Tag Archives: কুমিল্লায় ৭জুয়াড়ি আটক ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান

মাস্ক না পরায় লাকসামে পরিবহন শ্রমিকসহ ১৮ জনকে ৫১০০ টাকা জরিমানা

 

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় লাকসামে লাল সবুজ যাত্রীবাহী বাসের পরিবহন শ্রমিকসহ ভ্রাম্যমাণ আদালতে ১৮ জন পথচারীকে ৫ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লাকসাম উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম সাইফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১১ জনকে অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম,মুস্তাফিজুর রহমান। এসময় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম ।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করায় ১১ জন ব্যক্তিকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও জনসচেতনতা সৃষ্টি করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় ৭জুয়াড়ি আটক ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান

 স্টাফ রিপোর্টার ঃ
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে উপজেলা সদর ইউনিয়নের জগৎপুর পূর্বপাড়া এলাকার তাজুল ইসলামের বাড়ি থেকে ৭ জুয়াড়ীকে হাতেনাতে গ্রেপ্তার। সোমবার সকাল ১১টায় থানা পুলিশের এস আই অহিদ ও এ এস আই সজীব সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান প্রত্যেক জুয়াড়িকে ৫দিনের বিনাশ্রম সাজা প্রদান পুর্বক জেল হাজতে প্রেরণ করেন।

আটককৃত আসামিরা হলো জগতপুর পূর্বপাড়ার মৃত ওহাব মিয়ার ছেলে আলাউদ্দিন (৩৫)। একই এলাকার উত্তরপাড়ার মৃত নূরুল ইসলামের ছেলে লিটন (২৯), মনসুল আলীর ছেলে বাহারুল ইসলাম (২৫), সুরুজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২), রশিদ মিয়ার ছেলে সোহাগ (২৫), মধ্যপাড়ার মৃত তারু ভূইয়ার ছেলে কাউছার ভুইয়া (৩৫), এবং মৃত মতিন মিয়ার ছেলে তাজুল ইসলাম (৪৫)।