Tag Archives: হোমনার মানুষ কোন বহিরাগত কে মেনে নেয় না

হোমনার মানুষ কোন বহিরাগত কে মেনে নেয় না, সঠিক মানুষকেই তারা ভোট দেয়- সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান

রাসেল আহমেদ, হোমনা:

হোমনার মানুষ কোন বহিরাগত কে মেনে নেয় না, কোন বহিরাগত হোমনায় এসে নির্বাচনে সুবিধা করতে পারেনি। হোমনার মানুষ অত্যন্ত বিবেক বুদ্ধিসম্পন্ন। তারা সঠিক মানুষ চিনতে ভূল করে না, যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে বিজয়ী করে বলে জানান কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান। এসময় তিনি আরো বলেন,  আমি ম্যারাডোনার মতো গোল দিতে এসেছি, আমি ডিফেন্সিভ, রক্ষণাত্মক খেলতে আসি নাই। আমার গোল হলো নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। আপনাদের কে সাথে নিয়ে হোমনা-তিতাসের উন্নয়ন করাই আমার লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বর্তমানে বিএনপির ৩১ দফা হলো জাতির মুক্তির সনদ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং একটি উন্নত মানবিক রাষ্ট্র গড়া। আমি আপনাদের সন্তান হিসেবে হোমনা-তিতাসের মানুষের সেবা করার জন্য রাজপথে আছি।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে  আছাদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ, গনসংযোগ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকারসহ, উপজেলা যুবদলের নেতা টুটুল রোহান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ মাইনুদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান বাবু, যুবদল নেতা মোঃ আরিফুল ইসলাম সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী পঞ্চবটি থেকে শতাধিক মোটরসাইকেলের একটি মিছিল নিয়ে দুপুর ২টার দিকে তার সঙ্গ নিয়ে আসাদপুরে পৌঁছে। সেখানে নেতাকর্মীরা জনগণের হাতে ৩১ দফা রাষ্ট্র মেরামত প্রস্তাবের লিফলেট পৌঁছে দেন, গণসংযোগে অংশ নেন এবং জনসভায় যোগ দেন।

এসময় আছাদপুর ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতকর্মীগণ উপস্থিত ছিলেন।