Tag Archives: স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রিয় নেতা নন, তিনি সারা বিশ্বের নন্দিত নেতা। যেখানেই গেছি, সেখানেই তার প্রশংসা। সবাই জিজ্ঞাসা করে, “তোমাদের প্রধানমন্ত্রীর কী ক্যারিশমা যে দেশটাকে দরিদ্রতম থেকে উন্নত দেশে পরিণত করেছেন?” উত্তর একটাই, যার ধমনিতে বঙ্গবন্ধুর রক্ত, তিনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন এবং জনগণও তাকে ভালোবাসেন।’

শনিবার রাজধানীর কাওলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। গত শনিবার (৭ অক্টোবর) এই হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশ ঘুরে বেড়ান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে মানুষ এক সুরে ও এক বাক্যে এখন বলে, প্রধানমন্ত্রী সারা দেশকে যেভাবে আলোকিত করেছেন, সেখান থেকে আর অন্ধকারে ফিরে যেতে চাই না। অন্ধকারের দৃশ্য আমরা দেখেছি, হত্যা-খুন-জঙ্গিবাদের উত্থান আমরা দেখেছি। বিদ্যুৎ নেই, ওষুধ নেই, খাদ্য নেই— সেই বাংলাদেশকে উন্নত বাংলাদেশে পরিণত করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানায়, দেশের মানুষ বলে, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। আমরা আর কাউকে চিনি না। আমরা নৌকা চিনি, শেখ হাসিনাকে চিনি। আমাদের অবাক লাগে, কষ্ট লাগে যখন অনেকেই অনেক কথা বলেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা দিয়ে। আজ আমরা দেখেছি, যারা জনগণ থেকে বিমুখ হয়েছে, সন্ত্রাসী-জঙ্গির উত্থান যারা করেছিল, যারা দেশকে ধ্বংস করে দিয়েছিল, তারাই আবার অনেক ধরনের কথা বলে। লাভ হবে না। বাংলাদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচনে আসুন, নির্বাচনের মাধ্যমে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুন।

শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী জনগণের ভাষায় ও মেন্ডেটে চলে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল জানান, কোনও সন্ত্রাস, ষড়যন্ত্র বা কোনও মাসল পাওয়ার নিয়ে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী ভর করেন না। তিনি জনগণের শক্তিতে চলেন, দেশের জনগণই তার একমাত্র শক্তি। এ দেশের মানুষ আর অন্ধকারে যাবে না। দেশের জনগণ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ।

এ্যানিকে নির্যাতন করা হয়নি, তিনি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

এ্যানিকে নির্যাতন করা হয়নি, তিনি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ্যানির নামে লক্ষ্মীপুরে দুটি মামলা ছিল। তিনি জামিন নেননি। তাই তাকে গ্রেফতার করা হয়। তিনি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন। তার বাসার কোনো দরজা ভাঙা হয়নি। আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলেছেন তিনি।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠী আয়োজিত শরৎ উৎসবের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, যারা ওয়ারেন্টপ্রাপ্ত আসামি তাদের কোর্টে গিয়ে জামিন নিতে হয়। কিন্তু এ্যানি সাহেব জামিন নেননি। তিনি কোর্টে যেটা বলছেন সেটাও অসত্য। কারণ তিনি নির্যাতনের কোনো প্রমাণ দেখাতে পারেননি। থানা পুলিশ তাকে নির্যাতন করেনি। সেখানে সিসি ক্যামেরা রয়েছে, আমরা কোনো আলামত খুঁজে পাইনি। তাকে যে সাদা পোশাক পরা অবস্থায় আনা হয়েছিল, এখনো সেই অবস্থায় আছেন।

পুলিশ বিএনপি নেতা এ্যানির বাসায় গিয়ে দরজা ভেঙেছে- এ অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, নিরাপত্তা বাহিনী সব সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে। আমরা সব সময় বলে থাকি- যারা আসামি হয়ে যান বা মামলা হয়, বা মামলার এজাহারভুক্ত আসামি, তারা কোর্টে গিয়ে জামিন নিয়ে নেন। কিন্তু এ্যানি সাহেব জামিন না নেওয়াতে পুলিশ তাকে ধরতে যায়। এটা পুলিশের কর্তব্য। তাকে বলা হয়েছিল, তার আত্মীয়-স্বজনকেও অনুরোধ করা হয়েছিল দরজা খুলে দেওয়ার জন্য। কিন্তু দরজা না খোলাতে পুলিশ দরজায় ধাক্কা দেয়, জোর করে দরজা ভাঙেনি।

