বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ওরশের নামে ভন্ডামি ও অনৈতিক কাজ !

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলায় ধর্মীয় ওরশ এর নামে ভন্ডামি ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার ছালিয়া কান্দি ইউনিয়নের আমপার শিকদার বাড়িতে ওরশ এর নামে চলছে শিরক আর ভন্ডামির ব্যাবসা ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একজন গলায় অনেকগুলো তাবিজ আর মালা পড়ে বসে আছে। লুঙ্গি পরিহিত। তার পায়ে মাথা রেখে সিজদা করছে বিভিন্ন পুরুষ-মহিলারা। আবার তিনি ছোট বাচ্ছা থেকে শুরু থেকে সবাইকে সিগারেট দিচ্ছেন। সমাজের সচেতন মানুষেরা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেছেন।