Tag Archives: বন্যার্তদের সহায়তা

ফেনীর বন্যার্তদের পাশে

ফেনীর বন্যার্তদের পাশে কেরানীগঞ্জের স্কুল ছাত্রীরা

ফেনীর বন্যার্তদের পাশে কেরানীগঞ্জের স্কুল ছাত্রীরা

স্টাফ রিপোর্টার:

ফেনীর বন্যার্তদের পাশে দাঁড়ালেন কেরানীগঞ্জ উপজেলার নতুন বাক্তার চর স্কুল এন্ড কলেজের ছাত্রীদের একটি টিম। নিজ উদ্যোগে নিজ এলাকার মানুষ ও প্রবাসীদের কাছ থেকে সহায়তা নিয়ে ফেনীর বন্যার্তদের কাছে ছুটে যান তারা।

সারাদেশের মতো স্কুল কলেজে অধ্যায়নরত ছাত্রীরা নিজ এলাকায় নয়, সুদূর ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ভাঙ্গা রাস্তা, বন্যার পানি পেরিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ত্রান সহায়তা নিয়ে। এ সহায়তার অর্থ যোগান ও ত্রান কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকী করেন এলাকার ছাত্রী ও নারীদের নিয়ে গঠিত আলোকিত নারী সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি শামীমা নাছরিন ইভা।

সংশ্লিষ্ট বন্যার্ত এলাকায় মেয়েদের ত্রান কাজে সার্বিক সহায়তা করেন স্থানীয় স্কুল শিক্ষক, নারী ও তরুণ উদ্যোক্তাগণ। এতদূর থেকে বন্যার্তদের টানে ছুটে যাওয়া এ অল্প বয়সী ছাত্রছাত্রীদের মানবিক কাজে খুশী হন বানবাসী মানুষ। এ উদ্যোগের প্রশংসা করেন কেরানীগঞ্জের সংশ্লিষ্ট এলাকার অধিবাসীগণ।

বন্যার্তদের সহায়তার উদ্যোগে বিনা অর্থে ত্রান বহনকারী ট্রাক ও ছাত্রীদের জন্য মাইক্রো বাস বিনামুল্যে প্রদানে এগিয়ে আসেন স্থানীয় মানবহিতৈষী দুই ব্যক্তি।

রাত অবধি বহু মানুষকে ত্রান সহায়তা প্রদান করে পূনরায় কেরানীগঞ্জ নিজ এলাকায় ফেরত আসে এ দলটি। তরুণ প্রজন্ম ও এলাকাবাসীর মধ্যে এ প্রচেষ্টা নি:সন্দেহে কল্যানকর কাজের প্রেরনা জোগাবে।

বন্যার্তদের পাশে ইউনিটি অফ কুমিল্লা

বন্যার্তদের পাশে ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার:

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ফাউন্ডেশন কুমিল্লার বুড়িচং এবং বি পাড়া উপজেলায় বন্যার্তদের জন্য ২৭ আগষ্ট মঙ্গলবার রান্না করা দুপুরের খাবারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধসহ উপহার সামগ্রী নিয়ে সেখানে পৌঁছে।

নিজ দায়িত্বে পানিবন্দী প্রতিটা পরিবারের হাতে সামগ্রীসমুহ তুলে দেন। সেখানে উপস্থিত থেকে অক্লান্ত পরিশ্রম করেন কাজী সাইফুল ইসলাম, কৃষ দেবনাথ, আনিসুর রহমান, কার্তিক চন্দ্র, মামুন, মো: সুমন,অমর কৃষনা,ফারুক, জাকির হোসাইন এবং আরও কয়েকজন।

বন্যার্তদের পাশে ইউনিটি অফ কুমিল্লা

বি-পাড়া থানার টাকই, সাহেবাবাদ, নাগাইস, বড়দুশিয়া,বাইন্না গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ওই এলাকার বন্ধু মামুন, আলমগীর, ডা: সুমনের সমন্বয়ে নৌকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। যথেষ্ট আন্তরিক ও মানবিকতার মাধ্যমে সামগ্রী সমুহ বিতরণ করা সফলভাবে সম্পন্ন হয়। তার সাথে বি পাড়া উপজেলার পানি বন্দীদের সুবিধার্থে একটি নৌকা উপহার দেয়া হয়।

বন্যার্তদের পাশে ইউনিটি অফ কুমিল্লা

ফাউন্ডেশনটির পরবর্তী কার্যক্রম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায়। এভাবে নিজ জেলার ৬ টি থানার বন্যার্তদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই ফাউন্ডেশন। এতো সুন্দর মন মানসিকতা ও আন্তরিকতার সাথে বন্যার্তদের পাশে এসে দাঁড়ানোর জন্য সমগ্র কুমিল্লা বাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানায় স্থানীয়রা। অদূর ভবিষ্যতে ও যেন Unity Of Cumilla S S C 2001 ফাউন্ডেশন দেশের প্রতিটি অসহায় মানুষের পাশে দাড়াতে সক্ষম হয় সেই আশাবাদ করেন।