Tag Archives: মাস্ক না পরায় লাকসামে পরিবহন শ্রমিকসহ ১৮ জনকে ৫১০০ টাকা জরিমানা

মাস্ক না পরায় লাকসামে পরিবহন শ্রমিকসহ ১৮ জনকে ৫১০০ টাকা জরিমানা

 

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় লাকসামে লাল সবুজ যাত্রীবাহী বাসের পরিবহন শ্রমিকসহ ভ্রাম্যমাণ আদালতে ১৮ জন পথচারীকে ৫ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লাকসাম উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম সাইফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।