ব্যক্তি।

এ ঘটনায় রবিবার (৯ মে) মাধাইয়া ইউনিয়ন ভূমি অফিসে অভিযোগের তদন্তে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ। এ সংক্রান্তে গত ২ মে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

মাধাইয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সাইফুল নেওয়াজ জানান- কে বা কাহারা কেন অভিযোগ করেছে তা আমার কিছুই জানা নেই। তদন্ত যদি আমার কোন দুর্নীতি পায় যে ব্যবস্থা গ্রহণ করা হবে তা মাথা পেতে নিব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ জানান- কোন এক ব্যক্তি দুদকে অভিযোগ করায় আমার উপর তদন্তভার আসে। ঘটনার সত্যতা তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

 

 

চান্দিনার মাধাইয়া ইউনিয়ন যুবলীগের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের ঘোষিত যুবলীগের  কমিটির বিরুদ্ধে  বিভিন্ন অভিযোগ থাকার কারণে  কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে  উক্ত কমিটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে  কুমিল্লা উত্তর জেলা যুবলীগ।

১৩ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার ও যুগ্ম আহ্বায়ক মো: সারওয়ার হোসেন বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

এর আগে ১১ ডিসেম্বর চান্দিনা উপজেলা আহ্বায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে মাধাইয়া ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ৯ ডিসেম্বর সদ্য ঘোষিত সভাপতি মোঃ তারেকের হাসানের বিরুদ্ধে ক্যাসিনো, জুয়া ও মাদক ব্যবসায় জড়িত থাকার কথা উল্লেখ করে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর  লিখিত অভিযোগ করে চান্দিনা উপজেলা তাতী লীগের সভাপতি আব্দুল হালিম মেম্বার। অনুলিপি দেয়া হয় কেন্দ্রীয় যুবলীগের সভাপতি বরাবর ।

স্থানীয় সূত্র জানায়, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক হাসানের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে লিখছেন বিভিন্ন জন। অনেকে যুবলীগের সভাপতির পদ থেকে তাকে বহিষ্কারের দাবিও করছেন। আবার কেউ কেউ তার জুয়া খেলার, ধুমপান করার ছবি ফেসবুকে আপলোড করছেন।

 

চান্দিনার মাধাইয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি হলেন অহিদ উল্লাহ- সম্পাদক ওয়াদুদ

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মাধাইয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

এতে মো. অহিদ উল্লাহ চেয়ারম্যানকে সভাপতি ও হাজী আব্দুল ওয়াদুদ মুহুরীকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী শাহ্ আলম এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হাজী মোখলেছুর রহমান দুলু মাষ্টার, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম চেয়ারম্যান, বরকরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম শিপন।
উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবি ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা চন্দন সাহা, মাধাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মহিউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক আবুল খায়ের, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হালিম মেম্বার, কৃষ্ণ রঞ্জন রায় মেম্বার, কাউসার আহমেদ মেম্বার, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন অভি, সাধারণ সম্পাদক কাউছার আলম আপন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, মাধাইয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান প্রমুখ।