Tag Archives: জয়া আহসান

বলিউডে আজ জয়া আহসানের অভিষেক

ডেস্ক রিপোর্ট:

ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে অবস্থান করছেন ভারতে। আজ শুক্রবার ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জিফাইভে মুক্তি পাবে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’।

গতকাল বৃহস্পতিবার দিল্লিতে তার প্রথম অভিনীত হিন্দি সিনেমা ‘কড়ক সিংয়ের প্রিমিয়ারে অংশ নিয়েছেন। সেখান থেকে মুম্বাই গেছেন দ্বিতীয় প্রিমিয়ার শোতে অংশ নিতে। আজ কলকাতায় এই সিনেমার প্রিমিয়ারেও অংশ নেবেন জয়া।

কড়ক সিং সিনেমায় জয়ার চরিত্রের নাম নয়না। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, আমি সবসময় ভিন্ন চরিত্রের সন্ধানে থাকি, বিশেষ করে যে চরিত্রগুলো আমার জন্য কমফোর্ট জোনে নয়। যেহেতু আমি হিন্দিভাষী অভিনেত্রী নই, তাই অবশ্যই এ সিনেমা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে কাজ করার ইচ্ছা আমার বরাবরই ছিল। তিনি তার সিনেমার গল্প এমনভাবে করেন যেটা আমাদের ভাবতে বাধ্য করে। সিনেমাটিতে যখন তিনি আমাকে সিলেক্ট করলেন, তখন একটা মিটিংয়ে সবাইকে নিয়ে বসলেন। আমাকে স্ক্রিপ্ট দেওয়া হলো। আমার চরিত্রের চ্যালেঞ্জগুলো ওই সময় আমি স্পষ্টভাবেই বুঝতে পারছিলাম। এ চ্যালেঞ্জের কারণেই আমি সিনেমাটা না বলতে পারিনি।

বলিউড অভিষেকের অভিজ্ঞতা নিয়ে জয়া আহসান বলেন, কড়ক সিং আমার প্রথম বলিউড প্রজেক্ট। আমি সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে এখানে এসেছি। একেবারেই নতুন আমি। সব মিলিয়ে বলা যায়, নবাগত ছিলাম আমি। কিন্তু এটা আমি কখনই অনুভব করতে পারিনি। সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কাজ করেছি।

কড়ক সিং সিনেমার গল্পটা মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে। মনস্তাত্ত্বিক জটিলতার সঙ্গে বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে নির্মাণ করা হচ্ছে। সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার আবেগধর্মী গল্প দেখা যাবে এ সিনেমায়। এর গল্প লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। অনিরুদ্ধর অন্যান্য সিনেমার মতো এতেও থাকবে মানসিক দূরত্ব, জটিলতা, ব্যক্তিজীবনের গল্প ইত্যাদি।

যে দৃশ্যের কারণে সমালোচনায় জয়া আহসান

যে দৃশ্যের কারণে সমালোচনায় জয়া আহসান

ডেস্ক রিপোর্ট:

প্রায় পাঁচ বছর বিরতির পর সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করলেন জয়া আহসান। সে কারণে এই ছবি ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

ছবির নাম ‘দশম অবতার’। কলকাতার এই ছবিতে একটি চুমুর দৃশ্যে দেখা গেছে তাকে। তাতেই আবারও আলোচনায় চলে আসেন এ তারকা।

এরই মধ্যে এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে দেখা যায়, কলকাতা শহরে ঘটছে একের পর এক খুনের ঘটনা। খুন করার পর কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদান রেখে যাচ্ছে। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নেমেছেন পুলিশ কর্মকর্তারা।

৩ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে একটি দৃশ্যে চুমু খেতে দেখা যায় অনির্বাণ ও জয়াকে। ট্রেলার প্রকাশের পর থেকেই চুমুর দৃশ্যটি নিয়ে চলছে আলোচনা। জয়ার এমন অভিনয়ের যেমন প্রশংসা হচ্ছে, তেমন সমালোচনাও করছেন অনেকেই।

ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী জয়া আহসান। তিনি বলেন, দুর্গাপূজা ও সৃজিত মুখার্জির ছবি— দুটিই খুব ভালো কম্বিনেশন। এবার পূজায় তিনি নিয়ে আসছেন দশম অবতার। অনেক দিন পর পূজায় আমার সিনেমা মুক্তি পাচ্ছে। আশা করি, দর্শকের খুব ভালো লাগবে।

জানা গেছে, আগামী ১৯ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

সৃজিত অবশেষে জয়াকেই বেছে নিলেন

সৃজিত অবশেষে জয়াকেই বেছে নিলেন

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ সময় পর ফের ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এই নির্মাতার ‘দশম অবতার’ সিনেমায় কাজ করবেন জয়া। ইতোমধ্যে শুটিংয়ের অংশ শেষ হয়েছে। এখন চলছে ডাবিংয়ের কাজ।

প্রায় পাঁচ বছর পর সৃজিতের সঙ্গে কাজ করলেন জয়া। কেমন ছিল সেই অভিজ্ঞতা, সে বিষয়েই আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

জয়ার ভাষায়, প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক স্বত্বা।

জানা যায়, এই সিনেমার জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলী। তবে সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নেন নির্মাতা।

সৃজিতের নন্দিত ছবি ‘বাইশে শ্রাবণ’ মুক্তি পায় ২০১১ সালে। একই ধারায় ২০২০ সালে উপহার দিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’। এই দুটি ছবির চরিত্র ও গল্পের সূত্রেই বানাচ্ছেন ‘দশম অবতার’।

যেখানে জয়া বাদেও আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।