Tag Archives: মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়ার দুলাল মিয়ার ছেলে মো: ইব্রাহিম (৪২), বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর বাজার সংলগ্ন খাঁনেপাড়া এলাকার আলী হোসেন মিয়ার ছেলে মো: বাবু মিয়া (৩৫) ও দেবিদ্বার উপজেলার গোবিন্দপুর গ্রামের মো: মনিরুজ্জামানের ছেলে শরিফুল ইসলাম (২৬)।

​পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় শনিবার রাতে মুরাদনগর থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পাহাড়পুর ইউনিয়নের কোরেরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

​অপরদিকে, একই রাতে এসআই কামরুজ্জামান ও তার টিম মুরাদনগর সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক থেকে ৬১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি মো. ইব্রাহিম ও মো. বাবু মিয়াকে গ্রেপ্তার করে।

​মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে মুরাদনগর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ ও মুরাদনগর সদরের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর ত্রিশ গ্রামের সরকার বাড়ির মৃত সাজু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩২), নগরপাড় গ্রামের মালু মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সুজন (২৪), একই গ্রামের সরকার বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে লাল মিয়া (৩০), মোচাগড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. হাসান (২৩) এবং মুরাদনগর সদরের উত্তরপাড়ার মোঃ তৈয়ব আলীর ছেলে মোঃ কাওসার (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই রাজু বড়ুয়া ও এএসআই কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের শারমিন ব্রিকফিল্ডের ভেতরে মিল পার্টির টিনের ঘর এলাকায় অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন হিসেবে চারজনকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অপরদিকে এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স মুরাদনগর সদরের উত্তরপাড়ায় অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কাওসারকে গ্রেপ্তার করে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে গ্রেফতার আসামিদেরকে কুমিল্লার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঠানো হয়।

এর আগে, শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের জায়েদ আলী মার্কেটের পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের দিঘলদী গ্রামের মরহুম আব্দুল বারির ছেলে মো: কামাল (৩৫), তেঘুরিয়া পাড়ার মো: নজরুল ইসলামের ছেলে মো: ফয়সাল (২৪) ও মির্জাপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে সফিকুল ইসলাম (২৫)।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল মোস্তফা পুলিশের একটি দল নিয়ে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের জায়েদ আলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।