Tag Archives: দাবানলে

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি উন্মুক্ত করেছেন অ্যাঞ্জেলিনা জোলি

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি উন্মুক্ত করেছেন অ্যাঞ্জেলিনা জোলি

ডেস্ক রিপোর্ট:

লস অ্যাঞ্জেলেসের চলমান বিধ্বংসী দাবানলের মধ্যে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি ঘোষণা করেছেন যে, তিনি লস অ্যাঞ্জেলেস এলাকা থেকে সরে যাওয়া বন্ধুদের জন্য তার বাড়িটি উন্মুক্ত করে রেখেছেন। একই সঙ্গে তিনি সবাইকে এই বিপর্যয়ে মানবিক হতে আহ্বান জানিয়েছেন।

পিপল ম্যাগাজিনকে দেওয়া একটি সূত্র অনুযায়ী, অ্যাঞ্জেলিনা জোলি খুবই দুঃখিত হয়েছেন যারা বাড়ি হারিয়েছেন তাদের জন্য। তিনি বলেছেন, “অনেকে তাদের সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন। দাবানলের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

৭ জানুয়ারি প্যাসিফিক পালিসেডস থেকে শুরু হওয়া দাবানল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ১০ হাজারেরও বেশি স্থাপনা, যার মধ্যে রয়েছে বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠান, ধ্বংস হয়ে গেছে। এই দাবানল ৮০ হাজারেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। তাদের মধ্যে রয়েছেন সেলিব্রিটি যেমন লেইটন মিস্টার, প্যারিস হিলটন, জেমস উডস, অ্যাডাম ব্রডি, ম্যান্ডি মুর, আন্না ফ্যারিস, রিকি লেকসহ আরও অনেকেই।

১০ জানুয়ারি পর্যন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে। এই দাবানল লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের অন্যতম সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে।

এমন সময়ে অ্যাঞ্জেলিনা জোলির এই মহানুভবতা সবাইকে মুগ্ধ করেছে। এর পাশাপাশি আরও অনেক সেলিব্রিটি ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন হ্যালি বেরি, শ্যারন স্টোনরা, যারা আর্থিক সহায়তা দিয়ে সক্রিয় হয়েছেন। জেমি লি কার্টিস এবং তার পরিবারও ১ মিলিয়ন ডলার দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

লস অ্যাঞ্জেলসে দাবানলে

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত বেড়ে ১০

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত বেড়ে ১০

ডেস্ক রিপোর্ট:

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। সর্বশেষ তথ্যানুসারে, এই দাবানলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস মেডিকেল এক্সামিনার কাউন্টির তথ্য অনুযায়ী, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে মেডিকেল পরীক্ষকদের কার্যক্রমে কিছুটা সময় লাগছে। সঠিকভাবে শনাক্তকরণে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।”

দাবানলে ক্ষতিগ্রস্তদের স্বজনদের তথ্য জানার প্রক্রিয়াও চলছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে দাবানলের আগুন লস অ্যাঞ্জেলেস ও ভেন্টুরা কাউন্টির সীমান্তবর্তী কেনেথ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আগুন ইতোমধ্যে প্রায় ১৩ হাজার একর এলাকা গ্রাস করেছে। ভয়াবহ এই দাবানলের কারণে প্রায় এক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (সিডিসিআর) জানায়, দাবানল নিয়ন্ত্রণে আনতে তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভানোর কাজে ৭৮৩ জন কারাবন্দিকে নামানো হয়েছে। তারা ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যাল ফায়ার) প্রায় ২ হাজার দমকলকর্মীর সঙ্গে মিলিতভাবে আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন।

সিডিসিআর আরও জানায়, পেশাদার ফায়ার ফাইটারদের সঙ্গে ৩৯৫ জন কারাবন্দি সরাসরি আগুন নেভানোর প্রচেষ্টায় অংশ নিয়েছেন।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় দাবানল নেভানোর কাজে ব্যবহৃত কর্মীদের প্রায় ৩০ শতাংশই কারাবন্দিদের সমন্বয়ে গঠিত। তবে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর তাদেরকে পেশাদার ফায়ার ফাইটার হিসেবে নিয়োগ দেওয়া হয় না।

অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসের সব স্কুল শুক্রবার (১০ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে। তত্ত্বাবধায়ক আলবার্টো এম কারভালহো জানিয়েছেন, শনিবারও (১১ জানুয়ারি) স্কুল বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের ক্লাস ডিজিটাল মাধ্যমে পরিচালিত হবে। বাতাসের মান পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে অ্যাকুওয়েদারের প্রধান আবহাওয়াবিদ জোনাথন পোর্টার এই দাবানলকে আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে আর্থিক ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করেছেন।