,

ব্রাহ্মণপাড়ায় ব্যবসায়ির ঝুলন্ত লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
March 25, 2018
news-image

আক্কাস আল মাহমুদ হৃদয়ঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোঃ জহিরুল ইসলাম (১৯) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার মালাপাড়া ইউনিয়নের চানপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মোঃ জহিরুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চানপাড়া গ্রামের হাফেজ শফিকুল ইসলামের ছোট ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার অফিস রোড থেকে নিজের তাহমিনা স্টুডিও থেকে শনিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে ব্রাহ্মণপাড়া মালাপাড়া ইউনিয়ন চানপাড়া নিজ বাড়িতে যায় মো: জহিরুল ইসলাম। বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে বন্ধুদের সাথে আড্ডা এবং পাশের বাড়ির হিন্দুদের পূজায় ঘোরাফেরা করে রাতে ঘরে গিয়ে ঘুমিয়ে যায়। বেলা ১১ টার দিকে তার মা নাস্তা খাওয়ার জন্য ডাক দিতে গিয়ে তাকে ঘরের সিলিং ফ্যানের রডের সাথে সাদা কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আছে তার সন্তান। পরে পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরহে উদ্ধার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।