Tag Archives: অভিযান

কুমিল্লার ধর্মপুর থেকে ৬০ কেজি গাঁজাসহ আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে ৬০ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৪৫) এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর সকালে নগরীর ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় ৫১ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার জগন্নাথপুর থেকে ৫১ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর দুপুরে জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, কুমিল্লার সংরাইশ গ্রামের মোঃ শামছুর ছেলে মোঃ রানা মিয়া (৩০) এবং গাজীপুর গ্রামের মৃত. জুলফু মিয়ার ছেলে মাহে আলম (৪২)।

রবিবার (২ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ৬ চোরাকারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার শাসনগাছা থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজী ও অন্যান্য পণ্যসামগ্রীসহ ৬ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর রাতে শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

উক্ত অভিযানে প্রায় ১ লাখ ২৪ হাজার ৯৬ পিস ভারতীয় আতশজবাজী, ২০ হাজার পিস ভারতীয় পন্ডস পাউডার, ৮৬০ পিস ভারতীয় টুথপেস্ট, ১৫০ পিস ভারতীয় ফেইসওয়াশ ও ১৯২ পিস ভারতীয় তেলসহ তাদেরকে আটক করা হয়।

চোরাকারবারিরা হলেন, কুমিল্লার শাসনগাছার কবির হোসেনের ছেলে মোঃ রনি (২১), মোঃ আবুল হাশেমের ছেলে নিরব হাসান অপু (১৯), ইন্তাজ আলীর মেয়ে জেসমিন (৩০), আড়াইওড়া গ্রামের মৃত. জামাল হোসেনের ছেলে মোঃ নাইম (২০), মুড়াপাড়া গ্রামের মৃত, মোস্তানের ছেলে ছাইম হোসেন (২০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মোঃ শুকুর উদ্দীনের ছেলে মোঃ কবির (২৮)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই দুপুরে কুমিল্লা সদরের টিক্কারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজাসহ মোঃ রাকিব (২০) নামের একজনকে আটক করা হয়। সে কুমিল্লা সদরের দক্ষিণ শরীফপুর গ্রামের টনু মিয়ার ছেলে।

পৃথক একটি অভিযানে ৮ জুলাই রাতে সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা কমার্স কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন, কুমিল্লার বুড়িচংয়ের পূর্ব খোদাইতলী গ্রামের মৃত. জজু মিয়ার ছেলে মোঃ ডালিম ও বুড়িচংয়ের মিরপুর গ্রামের লিটন মিয়ার ছেলে আলামিন (১৯)।

রবিবার (৯ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

 

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে অতিরিক্ত দামে টিকিট বিক্রি, ৪ জনকে কারাদণ্ড

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাউন্টার সেলসম্যান এবং আরএনবি সদস্যসহ টিকেট কালোবাজারিকে আটক করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চালানো ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারির বিষয়টি দেশজুড়ে আলোচিত। এরই প্রেক্ষিতে শনিবার ইউএনও মহোদয়ের নেতৃত্বে পরিচয় গোপন রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ছদ্মবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কাটতে গেলে টিকেট কাউন্টার সেলসম্যান তাদের কাছে ট্রেনের ৬০ টাকার টিকেটের দাম ১০০ টাকা চায়। নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম চাওয়ায় কালোবাজারীর অপরাধে সেলসম্যানকে আটক করা হয়। টিকিট সেলসম্যান কাজীপাড়ার জালাল বেদার ছেলে সালাউদ্দিন। তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই সময় রেলওয়ে নিরাপত্তারক্ষী (আরএনবি) বিপ্লব চন্দ্র দাস নিজে বসে ট্রেনের টিকেট বিক্রয় করছিলেন। তার কাছেও তারা যান টিকেট ক্রয় করতে। দাম দর করার পর টিকেট দেয়ার সময় আঁচ করতে পারেন ম্যাজিস্ট্রেটের হানা। দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আনসার সদস্যরা আটক করেন। আরএনবি সদস্য বিপ্লব চন্দ্র দাস হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরষপুরের অয়ন চন্দ্র দাসের ছেলে। তাকে রেলওয়ে আইন ১৮৯০ এর ১০১ ধারা লঙ্ঘনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একইভাবে আয়েশা বেগম ও আরাফাত নামের আরও দুই টিকিট কালোবাজারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ফসলি জমির মাটি বিক্রি: দুই ইউপি সদস্যকে আড়াই লাখ টাকা জরিমানা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুই ইউপি সদস্যকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.সানাউল্লা ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.জহির হোসেন স্বপন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির সত্যতা পেয়ে মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.সানাউল্লাকে এক লক্ষ টাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহির হোসেন স্বপনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা আদায় করায় তাদের অন্য কোনো শাস্তি আরোপ করা হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার সদর দক্ষিণে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিন্টু আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ মোঃ পিন্টু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল রাত সাড়ে বারোটায় উপজেলার কালীকৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত পিন্টু চৌদ্দগ্রাম উপজেলার জামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

