Tag Archives: দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ৭ মাসের শিশু নিহত

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা!

জাকির হোসেন হাজারী:
দাউদকান্দি তুচ্ছ ঘটনায় রেজাউল(২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার(২০এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোসকান্দি গ্রামে ফকির বাড়ীতে এঘটনা ঘটে। রেজাউল ওই গ্রামের সাইজুদ্দিনের ছেলে।

নিহতের চাচাত ভাই বাহাউদ্দীন, আমিনুল ও হাসান জানান, খোশকান্দি গ্রামের হারুন মিয়ার চা দোকানে একই গ্রামের (ফকির বাড়ি) মোরশেদ মিয়ার ছেলে মোঃ শরীফ (১৮) এর সাথে সামান্য কথা নিয়ে পাশের বাড়ীর (মধ্যপাড়া) কফুল মিয়ার ছেলে আলী জব্বরের কথা কাটাকাটি হয়। এক এক পর্যায়ে আলী জব্বর শরীফকে মারধর করে। এঘটনা শুনে শরিফের চাচাতো ভাই রেজাউল করিম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করেন। একপর্যায়ে লাঠি সোটা নিয়ে লতিফ মিয়ার ছেলে জহিরসহ আলী জব্বর, হাসেম খান, মানজুসহ ১০/১২জন শরীফ ও রেজাউলকে পিটিয়ে ফেলে রাখে।

আমরা তাদেরকে উদ্ধার করে গৌরীপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে নেয়ার পথে রেজাউল মারা যায়। আহত শরীফ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন জানান, শরীয় ও রেজাউলের মাথায় আঘাত থাকায় তাদের ঢাকায় রেফার করি। পথেই রেজাউল মারা গেলে পুনরায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেন,  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ৭ মাসের শিশু নিহত

জাকির হোসেন হাজারীঃ
কুমিল্লার দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় সুভ্রা নামে সাত মাসের শিশু নিহত হয়েছে। গত সোমবার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের মালিখিল মধ্য পাড়ায় এ হামলার ঘটনায় বাবা আহম্মদ হোসেন(৩২)সহ শিশুটি আহত হয়।

মঙ্গলবার (২৫ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

আহত আহম্মদ হোসেন জানান, আমাদের বাড়ীর রেনু মিয়ার ছেলে সোহেল, সোহাগ ও নাতি নয়ন এর সাথে প্রায় সময় খুটিনাটি বিষয় নিয়ে কথাকাটকাটি হতো বলে । ঘটনার দিন(২৪জুন) সন্ধায় প্রচন্ড গরমে আমার সাত মাসের মেয়ে শুভ্রা কে কোলে নিয়ে উঠানে বসে আছি। হঠাৎ করেই রেনু মিয়ার ছেলেরা আমার উপর হামলা করে। আমার মাথায় আঘাতের পর অজ্ঞান হয়ে যাই। জ্ঞ্যান ফিরার পর দেখি আমি ও মেয়ে হাসপাতালে কিন্তু আমার সাত মাসের মেয়েটিকে আর বাচাতে পারলাম না।

বুধবার সকালে শিশৃুটির নানি নাছিমা আক্তার ছয় জনের নাম উল্লেখ করে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ নির্মম ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই আসামীরা বাড়ী ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। আসামীদের ধরতে অভিযান চলছে।