Tag Archives: কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান না করায় ১৭ জনকে জরিমানা

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান না করায় ২৭ মামলা ও জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত বিধি নিষেধ না মেনে মাস্ক ছাড়া চলাচলকারীদের বিরুদ্ধে কুমিল্লায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

শনিবার বেলা ১১ টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান, শপিং কমপ্লেক্স, বাসস্ট্যান্ড ও জনবহুল স্থানে জেলা প্রশাসনের ৯টি টিম একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় আইন অমান্যকারীদের সতর্ক ও জরিমানা করা হয়। এছাড়া অস্বচ্ছল ও অসহায়দের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, স্বাস্থবিধি নিশ্চিত করতে মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় কুমিল্লা নগরীর, কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, টমসম ব্রিজ, শাসনগাছা বাসস্ট্যান্ড, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে একযোগে ৯টি টিম অভিযান পরিচালনা করেন।

অভিযানে যারা উদাসিনভাবে মাস্ক ছাড়া চলাচল করছে এরকম ২৭ টি মামলায় ১১ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থবিধি মেনে চলতে সচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান নিশ্চিতকরণে অভিযান: ২৭টি মামলায় অর্থ জরিমানা

স্টাফ রিপোর্টার:

করোনা সেকেন্ড ওয়েভ মোকাবেলায় কুমিল্লায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের  তত্ত্বাবধানে কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েব মোকাবেলায় রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা নগরীতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক পরিধান নিশ্চিতকরণে পরিচালিত মোবাইল কোর্টের ৩ টি অভিযানে ২৭টি মামলায় মোট ৪ হাজার ৮ শত  টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিরতণ করা হয়। মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা।

অভিযানগুলো পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  সৈয়দা ফারহানা পৃথা,  নাছরিন সুলতানা ও তানজিমা আঞ্জুম সোহানিয়া।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো: আবু সাঈদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১১ জনকে অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম,মুস্তাফিজুর রহমান। এসময় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম ।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করায় ১১ জন ব্যক্তিকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও জনসচেতনতা সৃষ্টি করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান না করায় ১৭ জনকে জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে জনবহুল স্থানে মাস্ক পরিধান না করে চলাচল করায় ১৭ জন ব্যাক্তিকে ১ হাজার ৮৫০ টাকা  জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় সদরের কান্দিরপাড় ও রাজগঞ্জ  এলাকায় করোনার দ্বিতীয় ওয়েভ রোধে  প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে আজ সচেতনতামূলক প্রচারাভিযান ও অভিযান পরিচালনা করা হয় ।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর ) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি এ কে এম ফয়সাল ও সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করে চলাচল করায় ১৭ জন ব্যাক্তিকে ১ হাজার ৮৫০ টাকা  জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও সচেতনতা সৃষ্টি করা হয়

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন,  কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।