এর আগে ১০ অক্টোবর দিনগত রাতে এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে বিএনপি। এরপর বুধবার ধানমন্ডি থানার নাশকতার মামলায় ঢাকার আদালতে এ্যানিকে হাজির করে পুলিশ। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি নিয়ে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ভোট কারচুপি করে কেউ পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোট কারচুপি করে কেউ পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ভোট কারচুপি করে কেউ পার পাবে না এবং এ ধরনের মনোবৃত্তি আমাদের রাজনৈতিক দলের নেই বলে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাদের (পর্যবেক্ষক দলকে) বলেছি, আমাদের মিডিয়া পিপল একদম ফ্রি। তারা যেকোনো সংবাদ যেকোনো সময় ছাপিয়ে দেন। সেই ব্যাপারে আমরা কারও কণ্ঠরোধ করি না।’

তিনি বলেন, ‘আমাদের তিন হাজারেরও বেশি দৈনিক সংবাদপত্র রয়েছে। এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া। সেখানে তো নানা ধরনের সংবাদ দেওয়া হয়। কাজেই এখানে দুর্নীতি করে কিংবা ভোট কারচুপি করে কেউ পার পাবে বলে আমার মনে হয় না। সেই ধরনের মনোবৃত্তি আমাদের রাজনৈতিক দলের আর নেই।’

‘সবাই মনে করে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন তাদের তত্ত্বাবধানে একটা সুন্দর নির্বাচন উপহার দেবে, এই ছিল কথা’, যোগ করেন আসাদুজ্জামান খান কামাল।

এর আগে দুপুর ১টার ৩৫ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। মার্কিন প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ ও কার্ল রিক এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন বিনতি আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।

দুপুর ১টা ৩০ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপস্থিত হয় প্রতিনিধির দল। পাঁচ মিনিট পর স্বরাষ্ট্রমন্ত্রী সভাকক্ষে প্রবেশ করেন তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি যাচাই করতে গত ৭ অক্টোবর ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সাত সদস্য।

আইআরআই ও এনডিআইয়ের হয়ে যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবেন তারা তারা। সাত সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীদের ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলছে।

খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে। কাজেই সেখানে আমাদের আর কিছু করণীয় নেই।

সোমবার (২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম জিয়ার ছোট ভাই যে আবেদন করেছিলেন সেখানে বলা হয়েছে, তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। আমরা সে আবেদন পাওয়ার পরপরই আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি তাদের মতামতের জন্য। কারণ এ বিষয়ে কিছু আইনি জটিলতা রয়েছে।

তিনি জানান, গতকাল (রোববার) আইন মন্ত্রণালয় থেকে মতামত দিয়ে আবেদনটি আবার আমাদের কাছে পাঠিয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত খালেদা জিয়ার পক্ষে আসেনি। তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে। কাজেই এখন আমাদের আর কিছু করণীয় নেই বলে আমি মনে করছি।

তিনি আরও জানায়, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে ইতোমধ্যে তারা আমাদের সিদ্ধান্ত জেনে গেছে। এর বাইরে তারা আরও কিছু জানতে চাইলে সেটিও জানানো হবে। তবে আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।

‘এটি আইনগত নয় বরং রাজনৈতিক সিদ্ধান্ত’— বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের এ বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে তো রাজনৈতিক সিদ্ধান্ত আসে না। একটি অঘটন ঘটলে তার বিচার হয়… আপনারা সবসময় এমনটা দেখে আসছেন। আমাদের আইন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। সেখানে আমাদের কিছুই করার নেই। আপনারা যেটা ইঙ্গিত করছেন, মহামান্য রাষ্ট্রপতি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় থেকে আমাদের যে মতামত দেওয়া হয়েছে, সেটি আপনাদের জানিয়ে দিয়েছি। এর বাইরে আমাদের কিছুই করার নেই।

