Tag Archives: দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকারের দাফন সম্পন্ন

দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ নেতার উপর হামলা

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে সন্ত্রাসী হামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারীসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্টানে এ হামলা শিকার হন তিনি। হামলায় মারুকা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জিদান আকন্দসহ তিনজন আহত হয়েছেন। হামলার ঘটনায় মঙ্গলবার দুপুরে জুয়েল রানার ছোট ভাই এনামুল পাটোয়ারী দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। আহতরা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে চক্রতলা বাজারে পাটোয়ারী ফার্মেসীতে মারুকা ইউনিয়নের কাটরা পাড়া গ্রামের জনি, ফাহিম, রাজু, বশির ফরাজী, এবং চক্রতলা গ্রামের শাকিল, হাসান ও রাসেলসহ ১০/১২জন অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ফার্মেসীর ক্যাশ থেকে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুইপক্ষের মারামারির ঘটনা শুনেছি। আজ মঙ্গলবার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকারের দাফন সম্পন্ন

 

স্টাফ রিপোর্টারঃ
দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সরকারের (২৬) দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার বাদ যোহর গৌরীপুর বাজার শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় । জানাজা শেষে তাকে আঙ্গাউড়া গণকবরস্থানে দাফন করা হয়।

গত ২৫ আগষ্ট রবিবার দুপুর ২.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে সর্বশেষ লাইফ সাপোর্টে ছিলেন। সালাউদ্দিন সরকার উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলির পাড় গ্রামের শাহজালালের পুত্র । তাঁর জানাজায় অংশ গ্রহণ করেন, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিক, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির, কুমিল্লা উত্তর জেলা শ্রমীক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন ,দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন প্রমূখ।