Tag Archives: মোবাইল কোর্ট

বুড়িচংয়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় বহিরাগতকে ২ বছরের কারাদন্ড ও জরিমানা

কুমিল্লা প্রতিনিধি:

বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী ১২ টার সময় কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর শাহ ইসরাইল কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালে মো: তাজুল ইসলাম সিফাত (২০) নামে একজন বহিরাগত উক্ত মাদ্রাসার ২য় তলার জানালার কার্নিশে উঠে দাখিল পরীক্ষার্থীদের নকল স্বরুপ লিখিত কাগজ সরবরাহ করে।

তাৎক্ষনিক বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম সেখানে কর্তব্যরত পুলিশকে নকল সরবরাহকারী মো: তাজুল ইসলাম সিফাত কে আটকের নির্দেশ দিলে তাকে পুলিশ আটক করে। সে স্বেচ্ছায় দোষস্বীকার করায় মোবাইল কোর্ট আইনের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী তাকে ০২ ( দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম। এছাড়া কাকিয়ারচর মাদ্রাসায় নকল করার দায়ে এক শিক্ষার্থী কে বহিষ্কার করা হয়েছে।

একাজে সহযোগিতা করেন কেন্দ্র সচিব মো: হাফেজ আহমেদ মজুমদার, ট্যাগ অফিসার এ টি ই ও মো: আব্দুল খালেক এবং দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্য গণ।

কুমিল্লা নগরীর টমছমব্রিজ ও কান্দিরখালের উপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর টমছমব্রিজ ও কান্দিরখালের উপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ  করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীরের  নির্দেশনা ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নগরীর বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করণে  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ ও মাজহারুল ইসলামের নেতৃত্বে নগরীর টমছমব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে কান্দিরখালের উপর অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন ব্যবসায়ীর দোকান উচ্ছেদ করা হয় । মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার ও জেলা পুলিশ বিভাগের সদস্যরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু সাঈদ জানান, জনস্বার্থে সকল ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

 

কুমিল্লা শহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারিদের অর্থদন্ড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীরের নির্দেশনা ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা নগরীর বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করণে প্রতিদিনের ন্যায় আজ রবিবার তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের টমছমব্রিজ, চকবাজার, রাজগঞ্জ ও কান্দিরপাড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন ব্যবসায়ীকে ৭ হাজার ৮ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় ৭টি মামলা দায়ের করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ, নির্বাহী  ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার ও জেলাপুলিশ বিভাগের সদস্যরা।

মো: আবু সাঈদ জানান, জনস্বার্থে সকল ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় এক বছরে জেলা প্রশাসনের প্রায় আড়াই হাজার অভিযান:২ কোটি ১৪ লাখ টাকা রাজস্ব আয়

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা প্রশাসন বিগত ২০২০ সালে মোবাইল কোর্ট পরিচালনা করে  ২ কোটি ১৪ লাখ ৭ হাজার ৭৭০ টাকা রাজস্ব আয় করেছেন। এ সময় ২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৭ হাজার ৬৮টি মামলায় ৮ হাজার ২৯৪ জনকে আসামি করে অর্থদন্ড প্রদান করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্ধারিত প্রমাপ অনুযায়ী কুমিল্লা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুল ফজল মীরের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, মাদক চোরাচালান রোধ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে সমগ্র কুমিল্লা জেলা ও উপজেলায় ৫২ জন বিজ্ঞ নির্বাহী  ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা।

কুমিল্লা নগরীর একাধিক স্থানের ফুটপাত দখলমুক্ত করলো জেলা প্রশাসন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীজুড়ে ফুটপাত অপসারণে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত তাদের অভিযান অব্যাহত রেখেছে। এক কথায় বলা যায় কঠোর অবস্থানে রয়েছেন জেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর টমছম ব্রীজ, রাণীর বাজার, স্টেশন রোড, চকবাজার এলাকায় বিভিন্ন পয়েন্টে ফুটপাত দখল মুক্ত করতে জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখল মুক্ত করা হয়।

এ সময় ৮টি মামলা দায়ের করা হয়। বিভিন্ন ফুটপাত অবৈধ দখলদার ব্যবসায়িদের সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো আবু সাঈদ।

গোমতী নদী রক্ষায় কঠোর অবস্থানে কুমিল্লা জেলা প্রশাসন

 

শাহ ইমরান:

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এর নির্দেশনায় মঙ্গলবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন।

কুমিল্লার সদর উপজেলার টিক্কারচর ব্রীজ এর নিচ হতে মাটি তোলার কারনে এবং পানি উন্নয়ন বোর্ডের মিটার টি রক্ষার জন্য পাঁচথুবী ইউনিয়ন এর শালধর গোমতী নদীর বালি ও মাটি তোলার কারনে একটি ড্রেজার মেশিন ও একটি মাটি তোলার নৌকা ধ্বংস করা হয় এবং  চরের বসানো প্লাস্টিকের পাইপ নিষ্ক্রিয় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এ কে এম ফয়সাল ও  জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাইদ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মডেল থানার ওসি আনোয়ারুল হক।   সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা ফায়ার সার্ভিস টিম ও কুমিল্লা মডেল থানার পুলিশ টিম।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, গোমতী নদীর বাধ রক্ষা এবং মাটি তোলার জন্য নদী হারাছে তার গতি পথ। এই গোমতী নদী রক্ষার জন্য কাউকে কোন ছাড় দেওয়া হবে না। পরর্বতীতে আরো কঠোর ব্যবস্থা  গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।