এডিসি হারুন অন্যায়ের যথাযথ শাস্তি পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

এডিসি হারুন অন্যায়ের যথাযথ শাস্তি পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে ধরে নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ যে অন্যায় করেছেন, তার যথাযথ শাস্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) ও ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) এবং পাসপোর্ট বাতায়নের (কল সেন্টার) উদ্বোধনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, এটি যিনি করেছেন, তিনি পুলিশের হোন বা যে-ই হোন না কেন, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। কেন করেছেন, কী করেছেন, আমরা জিজ্ঞেস করব। তার ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে হবে।

এর আগেও এডিসি হারুনের বিরুদ্ধে সাংবাদিকসহ অনেককে ক্ষমতা দেখিয়ে মারধর করার অভিযোগ রয়েছে, সাম্প্রতিক এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকালের ঘটনাটি তার বিরুদ্ধে প্রথম উল্লেখযোগ্যভাবে আমরা পেয়েছি। আমরা এটি নিয়ে কাজ করছি। তিনি যতটা অন্যায় করেছেন, ততটা শাস্তি তিনি অবশ্যই পাবেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া নিরাপত্তাহীনতার কথা বলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি তিনিই জানেন। এটি তাকেই জিজ্ঞেস করা উচিত। এটি আমার কাছে হাস্যকর মনে হয়েছে। তাকে জিজ্ঞেস করা উচিত, বাংলাদেশের মানুষ কি এতটা নিরাপত্তাহীনতায় ভুগছে কি না। আর এত বড় একটা পজিশনে থেকে তিনি কীভাবে এ কথা বললেন, তাকে জিজ্ঞেস করা দরকার।

কুমিল্লায় বিএনপি নেতা বুলুর ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কুমিল্লায় বিএনপি নেতা বরকতউল্লা বুলুর ওপর হামলা হয়েছে। কিভাবে হয়েছে তা তদন্ত করা হবে। তিনি বলেন, ‘কেউ অতি উৎসাহী হয়ে কিছু করছে কি না, তাও দেখা হবে। বনানীর ঘটনার বিষয়ে প্রকৃত কী হয়েছে তা জানি না।

আজ রবিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হঠাৎ করেই মাঠে-ময়দানে বিএনপির উপস্থিতি দেখছেন। বিএনপি একটি রাজনৈতিক দল। পাশাপাশি আমাদের দেশে আরো রাজনৈতিক দল রয়েছে। তাদের রাজনৈতিক স্বাধীনতা রয়েছে। তারা গণতান্ত্রিকভাবে কর্মসূচি করলে সরকারের কিছু বলার নেই। আমাদের সরকার মনে করে সব রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করবে। কিন্তু সবাইকে দেশের আইন মেনে চলতে হবে। যখনই কেউ ভাঙচুর করবে, রাস্তা অবরোধ করবে, জ্বালাও-পোড়াও করবে তখন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। ’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় বিএনপির সিনিয়র নেতা আহত হয়েছেন। আমরা তদন্তের ব্যবস্থা করছি। দুইভাবে শুনেছি। তদন্তের আগে বলতে পারব না। কেউ যদি অতি উৎসাহী হয়ে করে থাকেন, কেউ যদি ইচ্ছা করে করে থাকেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বনানীর ঘটনাটি জেনে বলতে হবে। আমাদের সব কিছুই কিভাবে ঘটেছে সেটা না জেনে বলা সম্ভব নয়। ’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের স্বেচ্চাসেবক দলের এক নেতাকেও তো কুপিয়ে হত্যা করা হয়েছে। কোনো কোনো জায়গায় মুখোমুখি হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিক দল যার যার কর্মসূচি নিয়ে কাজ করবে। তবে তা বিধিসম্মত হতে হবে। ’

শনিবার কুমিল্লার বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লা বুলু এবং তার স্ত্রীর ওপর হামলা করা হয়। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বরকতউল্লা বুলু ও তার স্ত্রীর ওপর হামলা করেছে।

অপর ঘটনায় শনিবার রাতে রাজধানীর বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষ করে ফেরার সঙ্গে সঙ্গে একদল তরুণের আক্রমণের শিকার হয়েছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল।