Tag Archives: থানায় মামলা

নোয়াখালীতে পূজামন্ডপে হামলা, থানায় মামলা

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুরের একটি অস্থায়ী পূজা মন্ডপে হামলার ঘটনা ঘটেছে। ওই সময় হামলাকারীদের আক্রমণে তিন নারী আহত হয়। পরে বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের করিমপুর টু গণিপুর সড়কে ব্যারিকেড দিয়ে আধা ঘন্টা ব্যাপী বিক্ষোভ দেখায়।

আহতরা হলো, একই এলাকার আলো রানী, লক্ষ্মী রানী দাস ও লক্ষ্মী রানী।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর পূজা মন্ডপে এ হামলার ঘটনা ঘটে। ৩০-৩৫ ব্যক্তি এই হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন করিমপুর কালী মন্দিরের সভাপতি গণেশ রবি দাস। পরে শনিবার রাতে স্থানীয় শেখ সেলিমকে (৫০) প্রধান আসামি করে এজাহার নামীয় আরও ২জনের নাম উল্লেখ করে পূজা মন্ডপের সেবক আলো রবি দাস বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আসামি করা হয় ২০জনকে।

কালী মন্দিরের সভাপতি গণেশ রবি দাস বলেন, চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় ২৬ বছরের পুরনো প্রতিষ্ঠিত জয় শিবা রবি দাস সংঘ কালী মন্দির। এ মন্দিরের পূজা মন্ডপে কালী পূজা,স্বরসতী পূজা,বিশ্বকর্মা পূজা বেশি হয়। পূজা মন্ডপ সংলগ্ন এলাকায় দাস সম্প্রদায়ের লোকজনের বসবাস।

তিনি অভিযোগ করে আরও বলেন, এ মন্ডপে পূজা হলেই স্থানীয় বাসিন্দা সেলিম এটা নিয়ে মতবাদ তৈরী করে। শনিবার সন্ধ্যার সময় পূজা মন্ডপে পুরুষ কেউ ছিলনা। ওই সুযোগে সেলিমের নেতৃত্বে ৩০-৩৫জন লোক পূজা মন্ডপে হামলা চালায়। হামলায় তিনজন নারী আহত হয়। এছাড়া একটি বিশ্বকর্মা প্রতিমা ভেঙ্গে যায়, একটি নির্মাণাধীন প্যান্ডেল ভাঙচুর করে একটি প্রণামী বক্স ও প্রতিমার সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। বেশ কিছু দিন আগে থেকে স্থানীয় শেখ সেলিম কালী মন্দিরের এ জায়গা নিজের দাবি করে বিরোধ চালিয়ে আসছে। জায়গার বিরোধে সে এ হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, একটা সরকারি খাস জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব আছে। ওরা প্যান্ডেল বানাতে গেছে প্যান্ডেলের একটি খুঁটি নড়াচড়া করেছে প্রতিপক্ষ। পূজার প্যান্ডেল তৈরী করার সময় দুই জন লোক গিয়ে মালিকানা দাবি করে।

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় এজাহার নামীয় আসামি ৩জন এবং অজ্ঞাত আসামি ২০জন।

চান্দিনায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙ্গচুর, থানায় মামলা

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার চান্দিনায় মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে হামলা-ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধা ও তার পরিবারের দুজনকে মেরে আহত করা হয়েছে। উক্ত ঘটনায় চান্দিনা থানায় মুক্তিযোদ্ধা মেসবাউল ইসলাম একটি মামলা দায়ের করেছেন।

রবিবার (২৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে চান্দিনা থানার জোয়াগ ইউনিয়নের কৈলাইন এলাকার মুক্তিযোদ্ধা মেসবাউল ইসলামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মেসবাউল ইসলামের পার্শ্ববর্তী প্রতিবেশীদের সাথে জমিসংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধে মুক্তিযোদ্ধা মেসবাউল ইসলাম আদালতের রায় পেয়ে জমি দখল করে বাড়ি নির্মাণ করে। সেই থেকে এই ঘটনার সূত্রপাত। তবে মুক্তিযোদ্ধা পরিবারের দাবী জোর পূর্বক জমি দখলের জন্য হত্যার উদ্দেশ্যে গভীর রাতে তার পরিবারের উপর হামলা করা হয়েছে। হামলার সময় প্রতিপক্ষের লোকজন লুটপাট ও ভাংচুর করেছে।

