Tag Archives: দেবিদ্বার থানা পুলিশ

দেবিদ্বারে পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা

মোঃ জামাল উদিন দুলাল ;
কুমিল্লার দেবিদ্বারে তফাজ্জল হোসেন নামে এক পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে দুই পরিবারের জমিসংক্রান্ত বিরোধের জেরে শাবল দিয়ে আব্দুল্লাহ বিন মামুন নামে এক কিশোরের পায়ের গোড়ালির রগ কেটে ফেলার অভিযোগে এ মামলা করা হয়।

আহত মামুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত ১২ মে সকাল ১০ টায় দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের বজলু মাস্টারের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

মামলার বাদী কুলসুম আক্তার বলেন, পুলিশের কনস্টেবল তোফাজ্জল হোসেনের পিতা থেকে প্রায় ১২ বছর পূর্বে আমার প্রবাসী স্বামী ৬ শতাংশ জমি কেনেন। সেখানেই আমরা বসবাস করছি। ঘটনার দিন বাড়ির সীমানায় আমার ছেলে মামুন গাছের পরিচর্যা এবং নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার সংবাদে তিনি বাড়িতে এসে আমার ছেলের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধারালো শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাতে হত্যার চেষ্টা করেন।

অভিযুক্ত পুলিশের কনস্টেবল তোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

মামলার বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্তের পরই সত্য-মিথ্যা বলা যাবে।

কুমিল্লার দেবিদ্বারে ১৬ লিটার মদসহ বৃদ্ধা আটক

 

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১৬ লিটার মদসহ মোঃ ফরিদ মিয়া (৫৭) নামের এক মাদক পাঁচারকারিকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ফরিদ মিয়া উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর (ইব্রাহিম মেম্বারের বাড়ির) মৃত ওসমান গনির ছেলে।

পুলিশ জানায়, উপজেলার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর দিয়ে শুক্রবার বিকেলে ১৬ লিটার চোলাই মদ নিয়ে যাওয়ার পথে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে দেবিদ্বার থানায় আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার দেবিদ্বারে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ধানক্ষেত থেকে মোঃ হাসান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের ধানক্ষেতে স্থানীয়রা যুবকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত হাসান দেবিদ্বার উপজেলার ধামতী পূর্বপাড়া এলাকার ওসমান মিয়ার বাড়ির মো. সেলিম মিয়ার ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।