Tag Archives: সিঙ্গাপুর

সিঙ্গাপুরকে ৩-০ গোলের ব্যবধানে হারাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলের ব্যবধানে হারাল বাংলাদেশ নারী ফুটবল দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে মাত্র ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আফিদা খন্দকার। এরপরর জোড়া গোল করেন তহুরা খাতুন।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশর মেয়েরা। আজ সেই হারের প্রতিশোধ নিল বাংলাদেশ।

কোচ সাইফুল বারী টিটুর অধীনে মেয়েদের এটা প্রথম জয়। সাফের শিরোপা এনে দেওয়ার পর কোচের দায়িত্ব ছাড়েন গোলাম রব্বানী ছোটন।

বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে।

খেলার তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডিফেন্ডার আফিদা খাতুন হেডে গোল নিশ্চিত করেন।

১৬ মিনিটে মাঝমাঠ থেকে মারিয়া মান্ডা দুইজনকে কাটিয়ে বল দেন তহুরা খাতুনকে। তহুরা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৬০ মিনিটে লম্বা শট নিয়েছিলেন মাসুরা পারভীন। বক্সের ভেতরে উড়ে আসা সেই বল ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে প্লেসিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তহুরা।

বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা (স্বপ্না রানী), সানজিদা আক্তার (শামসুন্নাহার জুনিয়র), মারিয়া মান্ডা, রিতু পর্না চাাকমা (শাহেদা আক্তার রিপা) তহুরা খাতুন (সুমাইয়া) ও সাবিনা খাতুন (আকলিমা।

২১৫ কোটি ১০ লাখ ১০ হাজারে তেল-চিনি কিনছে সরকার

 

ডেস্ক রিপোর্টঃ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২১৫ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার সয়াবিন তেল ও চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরমধ্যে ১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকার সয়াবিন তেল এবং ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকার চিনি কেনা হবে। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৯৪ পয়সা এবং প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৬ টাকা ১০ পয়সা।

সিঙ্গাপুরের একটি কোম্পানি থেকে চিনি এবং ভারতের একটি প্রতিষ্ঠান থেকে সয়াবিন তেল কেনা হবে।

এ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার (৯ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সিঙ্গাপুরের স্মার্ট মেট্রিক্স প্রাইভেট লিমিটেড (স্থানীয় এজেন্ট মার্ক লাইন এন্টারপ্রাইজ) থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৯৪ পয়সা। টিসিবির জন্য এই চিনি কেনা হবে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভারতের গোভেন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড (এইচ এইচ এন্টারপ্রাইজ) থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৬ টাকা ১০ পয়সা। এই সয়াবিন তেলও টিসিবির জন্য কেনা হবে।

মালয়েশিয়াসহ সাত দেশে ঈদ শনিবার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়ায় আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে, তা এখনো জানা যায়নি। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে মুসলমানদের আহ্বান জানিয়েছে আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। কেউ চাঁদ দেখতে পেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতের নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে।

এক বিবৃতিতে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) টুইট করে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে পবিত্র শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয়, বরং শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তারা শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে। যদিও ঈদ কবে হবে, সেটা পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন অর্থমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শনিবার রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অক্টোবর মাসে ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে দুবাই গিয়েছিলেন অর্থমন্ত্রী। কিন্তু করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়ে।

আগামী ১১ ডিসেম্বর শুক্রবার বা নিকটবর্তী সময়ে তিনি দেশে ফিরতে পারেন।