উক্ত ঘটনায় চান্দিনা থানায় ৪জনের নাম উল্লেখ করে ও ১৮/২০জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে”।

জোয়াগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন জানান, উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ আছে। মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কে বা কারা হামলা করেছে বিষয়টি তিনি জানেননা। গতকাল রাত ৩টায় পুলিশ এসেছিল”।

জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান জানান, কিছুদিন পূর্বে প্রতিপক্ষ আরমান বিষয়টি আমাকে জানিয়েছেন। রাতে ঘটনাস্থলে পুলিশ এসেছিলো। আজ মুক্তিযোদ্ধা পরিবার থেকে আমাকে বিষয়টি জানানো হয়েছে। তাদেরকে বলেছি আগামীকাল আমার অফিসে আসার জন্য। তাদের উভয় পক্ষের মধ্যে পূর্ব বিরোধ আছে”।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। রাত ৩টায় সেখানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঐ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে”।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গুলি, থানায় মামলা

নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের বিজয় পাড়ার একটি বাড়ির মালিকের কাছে চাঁদা দাবি করে, না পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা মধ্যরাতে ওই বাড়িতে একাধিক গুলি ছোঁড়ার ঘটনার কয়েক মাসের মধ্যেই আবারো পৌর সদরের বাদ্ধকর পাড়ার এক বাড়িতে ঢুকে মুখোশপড়া অস্ত্রধারী দুই যুবক ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত ওই চাঁদা না পেয়ে প্রকাশ্যে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। ছোঁড়াকৃত গুলি দুটি ঘরে থাকা টিভিতে পড়ায় কোন মানুষ আঘাত প্রাপ্ত হননি। ঘরের লোকজনের আত্মচিৎকারে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ১৫ লাখ টাকা নিতে আবারো আসবে বলে বাড়ির মালিককে হুমকি দিয়ে গেছে ওই সন্ত্রাসীরা।

এ ঘটনার পর ওই বাড়ির লোকজন চরম আতঙ্কে রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বাড়ির মালিক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। নবীনগর বাজারের ‘মার্সেল এক্সক্লুসিভ’র স্থানীয় ডিলার রফিকুল ইসলামের বাসায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

জানা যায়, গত ৯ মে রফিকুল ইসলামের মুঠোফোনে নিজেকে ‘ছোটন’ পরিচয় দিয়ে একজন ব্যক্তি মালয়েশিয়া থেকে বলছি উল্লেখ করে বলেন, নবীনগরের একাধিক বড় বড় আলোচিত সন্ত্রাসী ঘটনা আমিই ঘটিয়েছি। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে অর্থ সংকটে পড়ায় এখন আমার ১৫ লাখ টাকা লাগবে। আমার (ছোটন) দুই ক্যাডার আসলে তাদের কাছে যেন টাকাটা দিয়ে দিবা।

ঠিক এর তিনদিন পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির সময় মুখে মাস্ক পরা দুই যুবক এসে রফিকুলকে বলে, ‘ছোটন ভাই আমাদেরকে পাঠিয়েছেন। ১৫ লাখ টাকা জলদি দিয়ে দেন। এসময় রফিকুল ইসলামের কাছে এত টাকা নেই বলতেই দুই যুবক কোমড় থেকে পিস্তল বের করে রফিকুল ইসলামের কপালে তাক করে, এসময় পরিবারের লোকজন চিৎকার দিলে, দুই অস্ত্রধারী যুবক তৎক্ষণাত দুটি গুলি করে যা ঘরে থাকা টিভিতে গিয়ে লাগে। এরপর তারা পালিয়ে যায়।

নবীনগর বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, গুলি করে যাওয়ার সময় তাদের ১৫ লাখ টাকা নিতে আবারও আসবেন বলে হুমকি দিয়ে গেছে। আর এসব বিষয় আমি যদি থানা পুলিশকে জানাই, তাহলে আমাকেও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীণতায় আছি।

নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায় বলেন, ঘটনাটি শুনে আমি ও আমার সার্কেল মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করি। এ বিষয়ে নবীনগর একটি মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।