রবিবার (৯ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নগরীর দুই হাসপাতালকে সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাসপাতালকে সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নগরীর শাকতলা ও রেইসকোর্স এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় শাকতলা এলাকায় লাইসেন্স ছাড়াই নিউ সিটি হাসপাতাল নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরে হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে কর্তৃপক্ষকে ২ লাখ জরিমানা করা হয়।

অপরদিকে নগরীর রেইসকোর্স এলাকায় লাইসেন্স ছাড়াই কমফোর্ট হাসপাতাল পরিচালনা করায় সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। অনিয়মের দায়ে তাদেরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কো-অর্ডিনেটর ডা. মেহেদী হাসান ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

কুমিল্লার আমতলী থেকে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিযান চালিয়ে অপু সিকদার (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত যুবক পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের কামরুল হাসান সিকদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কংশনগর বাজা‌রে ই‌চ্ছেমা‌ফিক দা‌মে পণ‌্য বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ই‌চ্ছেমা‌ফিক দা‌মে নিত‌্যপণ‌্য বি‌ক্রি ও অনু‌মোদনহীন পণ‌্য বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সা‌ড়ে ১০টা থে‌কে দুপুর দেড়টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে কংশনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অ‌তি‌রিক্ত মূল্যে ভোজ‌্যতেল বি‌ক্রি, মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা, ক্রয় ভাউচার না রে‌খে ই‌চ্ছেমা‌ফিক দা‌মে নিত‌্যপণ‌্য বি‌ক্রি ও অনু‌মোদনহীন পণ‌্য ফা‌র্মেসী‌তে বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ৬ প্রতিষ্ঠান‌কে ৩৯ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌নে অ‌তি‌রিক্ত মূ‌ল্যে খোলা সয়া‌বিন তেল বি‌ক্রি করায় মেসার্স মোস‌লেম ভুঁইয়া স্টোর‌কে ১৫ হাজার টাকা, মূল‌্য তা‌লিকা না রে‌খে ই‌চ্ছেমা‌ফিক দা‌মে নিত‌্যপণ‌্য বি‌ক্রি করায় হাজী স্টোর‌কে ৫ হাজার টাকা, একই অ‌ভি‌যো‌গে লিটন স্টোর‌কে ৫ হাজার টাকা এবং জয়দল এন্টারপ্রাইজ‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও লাই‌সেন্স না নি‌য়ে ফা‌র্মেসী পরিচা‌লনা ও অনু‌মোদনহীন পণ‌্য ফা‌র্মেসী‌তে বি‌ক্রির অ‌ভি‌যো‌গে দাস ফা‌র্মেসী‌কে ১০ হাজার টাকা ও আল আ‌মিন ফা‌র্মেসী‌কে ২ হাজার টাকা জ‌রিমানাসহ সোট ৬ প্রতিষ্ঠান‌কে ৩৯ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়।

এসময় সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে ক‌্যাব কু‌মিল্লার সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম ও জেলা পু‌লিশের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।