,

চাঁদপুরের হাইমচরে চাঞ্চল্যকর গরু ব্যবসায়ী হত্যা মামলার ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 11, 2018
news-image

 

মোঃ ইসমাইল,চাঁদপুর:

১০ সেপ্টেম্বর সোমবার ভোরে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনার মধ্যচরে চাঞ্চল্যকর গরু ব্যবসায়ী সাহেব আলী হত্যা মামলার ৩ আসামীকে আটক করেছেন হাইমচর থানা পুলিশ।

নিহত সাহেব আলী ছেলে মোঃ রুবেল বাদী হয়ে হাইমচর থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন। আটককৃত ৩ আসামীকে চাঁদপুর জেল হাজতে প্রেরন করেন। আটক কৃত আসামীরা হলেন উত্তর আলগী গ্রামের সফিকুর রহমান ভূইয়া ওরফে কসাই সইপ্পা, নীল কমল মাঝির চর থেকে মোঃ জাহাঙ্গীর ও বাচ্চু সিকদারকে আটক করে।

উল্লেখ্য যে গত ৯ তারিখ সকাল ১০ টায় হাইমচর উপজেলার মধ্যচরে নদীর পাড়ে গরু ব্যবসায়ী সাহেব আলী ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে হাইমচর থানা পুলিশ। ময়না তদন্ত শেষে সাহেব আলীর মৃত দেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।