,

কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় গলায় ফাঁস দিয়ে বীথি রানী শাহা (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদুল ইসলাম। বীথি রানী শাহা অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কালাকচুয়া গ্রামের লোকনাথ শাহার স্ত্রী বীথি রানী। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ। স্থানীয়রা বন্ধ দরজা খুলে বীথির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে দেবপুর ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বীথির স্বামী লোকনাথ জানান, বিথীর সঙ্গে কোনো ঝগড়া বা ঝামেলা হয়নি। তার পরও কেন সে আত্মহত্যা করেছে কিছুই জানেন না লোকনাথ।

এদিকে বিথির পরিবার দাবি করছে- পারিবারিক কলহের জেরেই ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিথি।

বুড়িচং থানার ওসি মাকসুদ আলম জানান, প্রাথমিকভাবে জেনেছি পারিবারিক কলহের জেরে বীথি রানী শাহা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে মামলা করা হয়েছে।