Tag Archives: শিক্ষকের উপর হামলার প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

 

দাউদকান্দি প্রতিনিধি:

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। রবিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ৭ কিলোমিটার এবং গৌরীপুর-হোমনা সড়কের এক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। অবরোধকারী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, গত শুক্রবার বখাটের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করায় বখাটের হাত শিক্ষক আব্দুর রহমান ঢালী হেনস্তার শিকার হয়েছেন। এর আগে মফিজুল ইসলাম নামে আরেক শিক্ষক লাঞ্চিত হয়েছেন। কোন সুষ্ঠু বিচার হয়নি। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম তালুকদার বলেন, আমাদের শিক্ষকের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় দাড়িয়েছি। বিচারের দাবী এবং আর যেন কোন শিক্ষক কোথাও লাঞ্চিত হতে না হয় সেজন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছি।

এ বিষয়ে শিক্ষক শিক্ষক আবদুর রহমান ঢালী বলেন, অমর একুশের অনুষ্ঠান শেষে দুই ছাত্রীকে আমি অটোরিকশায় উঠিয়ে দেই। ওই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করতে না পেরে হাটচান্দিনা গ্রামের বখাটে রনি তার সহযোগীদের নিয়ে গৌরীপুর বাজারে আমার ওপর আক্রমণ করে। এ সময় বাজারের লোকজন জড়ো হলে রনি দৌড়ে পালিয়ে যায়। আর ওনদিন স্থানীয় কয়েকজন বিচারের আশ্বাস দেয়ায় আমি কোন অভিযোগ করিনি। মানববন্ধন, বিক্ষোভ মিছিল বা মহাসড়ক অবরোধের বিষয়ে আমি কিছুই জানিনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া বলেন, আমি অসুস্থ ছিলাম। স্কুলে যেতে পারিনি। শুনেছি মহাসড়ক অবরোধ করেছে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, শিক্ষক হেনস্থার ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি। তারপরও বখাটে রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কোন লিখিত অভিযোগ না দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে এভাবে মানববন্ধন বা বিক্ষোভ করা কতটা যুক্তিসঙ্গত!

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম যৌথবাহিনী সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা দ্রুত ওই বখাটেদের গ্রেফতার করবো এবং তোমাদের দাবি-মেনে নেব। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নেন।

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমানের উপর উপাচার্য কর্তৃক হামলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক ভিডিও বানিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় মার্কেটিং ১৩তম ব্যাচের শিক্ষার্থী শামিম আশরাফের সঞ্চালনায় ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মার্কেটিং ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি বলেন, আমরা প্রতিনিয়ত দেখছি কিভাবে বিভিন্ন ভুয়া ফেইসবুক আইডির মাধ্যমে শিক্ষকদের সম্মানহানী করা হচ্ছে। আমার কেন যেনো মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্বাভাবিক করে তুলতে কাজ করছে একটি মহল। আজকে আমরা এখানে দাড়িয়েছি আমাদেরর শিক্ষক ও বিভাগের সাবেক ছাত্র মাহফুজুর রহমান স্যারের প্রতি হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদে।

মার্কেটিং ১১তম ব্যাচের শিক্ষার্থী তাহারাতবির হোসেন পাপন মিয়াজী বলেন, বর্তমান ভিসি স্যার বিশ্ববিদ্যালয়ে আসার পর এখানে পড়ালেখার মান ও পরিবেশ আরো নষ্ট হয়েছে। এখানে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে তার নেতৃত্বে। সর্বশেষ তার সরাসরি হস্তক্ষেপে মার্কেটিং বিভাগের মাহফুজ স্যারের উপর হামলা করা হয়েছে। এমনকি তিনি তার দপ্তরে প্রবেশ করতে শিক্ষকদের কনুই দিয়ে আঘাত করেছেন। অন্য কোনো ভিসি এমন করেছে এটা কখনো শুনি নি।

বিভাগের সহকর্মী এবং সাবেক ছাত্রের উপর এমন হামলার প্রতিবাদ জানিয়ে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, উপাচার্য কর্তৃক যে নৃশংস হামলা হয়েছে, এই হামলায় আমরা সবাই মানসিক ভাবে আহত। যেখানে উপাচার্য নিজেই কনুই দিয়ে হামলা করতে পারে সেখানে তার পেটুয়া বাহিনী শিক্ষকদের কি করতে পারে। আমি মনে করি উনি শিক্ষকদের শত্রু, শিক্ষার্থীদের শত্রু। এমন অদক্ষ উপাচার্য আমি দেখিনি। মাহফুজ স্যার একজন পড়ুয়া শিক্ষক, গবেষণাধর্মী শিক্ষক। তিনি বিভাগে যোগদানের পর আজ পর্যন্ত ইচ্ছা করে একটা ক্লাস নেননি, এমনটা এখনো হয়নি।