মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির শাশুড়ির পরলোকগমন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৬, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকারের শাশুড়ি শামসুন্নাহার বেগম শিরিন (৯০) সোমবার দুপুরে ঢাকার সোহরাওর্য়াদী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ….রাজেউন)।
মৃত্যুকালে তিনি এক মেয়ে, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে জানাজা শেষে মরহুমার নিজ বাড়ি শ্রীকাইলের ভুতাইল গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।