Tag Archives: বরুড়ায় ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বরুড়ায় ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) প্রভাত ফেরিতে সংগঠনের সভাপতি তারেক হোসেনের নেতৃত্ব বরুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প অর্পন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের সহ-সভাপতি মোঃ রাসেল, সাধারণ সম্পাদক শাকিল, প্রচার সম্পাদক সোহান প্রমুখ। এছাড়াও সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

বরুড়ায় ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

 

স্টাফ রির্পেটারঃ

কুমিল্লার বরুড়ায় ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের উদ্যোগে ও ফেয়ার হসপিটালের সার্বিক সহযোগিতায় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বরুড়া পৌরসদর চান্দিনা রোডস্থ অবস্থিত আল-আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা প্রাঙ্গনে ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের আহ্বায়ক মোঃ জাকির হোসেন রাজুর নেতৃত্বে এ রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ড ব্লাড ব্যাংকের উপদেস্টা ও কুমিল্লার জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক এমডি. আজিজুর রহমান, ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও ফেয়ার হসপিটালের ম্যানেজার মোঃ আমজাদ হোসেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিয়াজী, সাবেক সহ-সভাপতি রাসেল হোসেন, মোঃ তারেকুল ইসলাম, প্রবাসী ফোরামের আহ্বায়ক সোহেল, সদস্য সচিব মোঃ রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল, সাজ্জাদুল ইসলাম মাহিন, তিশা, সুইটি আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুস, আলাউদ্দিনসহ বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সদস্যনৃন্দ, আল আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার শিক্ষকনৃন্দ।

আল আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার শিক্ষার্থী ও অন্যান্যসহ শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।