Tag Archives: বাতিল

জনগণের ভোটের মাধ্যমে

জনগণের ভোটের মাধ্যমে আ.লীগকে বাতিল করতে হবে: খসরু

জনগণের ভোটের মাধ্যমে আ.লীগকে বাতিল করতে হবে: খসরু

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বাতিল করতে হবে। তিনি আরও বলেন, “আপনি যদি অন্য কোনোভাবে আওয়ামী লীগকে বাতিল করতে চান, এগুলো টিকবে না। ফ্যাসিস্টদের ভোটের মাধ্যমে পরাজিত করতে হবে। অন্য কোনোভাবে বাতিল করা হলে কিছুই লাভ হবে না।”

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘টেক ব্যাক বাংলাদেশ: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। এই আয়োজনটি করেছে ‘ভয়েস অব ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস’।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিএনপির জন্য সংস্কার কোনো নতুন বিষয় নয়। ২০১৬ সালে খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ নামে সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, এবং তারেক রহমানও ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে থাকা সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে।

তিনি বলেন, “জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং এটি শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব। অনির্বাচিত সরকার কোনো ধরনের সংস্কার করতে পারে না।”

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “যে বয়ানগুলো জনগণকে বাইরে রেখে তৈরি করা হচ্ছে, তা জাতির কাছে গ্রহণযোগ্য নয়। শেখ মুজিবের, স্বৈরাচারের এবং শেখ হাসিনার একটি করে বয়ান ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিলেন, উন্নয়নের ওপরে গণতন্ত্র। কিন্তু, উন্নয়ন এবং গণতন্ত্র একে অপরের সঙ্গী। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন হবে লুটপাট ও বিদেশে টাকা পাচার।”

তিনি আরও বলেন, “আমরা ৩১ দফা সংস্কার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। ১৬ বছরে বিএনপি ত্যাগ, জুলুমের মধ্যে দিয়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এখন বিএনপির নেতাকর্মীরা ত্যাগ, রক্ত ও জীবন দিতে শিখেছে। আমরা গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটার অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের লড়াই থামাব না।”

আমীর খসরু বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না। আমরা শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছি।” তিনি বলেন, “বিএনপি শুধু বিপ্লব নয়, সংহতি। জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা বাংলাদেশে জাতীয়তাবাদের কথা বলছি এবং নতুন বাংলাদেশ গড়তে চাই।”

আলোচনায় আয়োজক সংগঠনের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম মুজিবুর রহমান।

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০ মামলা বাতিল

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০ মামলা বাতিল

ডেস্ক রিপোর্ট:

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ১০টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বুধবার (৩০ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া।

এর আগে, মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

জাতীয় ৮টি দিবস বাতিল

জাতীয় ৮টি দিবস বাতিল হচ্ছে

জাতীয় ৮টি দিবস বাতিল হচ্ছে

ডেস্ক রিপোর্ট:

জাতীয় শোক, শিশুসহ আটটি দিবস বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরকার। গত সেপ্টেম্বর মাসে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এসব জাতীয় দিবস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাতিল হওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটি শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। এর মধ্যে রয়েছে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, এবং ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস।

এ ছাড়া বাতিলের তালিকায় রয়েছে ঐতিহাসিক ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

অস্থিতিশীল অবস্থা ও বিশৃঙ্খলা করলে প্রার্থিতা বাতিল করতে পারি : ইসি রাশেদা

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার বেগম রাশেদা চৌধুরী বলেছেন, যারা অস্থিতিশীল অবস্থা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন করবেন তাদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। কেউ যদি আচরণ ভঙ্গজনিত কাজ করে, সে অভিযোগ প্রমাণিত হলে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করতে পারি এবং প্রার্থিতা বাতিল করতে পারি।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সবাইকে সংযত হয়ে কাজ করার জন্য বলছি, ভোটাররা যাতে আসে, যাতে ভয় না পায় সেটা নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের আশ্বস্ত করতে চাই। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনাদের যদি ভয় দেখানে হয়, বাঁধা দেওয়া হয় বা আপনাদের ইকুইপমেন্ট নেওয়া হয় এটাও আমরা শাস্তির আওতায় এনেছি।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে সেটা তদন্ত করার জন্য আমাদের ইলেক্ট্ররাল কমিটি মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত রিপোর্ট নির্বাচন কমিশন বরাবর পাঠানো হচ্ছে।

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা এর আগে সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজে প্রিসাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও ৬০ জন ফিরে পেলেন প্রার্থিতা, বাতিল ৩৫

ডেস্ক রিপোর্ট:

মনোনয়ন বাতিলের বিপক্ষে নির্বাচন কমিশনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৬০ প্রার্থী। এদিন ৯৮ জনের শুনানি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি হয়েছে। শুনানিতে প্রার্থিতা বাতিল হয়েছে ৩৫ জনের।এছাড়া স্থগিত হয়েছে ৩ জন প্রার্থীর।

নির্বাচন কমিশনের শুনানিতে গত ৩ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ১৬৯ প্রার্থী। রোববার এ শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে শুনানিতে চার কমিশনার উপস্থিত ছিলেন।

ক্রমিক অনুসারে মঙ্গলবার ২০১ থেকে ৩০০ নম্বর পর্যন্ত আপিল শুনানি হয়। বুধবার ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের পালা আসবে। বৃহস্পতিবার ৪০১ থেকে ৫০০ ও শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়ে নির্বাচন কমিশনে।